logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. অর্থ ও বাণিজ্য

ঢাকা-চট্টগ্রাম চার লেন বাস্তবায়ন বিলম্বে বছরে আর্থিক ক্ষতি দশ হাজার কোটি টাকা

প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৪, ১০:০০ পূর্বাহ্ণ

www.purbodeek.com

অর্থ-বাণিজ্য ডেস্ক ::

দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের কাজ শেষ করার কথা ছিল ২০১২ সালে। কিন্তু দুই দফা মেয়াদ বাড়ানোর পরও প্রায় ৪০ শতাংশ কাজ এখনো বাকি। বাধ্য হয়ে তৃতীয় দফা মেয়াদ বাড়াতে হচ্ছে প্রকল্পের। আর এ বাস্তবায়ন বিলম্বে আর্থিক ক্ষতি হচ্ছে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকার সমপরিমাণ। এর মধ্যে অর্ধেক ক্ষতিই ব্যবসায়ী তথা রফতানিকারকদের। সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) প্রাক্কলনে এ তথ্য উঠে এসেছে।

গত বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) সংশোধনের সময় প্রাক্কলনটি করা হয়। এতে বলা হয়, দুই দশক আগে সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগত ৪-৫ ঘণ্টা। তখন এ মহাসড়কে দৈনিক ১০ হাজার যানবাহন চলাচল করত। তবে সাম্প্রতিক সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৈনিক গড়ে ৫০ হাজার যানবাহন চলছে। এত অধিকসংখ্যক যানবাহন চলায় দুই লেনের এ মহাসড়কটিতে যানজট বাড়ছে। এছাড়া মহাসড়কের পাশে বাজারের কারণেও যানজট হচ্ছে। এতে ৫ ঘণ্টার পথ পাড়ি দিতে ৮-১০ ঘণ্টা লেগে যাচ্ছে। কখনো আবার লাগছে আরো বেশি সময়। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের কাজ সম্পন্ন না হওয়ায় অর্থনৈতিক ক্ষতি বাড়ছেই।

সওজের তথ্যমতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে আমদানি-রফতানি পণ্য পরিবহনে বিলম্ব হচ্ছে। শিপমেন্ট ঠিক রাখতে বাধ্য হয়ে অনেক সময় আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। এতে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে প্রায় ৫ হাজার কোটি টাকা। আর যাতায়াতে সময় অপচয়ের কারণে যাত্রীদের ক্ষতি ১ হাজার কোটি টাকা। দুর্ঘটনা ও ভাঙাচোরা সড়কের কারণে যানবাহনের ক্ষতি ৫৭০ কোটি টাকা। এছাড়া যানজটে জ্বালানি অপচয় হয় ২ হাজার কোটি টাকার, পরিবেশগত ক্ষতি ১ হাজার কোটি, স্বাস্থ্যগত ক্ষতি ৩০০ কোটি ও অন্যান্য ক্ষতি ১০০ কোটি টাকা। সব মিলিয়ে মোট ক্ষতি ৯ হাজার ৯৭০ কোটি টাকা।

ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্প মূল্যায়ন কমিটির সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জাকারিয়া বলেন, মহাসড়কটি অর্থনীতির লাইফলাইন হওয়ায় দ্রুত চার লেনে উন্নীত করা উচিত। তবে এখনো কাজ সম্পন্ন না হওয়ায় ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। তাছাড়া যানবাহনের চাপ ক্রমে বাড়তে থাকায় চার লেন সম্পন্ন হলেও বেশি দিন এর সুবিধা পাওয়া যাবে না। এজন্য ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে দ্রুত উদ্যোগ নিতে হবে। তখন আড়াই-তিন ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে।

ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ ২০১২ সালের জুনে সম্পন্ন করার কথা ছিল। পরে তা বাড়িয়ে ২০১৩ সালের ডিসেম্বর ও সর্বশেষ ২০১৪ সালের ডিসেম্বর নির্ধারণ করা হয়। তবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়ন হয়েছে প্রায় ৫৭ শতাংশ। ডিসেম্বর নাগাদ সর্বোচ্চ ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হতে পারে। এ অবস্থায় প্রকল্পটির মেয়াদ আরো এক বছর বাড়ানোর প্রক্রিয়া চলছে।

