logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য

বিশ্বব্যাংকের পূর্বাভাসে বাংলাদেশে এ বছর প্রবৃদ্ধি হবে ৬.২%

প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৪, ১০:৩৭ পূর্বাহ্ণ

www.purbodeek.com

অর্থ-বাণিজ্য ডেস্ক ::

চলতি অর্থবছর বাংলাদেশে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ২ শতাংশ। ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে’ এ পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, শিল্প, সেবা ও অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণেই ৬ শতাংশের ওপর প্রবৃদ্ধি হবে। যদিও ২০১৪-১৫ অর্থবছরে সরকার জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করেছে ৭ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশের অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে গতকাল ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদনের খুঁটিনাটি তুলে ধরেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির বাংলাদেশ মিশনের প্রধান ইয়োহানেস জাট। গত চার বছরে বাংলাদেশে দারিদ্র্য প্রায় ৭ শতাংশ কমেছে বলে এ সময় জানানো হয়।

বিশ্বব্যাংক তাদের প্রতিবেদনে খাতভিত্তিক হিসেবে কৃষিতে ৩ দশমিক ৩, শিল্পে ৯ দশমিক ৫ ও সেবা খাতে ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির আভাস দিয়েছে। এছাড়া প্রবাসীদের পাঠানো আয় (রেমিট্যান্স) চলতি অর্থবছর ৬ দশমিক ৭ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধিকে ‘সন্তোষজনক’ উল্লেখ করে ড. জাহিদ হোসেন বলেন, বিনিয়োগ বাড়ানো ছাড়া প্রবৃদ্ধি ৭ শতাংশে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। ৭ শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জনের জন্য বিনিয়োগ জিডিপির ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৩৪-৩৫ শতাংশে নিয়ে যেতে হবে।

৮ শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করে বিশ্বব্যাংক। তৈরি পোশাক খাতে যে সংস্কার চলছে সেটা বাস্তবায়ন, মেগা প্রকল্প যেমন— ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, পদ্মা সেতু, মেট্রোরেল ও বিবিয়ানা গ্যাস ফিল্ডে বিদ্যুত্ প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এর অন্যতম। এগুলো করতে পারলে আগামী চার-পাঁচ বছরে জিপিডি প্রবৃদ্ধি ৮ শতাংশ হতে পারে।

দারিদ্র্যের হার সম্পর্কে ড. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে দারিদ্র্যের হার দ্রুত গতিতে কমছে। দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫ শতাংশ থেকে কমে ২০১৪ সালে ২৪ দশমিক ৪৭ শতাংশে দাঁড়াবে। এ তথ্য কোনো জরিপের ভিত্তিতে না হলেও সরকারি একাধিক সংস্থার তথ্যের ভিত্তিতে প্রাক্কলন করা হয়েছে।

সহস াব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অনুযায়ী, ২০১৫ সালে দারিদ্র্যের হার ২৮ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে গত এক দশকের (২০০০-২০১০) তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিশ্বব্যাংক পূর্বাভাস বলছে, ২০১৪ সালে দারিদ্র্যের হার ২৪ দশমিক ৪৭ শতাংশে নেমে আসবে। দারিদ্র্য বিমোচনের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নেও বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। ২০১৩ সাল শেষে কর্মসংস্থান বেড়ে ৫ কোটি ৬৫ লাখে দাঁড়িয়েছে বলে সংস্থাটির পরিসংখ্যান বলছে। ২০১০ সালে তা ছিল ৫ কোটি ১৯ লাখ।

অর্থনৈতিক ঝুঁকি প্রসঙ্গে ড. জাহিদ হোসেন বলেন, আগামী দিনের অর্থনীতিতে সব থেকে বড় ঝুঁকি রাজনৈতিক অস্থিতিশীলতা। ফলে ব্যক্তি খাতের বিনিয়োগে ধস ও উচ্চমূল্যস্ফীতির মতো নেতিবাচক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে। রফতানি খাতের ঝুঁকির মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্প ও মধ্যপ্রাচ্য শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জ।

ইবোলা ভাইরাসের প্রসঙ্গ টেনে ইয়োহানেস জাট বলেন, ইবোলো ভাইরাসে বৈশ্বিকভাবে ৪০০ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দেয়া হয়েছে। তবে বাংলাদেশের জন্য তেমন কোনো সহায়তা এ মুহূর্তে দরকার নেই।

বাংলাদেশের অর্থনীতি এগিয়ে চললেও সম্ভাবনার সবটুকু এখনো ব্যবহার করতে পারছে না বলে মনে করছে বিশ্বব্যাংক। সংস্থাটির মূল্যায়ন, বাংলাদেশ এগোলেও তার গতি ধীর। যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নয়ন হয়নি। বহু বিতর্কের পর নিজেরা সরে এলেও পদ্মা সেতুর কাজ দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছে তারা।

ড. জাহিদ হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ২২ বিলিয়ন ডলারের। এটা খুবই সন্তোষজনক। এ রিজার্ভ দিয়ে ছয় মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। এখনকার রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল দেখা গেলেও তা কত দিন থাকবে, তা নিয়ে সংশয় রয়েছে।

রাজনৈতিক পরিস্থিতির এ অনিশ্চয়তা বিনিয়োগে প্রভাব ফেললে অর্থনীতি ফের নেতিবাচক ধারায় ফিরে যাবে বলে আশঙ্কা সংস্থাটির। তাদের মতে, সেক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়তে পারে। চাপে পড়তে পারে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর। সরকারি ব্যাংকগুলোর দুরবস্থাও আর্থিক খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

তৈরি পোশাক কারখানার সমস্যা ইউরোপের বাজারে রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করে এ শিল্পের উন্নয়নে নেয়া পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের অর্থায়নে ৬৬০ কোটি ডলারের ৩৬টি প্রকল্পের কাজ চলছে।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বশেষ সংবাদ
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top