logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকের শেয়ার ছেড়ে দিচ্ছে বিদেশি উদ্যোক্তারা

প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৪, ৯:৪২ পূর্বাহ্ণ

www.purbodeek.com

অর্থ-বাণিজ্য ডেস্ক ::

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মালিকানা ছেড়ে দিচ্ছে বিদেশি প্রাতিষ্ঠানিক উদ্যোক্তারা। ব্যাংকটিতে থাকা মালিকানার পুরো অংশই সম্প্রতি বিক্রি করে দিয়েছে বাহরাইন ইসলামী ব্যাংক। মালিকানার উল্লেখযোগ্য অংশ বিক্রি করেছে দুবাই ইসলামী ব্যাংকও। এছাড়া শেয়ার বিক্রির আগ্রহ প্রকাশ করেছে কুয়েতের তিন প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা। তবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন না পাওয়ায় শেয়ার বিক্রি করতে পারেনি তারা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্যে দেখা গেছে, চলতি বছরের জুন ও অক্টোবরে দুই কিস্তিতে বাহরাইন ইসলামী ব্যাংক তাদের হাতে থাকা মোট ৪ লাখ ৬৫ হাজার ৮৪৪টি শেয়ার বিক্রি করে। ফলে ইসলামী ব্যাংকে তাদের আর কোনো শেয়ার নেই। দুবাই ইসলামী ব্যাংক গত আগস্ট ও সেপ্টেম্বরে ঘোষণা দিয়ে দুই কিস্তিতে ৭০ লাখ শেয়ার বিক্রি করে। তবে প্রতিষ্ঠানটির হাতে ইসলামী ব্যাংকের আরো ৯৭ লাখ ৩ হাজার ৫৪০টি শেয়ার অবশিষ্ট রয়েছে।

এছাড়া কুয়েতের পাবলিক ইনস্টিটিউট অব সোস্যাল সিকিউরিটি, কুয়েত আওকাফ পাবলিক ফাউন্ডেশন ও কুয়েত ফিন্যান্স হাউস তাদের শেয়ার বিক্রির জন্য বিএসইসির কাছে আবেদন করে। তবে অনুমতি না পাওয়ায় বিক্রি করতে পারেনি। উদ্যোক্তা হিসেবে ব্যাংকটির ১৫ শতাংশ মালিকানা রয়েছে এ তিন প্রতিষ্ঠানের। সম্মিলিতভাবে তাদের হাতে ইসলামী ব্যাংকের শেয়ার রয়েছে ২০ কোটি ৪ লাখ ৩৩ হাজার ২২৫টি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান জানান, ব্যাংকটি শুরুর সময় বিদেশি উদ্যোক্তারা এটি পরিচালনায় মূল ভূমিকা রাখতেন। বর্তমানে এসব প্রতিষ্ঠানের মালিকানায় পরিবর্তন এসেছে। ফলে অনেকেই শেয়ার বিক্রি করছেন। তবে এটা স্বাভাবিক ঘটনা। এছাড়া নতুন নিয়মের ফলেও অনেক উদ্যোক্তা পরিচালক হতে পারেননি। এ কারণেও ইসলামী ব্যাংকে বিদেশিদের শেয়ার কমছে।

বিশেষজ্ঞরা বলছেন, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলামী ব্যাংক সম্পর্কে বিভিন্ন ধরনের প্রচারণা শুরু হয়। ব্যাংকটির বিভিন্ন শাখায় এ সময় হামলাও হয়। এছাড়া জঙ্গি অর্থানের অভিযোগে উঠলে কিছুটা ভাবমূর্তি সংকটে পড়ে ব্যাংকটি। পাশাপাশি আনন্দ শিপইয়ার্ডসহ চট্টগ্রামভিত্তিক কয়েকটি গ্রুপে ঋণ কেলেঙ্কারিও ব্যাংকটি সম্পর্কে বিদেশি উদ্যোক্তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

বিদেশি উদ্যোক্তাদের পাশাপাশি ব্যাংকটিতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছেন স্থানীয় প্রাতিষ্ঠানিক উদ্যোক্তারাও। এর মধ্যে বড় উদ্যোক্তা ইবনে সিনা ট্রাস্ট তাদের হাতে থাকা ১০ লাখ শেয়ার গেল বছর বিক্রি করে। বর্তমানে প্রতিষ্ঠানটির হাতে ইসলামী ব্যাংকের ৩ কোটি ৩২ লাখ ৯৭ হাজার ৬২৯টি শেয়ার রয়েছে। এছাড়া শেয়ার ছেড়ে দিচ্ছে ইসলামিক ইকোনমিকস রিসার্চ ব্যুরো। প্রতিষ্ঠানটি তিনবার ঘোষণা দিয়ে এরই মধ্যে ১ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রি করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির হাতে ইসলামী ব্যাংকের শেয়ার রয়েছে ১৭ লাখ ৩৭ হাজার ৩৪৪টি। এছাড়া বাংলাদেশ ইসলামিক সেন্টার ৩ লাখ ৪০ হাজার ৫০০টি শেয়ার বিক্রি করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির হাতে আরো ৩৫ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে।