এদিকে বাস্তবায়ন বিলম্বে বাড়ছে ঢাকা-চট্টগ্রাম চার লেন নির্মাণ ব্যয়। এরই মধ্যে প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে প্রায় ১ হাজার ২২ কোটি টাকা। ২০১৩ সালের ৩১ মার্চ সর্বশেষ সংশোধন করা হয় প্রকল্পটি। সে সময় ব্যয় বাড়ানো হয় ৭৮০ কোটি ১২ লাখ টাকা। এতে প্রকল্প ব্যয় দাঁড়ায় ৩ হাজার ১৯০ কোটি ২৯ লাখ টাকা। এর আগে ২০১২ সালের ১৮ ডিসেম্বর প্রকল্পটি সংশোধন করে ব্যয় ধরা হয় ২ হাজার ৪১০ কোটি ১৭ লাখ টাকা, ২০১০ সালের ২৭ জানুয়ারি ২ হাজার ৩৮২ কোটি ১৭ লাখ ও ২০০৫ সালের ২৬ ডিসেম্বর অনুমোদনের সময় ২ হাজার ১৬৮ কোটি ৩৮ লাখ টাকা। আর এ দফায় ব্যয় বাড়ানো হলে প্রকল্পটির বাস্তবায়ন ব্যয় প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা দাঁড়াবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ প্রসঙ্গে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান মনসুর বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করা বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনকি পদ্মা সেতুর চেয়েও ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের গুরুত্ব বেশি। তাই দ্রুত এটি বাস্তবায়ন করা উচিত।

সওজের তথ্যমতে, ১৯২ কিলোমিটার প্রকল্পটির মধ্যে প্রায় ৭৫ কিলোমিটার সম্পন্ন হয়েছে। তবে ৪৩ কিলোমিটারের অগ্রগতি খুবই কম। ২ ও ৫ নং প্যাকেজের অন্তর্ভুক্ত ওই অংশের ঠিকাদার চীনের সিনোহাইড্রো করপোরেশন। গত সেপ্টেম্বর পর্যন্ত ২ নং প্যাকেজের আওতায় কুটুম্বপুর থেকে কুমিল্লা বাইপাসের শুরু পর্যন্ত ২৩ কিলোমিটার অংশের কাজ হয়েছে ২০ শতাংশেরও কম। আর ৫ নং প্যাকেজের বাতিশা থেকে মহীপাল পর্যন্ত ২০ কিলোমিটারের অগ্রগতি প্রায় ২২ শতাংশ।

এছাড়া প্রকল্পের আওতায় সেতু নির্মাণে ১ নং প্যাকেজ লক্ষ্যমাত্রার চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। এর আওতায় ইলিয়টগঞ্জ সেতু ছাড়াও কুমিল্লা ও ফেনী রেল ক্রসিংয়ে ওভারপাস নির্মাণ করা হবে। গত সেপ্টেম্বর পর্যন্ত ওই অংশের ৪২ শতাংশ কাজ হয়েছে। ওই অংশের ঠিকাদার হিসেবে কাজ করছে যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান শিখা-পিবিএল জেভি।

এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ পরিদর্শন করে। বাস্তবায়ন বিলম্বের জন্য কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।

এ প্রসঙ্গে ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের পরিচালক ইবনে আলম হাসান বলেন, মূলত প্রথম দুই বছর প্রকল্পটির বাস্তবায়ন সবচেয়ে বিলম্বিত হয়। এ সময় জমি অধিগ্রহণে অনেক জটিলতা সৃষ্টি হয়। এছাড়া পরামর্শক নিয়োগ এক বছর বিলম্বিত হওয়ায় কাজ বন্ধ ছিল। আর গত বছর রাজনৈতিক অস্থিরতায় প্রায় চার মাস প্রকল্পের কাজ বন্ধ ছিল। সব মিলিয়ে প্রকল্পটি সঠিক সময়ে সম্পন্ন হয়নি। তবে দ্রুত চার লেনের কাজ শেষ করার জন্য চেষ্টা করা হচ্ছে।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
চাকুরি হারিয়ে এখন সফল বরই চাষি গিয়াস উদ্দিন

চাকুরি হারিয়ে এখন সফল বরই চাষি গিয়াস উদ্দিন

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন
শেখ হাসিনার দোসররা লুট করেছেন ১৭ বিলিয়ন ডলার

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন
শেখ হাসিনার দোসররা লুট করেছেন ১৭ বিলিয়ন ডলার

মৌলভীবাজার আইসিবি ইসলামি ব্যাংকে গেলেই টাকা নেই!

মৌলভীবাজার আইসিবি ইসলামি ব্যাংকে গেলেই টাকা নেই!

মৌলভীবাজারে আইসিবি ব্যাংকে তিন ঘন্টা তালা!

মৌলভীবাজারে আইসিবি ব্যাংকে তিন ঘন্টা তালা!

বিশ্বব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে বাংলাদেশ

বিশ্বব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে বাংলাদেশ

সিত্রাংয়ের ধমকায় আমন ফসলের ব্যাপক ক্ষতি

সিত্রাংয়ের ধমকায় আমন ফসলের ব্যাপক ক্ষতি

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top