logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য


প্রকাশিত হয়েছে : 25 October 2026, 3:41 pm

সংবাদদাতা :

মৌলভীবাজার শহরের সৈয়দ সিকন্দর আলী রোডের বাসিন্দা ও ব্যবসায়ী আব্দুল কাইয়ুম রুমন তাঁর বিরুদ্ধে গত ২৩ অক্টোবর কয়েকজন ব্যক্তির আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, একটি ভিসা জালিয়াতি চক্রের প্রতারণায় প্রায় ৪ কোটি টাকা হারিয়ে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ পরিস্থিতিতে তাঁর ও তাঁর পরিবারের সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা ও কাল্পনিক তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আতিকুল ইসলামের ৩৬ লাখ টাকা পাওনা ও পরিশোধ না করার অভিযোগ অস্বীকার করে রুমন জানান, সিটি ব্যাংকের নিজস্ব হিসাব থেকে বিভিন্ন তারিখে আতিকুল ইসলামের ইস্টার্ন ব্যাংকের মৌলভীবাজার শাখার ব্যক্তিগত হিসাবে মোট ২৫ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেছেন। এর মধ্যে ২০২৪ সালের ১৬ মে ও ৭ জুন পাঁচ লাখ টাকা করে দেওয়ার তথ্য উল্লেখ করেন তিনি। ২০১৪ ও ২০১৫ সালের বিভিন্ন সময়ের লেনদেনসহ এসব অর্থ পরিশোধের ব্যাংক স্টেটমেন্টের অনুলিপি সংবাদকর্মীদের কাছে দিয়েছেন বলেও দাবি করেন।

এমডি জয়নুল ইসলামের ২১ লাখ টাকা পাওনার অভিযোগ প্রসঙ্গে রুমন বলেন, গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে তাঁর পাওনা ১৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সিদ্ধান্ত অনুযায়ী সিটি ব্যাংকের দুটি হিসাব থেকে জয়নুল ইসলামের উত্তরা ব্যাংকের মৌলভীবাজার শাখার হিসাবে ১২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে, জুয়েনা আক্তারের ২৯ লাখ টাকা পাওনার দাবির বিষয়ে রুমনের বক্তব্য, জুয়েনার স্বামী আব্দুল আহাদের ব্যাংক এশিয়ার হিসাব এবং সিটি ব্যাংকের হিসাব থেকে বিভিন্ন সময়ে মোট ১২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

কামরান আহমেদ ও লিপি বেগমের প্রসঙ্গে রুমন জানান, তাঁদের দায়ের করা চেকসংক্রান্ত মামলা হবিগঞ্জ আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় সংবাদ সম্মেলন করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আদালতের নজরে বিষয়টি আনার উদ্যোগ নেবেন।

সংবাদ সম্মেলনে বাবুল মিয়া নামের যে ব্যক্তির কথা বলা হয়েছে, তিনি সেখানে উপস্থিত ছিলেন না বলেও দাবি করেন রুমন।

নিজের আর্থিক সংকটের কারণ ব্যাখ্যা করে রুমন বলেন, বিদেশে পাঠানোর নামে জাল কাগজপত্র ব্যবহারকারী একটি ভিসা জালিয়াতি চক্র তাঁর কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেছে। তাঁর দাবি, বড়কাপনের সানি নামের এক ব্যক্তি তাঁর কাছ থেকে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা আত্মসাৎ করেন। পরে গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যস্থতা এবং সালিশের মাধ্যমে প্রায় ১ কোটি টাকা বাদ দিয়ে অবশিষ্ট পাওনা আদায়ের ব্যবস্থা করা হয়। এ ছাড়া তাঁর দায়ের করা প্রতারণা মামলার চার্জশিটভুক্ত এক আসামি বর্তমানে অন্য মামলায় কারাগারে রয়েছেন, যার কাছে তাঁর প্রায় ২ কোটি টাকা পাওনা রয়েছে বলে জানান তিনি।

রুমন বলেন, পাওনাদারদের সম্পূর্ণ অর্থ পরিশোধের জন্য পৈতৃক জমিজমা বিক্রি ও পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি পালিয়ে যাননি বা আত্মগোপনে নেই; বরং প্রতারকদের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
রুমনের আরও দাবি, তাঁর বিরুদ্ধে সংবাদ সম্মেলনকারী আতিকুল ইসলাম, এমডি জয়নুল ইসলাম, জুয়েনা বেগম, কামরান আহমদ ও লিপি বেগম—এই পাঁচজনই তাঁর দায়ের করা প্রতারণা মামলার সাক্ষী। তাঁদের বিরুদ্ধে তাঁর ও পরিবারের সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ তুলে তিনি আইনজীবীর পরামর্শে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে রুমন বলেন, একপক্ষীয় সংবাদ প্রচার না করে প্রকৃত তথ্য তুলে ধরতে হবে এবং সত্য উদ্‌ঘাটন ও সঠিক বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা করতে হবে।

জাতীয় এর আরও খবর
সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা

যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা

মহাসপ্তমীর পূজা আজ, রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা

মহাসপ্তমীর পূজা আজ, রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু

সামাজিক অবক্ষয় প্রতিরোধে শ্রীমঙ্গলে আলোচনা সভা

সামাজিক অবক্ষয় প্রতিরোধে শ্রীমঙ্গলে আলোচনা সভা

সর্বশেষ সংবাদ
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নিথর দেহে দেশে ফিরলেন বাহুবলের জিয়া
নিথর দেহে দেশে ফিরলেন বাহুবলের জিয়া
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষকের জামিন নামঞ্জুর
টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষকের জামিন নামঞ্জুর
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য
ডুমুরিয়ায় ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, মূল হোতার ৩ মাসের কারাদণ্ড
ডুমুরিয়ায় ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, মূল হোতার ৩ মাসের কারাদণ্ড
বুড়িমারী সীমান্তে কৃষকদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ
বুড়িমারী সীমান্তে কৃষকদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ
অসুস্থ দুই মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন নাসের রহমান
অসুস্থ দুই মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন নাসের রহমান
<span style='color:red;font-size:16px;'>মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়</span>	 <br/> স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: ডা. শফিকুর রহমান
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: ডা. শফিকুর রহমান
শাহজাদপুর উপজেলা পরিষদে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা
শাহজাদপুর উপজেলা পরিষদে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা
মাগুরায় মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
মাগুরায় মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
মৌলভীবাজার সদরে ১২ চেয়ারম্যান ও ১১২ মেম্বার পদে জয় চায় বিএনপি
মৌলভীবাজার সদরে ১২ চেয়ারম্যান ও ১১২ মেম্বার পদে জয় চায় বিএনপি
সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক
সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা
যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা
মহাসপ্তমীর পূজা আজ, রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা
মহাসপ্তমীর পূজা আজ, রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু
যশোরে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ তিন প্রতারক আটক
যশোরে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ তিন প্রতারক আটক

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top