এদিকে গত ৩১ মার্চ ব্যাংকের সর্বশেষ বার্ষিক সাধারণ সভায় বিদেশি উদ্যোক্তাদের পক্ষ থেকে আরো শেয়ার কেনার ঘোষণা দেয়া হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আবদুল্লাহ আল রাজি সভায় বলেন, স্থানীয়ভাবে পরিচালিত হলেও এ ব্যাংকের পরিচালনার মান আন্তর্জাতিক পর্যায়ের। তাই ব্যাংকটির আরো শেয়ার ক্রয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চান তারা। একই সভায় আরেক পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল জালাহমা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও প্রতিকূল বাণিজ্য পরিস্থিতি সত্ত্বেও ইসলামী ব্যাংক স্থানীয়ভাবে ব্যবসা-বাণিজ্যে সফলতা অব্যাহত রেখেছে। বিদেশী উদ্যোক্তাদের শেয়ার বিক্রির গুজব অস্বীকার করে কুয়েতের চারটি প্রতিষ্ঠান কুয়েত ফিন্যান্স হাউস, কুয়েত আওকাফ পাবলিক ফাউন্ডেশন, পাবলিক ইনস্টিটিউশন ফর সোস্যাল সিকিউরিটি ও পাবলিক অথরিটি ফর মাইনরস অ্যাফেয়ার্সের পক্ষে তিনি ঘোষণা করেন, তারা সুযোগ পেলে এ ব্যাংকের আরো শেয়ার কিনবেন। তবে এখন পর্যন্ত এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেয়ার ক্রয়ের কোনো ঘোষণা আসেনি ডিএসইতে।

২০১৩ সালের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ইসলামী ব্যাংকে বিদেশী উদ্যোক্তাদের মালিকানা ৫২ দশমিক ৯৫ শতাংশ। এছাড়া অন্যান্য বিদেশী বিনিয়োগকারীসহ ইসলামী ব্যাংকের মোট বিদেশী মালিকানার পরিমাণ ৬৩ দশমিক শূন্য ৯ শতাংশ।

ইসলামী ব্যাংকে বিদেশী উদ্যোক্তারা হলেন— ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, কুয়েত ফিন্যান্স হাউস, ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড করপোরেশন দোহা, বাহরাইন ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং লুক্সেমবার্গ, আল-রাজি কোম্পানি ফর কারেন্সি এক্সচেঞ্জ অ্যান্ড কমার্স, রিয়াদ, শেখ আহমেদ সালেহ জামজুম, শেহ ফুয়াদ আবদুল হামিদ আল-খতিব, দুবাই ইসলামিক ব্যাংক, দ্য পাবলিক ইনস্টিটিউট ফর সোস্যাল সিকিউরিটি কুয়েত ও মিনিস্ট্রি অব জাস্টিস কুয়েত।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
চাকুরি হারিয়ে এখন সফল বরই চাষি গিয়াস উদ্দিন

চাকুরি হারিয়ে এখন সফল বরই চাষি গিয়াস উদ্দিন

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন
শেখ হাসিনার দোসররা লুট করেছেন ১৭ বিলিয়ন ডলার

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন
শেখ হাসিনার দোসররা লুট করেছেন ১৭ বিলিয়ন ডলার

মৌলভীবাজার আইসিবি ইসলামি ব্যাংকে গেলেই টাকা নেই!

মৌলভীবাজার আইসিবি ইসলামি ব্যাংকে গেলেই টাকা নেই!

মৌলভীবাজারে আইসিবি ব্যাংকে তিন ঘন্টা তালা!

মৌলভীবাজারে আইসিবি ব্যাংকে তিন ঘন্টা তালা!

বিশ্বব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে বাংলাদেশ

বিশ্বব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে বাংলাদেশ

সিত্রাংয়ের ধমকায় আমন ফসলের ব্যাপক ক্ষতি

সিত্রাংয়ের ধমকায় আমন ফসলের ব্যাপক ক্ষতি

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top