logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

মোটিভ নিশ্চিত গোয়েন্দারা খুনিরা নাগালের বাইরে

প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ৬:৫০ পূর্বাহ্ণ

মাওলানা নুরুল ইসলাম ফারুকী

চ্যানেল আইয়ের ইসলামী অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের পর এক মাসেও জড়িতদের গ্রেফতার করতে পারেনি ডিবি। অবশ্য হত্যার মোটিভ সম্পর্কে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা।

পূর্বদিক ডেস্ক ::

চ্যানেল আইয়ের ইসলামী অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের পর এক মাসেও জড়িতদের গ্রেফতার করতে পারেনি ডিবি। অবশ্য হত্যার মোটিভ সম্পর্কে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। তারা বলছেন, ধর্মীয় মতাদর্শের বিরোধেই ফারুকীকে খুন করে উগ্রপন্থিরা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্যদের একটি ইউনিট এ ঘটনা ঘটায়। তাদের ‘মোটামুটি’ শনাক্ত করা গেলেও এখনও এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে পারেননি গোয়েন্দারা। এদিকে তদন্তের ‘ধীরগতি’তে হতাশা প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।

গত ২৭ আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বর বাসার দোতলায় ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় দায়ের মামলাটি পরে ডিবিতে স্থানান্তর করা হয়। থানা পুলিশ ও ডিবি সন্দেহভাজন হিসেবে এক নারীসহ তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য মেলেনি।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ফারুকী হত্যাকাণ্ডে জঙ্গি সম্পৃক্ততার সন্দেহ শুরু থেকেই ছিল। তদন্তে ব্যবসায়িক ও পারিবারিক বিরোধসহ অন্যান্য বিষয়ও খতিয়ে দেখা হয়েছে। ইন্টারনেটে ফারুকীর বিরুদ্ধে একটি পক্ষ প্রচারণা চালিয়েছে। অবশেষে নিশ্চিত হওয়া গেছে, ধর্মীয় মতবাদের কারণেই তাকে হত্যা করা হয়। সম্প্রতি কয়েকজন জঙ্গিকে গ্রেফতারের পর এটা মোটামুটি নিশ্চিত, জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরাই এ হত্যাকাণ্ড ঘটায়। তিনি জানান, গত এক সপ্তাহে গ্রেফতার জেএমবির সাত, আনসারুল্লাহ বাংলা টিমের দুই ও হরকাতুল জিহাদের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তারা সরাসরি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার না করলেও বিষয়টি সম্পর্কে তারা জানত। তারা বলেছে, টেলিভিশন অনুষ্ঠানে ফারুকীর বক্তব্যের কারণে মানুষ মাজার ও শিরকের দিকে ঝুঁকে পড়ছিল বলে বিশ্বাস করত জঙ্গিদের একটি গ্রুপ। মূলত এ কারণেই তাকে হত্যা করা হতে পারে।

মনিরুল ইসলাম বলেন, গোপীবাগে কথিত পীর লুৎফর রহমানসহ ছয় খুন ও ফারুকীকে খুনের ঘটনায় অনেক মিল রয়েছে। দুটি ক্ষেত্রেই বাসায় ঢোকা, হাত-পা বাঁধা, ধারালো অস্ত্র দিয়ে গলা কাটার ধরনে সাদৃশ্য রয়েছে। শুধু লুৎফরের গলার পেছন থেকে এবং ফারুকীর সামনে থেকে কাটা হয়েছে। এসব থেকে ধারণা করা হচ্ছে, দুই ঘটনায় একই মতাদর্শে বিশ্বাসী উগ্রপন্থি জঙ্গিরা জড়িত। তদন্ত অনেকটা এগিয়েছে, খুব অল্পদিনের মধ্যে ফারুকী হত্যায় জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, কৌশলগত কারণে জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিম এখন একসঙ্গে কাজ করছে। মতাদর্শের দিক থেকে তারা এমনিতেই কাছাকাছি ছিল। এখন তারা এক ছাতার নিচে থেকেই নানা কার্যক্রম

চালাচ্ছে। এই যৌথ জঙ্গিগোষ্ঠীর মধ্যে ছোট ছোট দল রয়েছে। তাদের কোনো একটি দল বা ইউনিট ফারুকীকে হত্যা করে।এদিকে নিহতের ছেলে ফয়সাল ফারুকী বলেন, ‘তদন্তের ধীরগতিতে আমরা হতাশ। এক মাস পরও আমার বাবার খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ক্ষেত্রে কারও গাফিলতি রয়েছে কি-না তাও খতিয়ে দেখা দরকার। ডিবি পুলিশ বলছে, জঙ্গিরা হত্যায় জড়িত। এর সঙ্গে আমরা একমত। শুরু থেকেই আমরা বলে আসছি, ধর্মীয় উগ্রপন্থী জঙ্গিরা এতে জড়িত থাকতে পারে। কারণ ওই ঘটনার আগেও তাকে অনেকবার হুমকি দেওয়া হয়েছিল।’

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ছিলেন ফারুকী। হত্যার পরপরই তার রাজনৈতিক সহকর্মী ও স্বজনরা অভিযোগ করেন, জামায়াত-হেফাজত গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনার আগে টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপকদের এক বৈঠকে তার বিরুদ্ধে নানা আলোচনা হয় বলেও দাবি করা হয়। এরপর ছয় উপস্থাপকের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করে ইসলামী ফ্রন্টের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনা। মামলায় অভিযুক্তরা হলেন জামায়াতের রুকন, এনটিভি ও এটিএন বাংলার ইসলামী অনুষ্ঠানের আলোচক তারেক মনোয়ার, ওই দুটি চ্যানেলের অনুষ্ঠানের আলোচক ও নরসিংদী জেলা জামায়াতের সাবেক আমির কামাল উদ্দিন জাফরী, দিগন্ত ও পিস টিভির অনুষ্ঠানের আলোচক কাজী ইব্রাহিম, এনটিভির অনুষ্ঠানের উপস্থাপক আরকানুল্লাহ হারুনী, আরটিভি ও রেডিও টুডের উপস্থাপক খালেদ সাইফুল্লাহ বখশী এবং বাংলাভিশনের উপস্থাপক মুখতার আহমদ।

প্রচ্ছদ এর আরও খবর
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top