logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. অর্থ ও বাণিজ্য

পোশাক ও বস্ত্র খাতের রফতানি আয়ের অর্ধেকই চলে যাচ্ছে দেশের বাইরে

প্রকাশিত হয়েছে : ২ নভেম্বর ২০১৪, ১১:০৬ পূর্বাহ্ণ

www.purbodeek.com

অর্থ-বাণিজ্য ডেস্ক ::

বস্ত্র ও পোশাক খাতের রফতানি আয় ক্রমেই বাড়ছে। হাজার ডলার দিয়ে শুরু হয়ে এ খাতের রফতানি আয় এখন ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে বাড়ছে খাতটির কাঁচামাল আমদানি নির্ভরতাও। এ কারণে কমে আসছে রফতানিকারকদের ফরেন কারেন্সি রিটেনশন বা বিদেশি মুদ্রা ধারণের হার। গত পাঁচ অর্থবছরে এ হার ৫৪ ও ৫৫ শতাংশের মধ্যে থাকলেও ২০১৩-১৪ অর্থবছরে তা নেমে এসেছে ৫৩ শতাংশে। এ হিসাবে রফতানি আয়ের ৪৭ শতাংশ চলে যাচ্ছে দেশের বাইরে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) বরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০০৯-১০ থেকে ২০১১-১২ অর্থবছর পর্যন্ত বিদেশি মুদ্রা ধারণের হার ছিল যথাক্রমে ৫৪ দশমিক ৩৫, ৫৪ দশমিক ৬১ এবং ৫৪ দশমিক ১০ শতাংশ। ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে এর হার ছিল যথাক্রমে ৫৩ দশমিক ৮ ও ৫৩ শতাংশ। এ হিসাবে গত পাঁচ অর্থবছরে বিদেশি মুদ্রা ধারণের গড় ৫৩ দশমিক ৮৩ শতাংশ।

জানা গেছে, বিদেশি মুদ্রা ধারণের হার কম থাকার কারণে নিট, ওভেন ও হোমটেক্সটাইল খাতের মোট রফতানি আয়ের ৪৬ শতাংশ আমদানির বিপরীতে দেশের বাইরে চলে যাচ্ছে। ২০০৯-১০ ও ২০১০-১১ অর্থবছরে এ খাতের কাঁচামাল আমদানি ব্যয় পরিশোধে দেশের বাইরে চলে গেছে যথাক্রমে প্রায় ৫৯০ ও ৮৫০ কোটি ডলার। এ দুই অর্থবছরে দেশের বিদেশি মুদ্রা ধারণ করা গেছে ৭০১ কোটি ও ১ হাজার ২১ কোটি ডলার। একইভাবে ২০১৩-১৪ অর্থবছরে ২ হাজার ৫২৮ কোটি ডলার আয় হলেও এর মধ্যে ১ হাজার ৩০০ কোটি ডলার ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। বাকি প্রায় ১ হাজার ২২৮ কোটি ডলার আমদানির বিপরীতে দেশের বাইরে চলে গেছে।

সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দাবি, আমদানি নির্ভরতার কারণেই বস্ত্র ও পোশাক খাতে বৈদেশিক মুদ্রা ধারণের সক্ষমতা কম। স্থানীয় শিল্প সক্ষমতার বিচারে এ হার সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। শিল্পের কাঁচামাল তুলা ও পেট্রোকেমিক্যালসহ বেশকিছু পণ্যের উৎপাদন সক্ষমতা না থাকায় বাকি ৩৫ শতাংশ বিদেশী মুদ্রা ধারণ বস্ত্র ও পোশাক খাত থেকে আশা করাও ঠিক হবে না।

পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী জানান, কাঁচামাল উৎপাদন সক্ষমতা ঘাটতিতে আমদানি আমাদের করতেই হবে। সময়ভেদে আমদানি বাড়তেও পারে। ফলে তৈরি পোশাক খাতের মাধ্যমে ৩০ থেকে ৩৫ শতাংশ বিদেশি মুদ্রা ধারণ কখনই সম্ভব হবে না। এটি বাড়ানোর যে সুযোগ রয়েছে, অবকাঠামোসহ নানা কারণে তা কাজে লাগানো সম্ভব হচ্ছে না।

ব্যবসায়ীদের দাবি, বৈদেশিক মুদ্রা ধারণক্ষমতা বিদ্যমান ৫৪ থেকে আর ১০-১১ শতাংশ বাড়ানোর যে সুযোগ আছে, তা কাজে লাগাতে বিপুল বিনিয়োগ প্রয়োজন। জমি, গ্যাসের মতো অবকাঠামো ঘাটতিতে এ সুযোগ নেয়ার সাহস করছেন না উদ্যোক্তারা। এর বাইরে ব্যাংক ঋণ থেকে শুরু করে নানাবিধ আর্থিক অব্যবস্থাপনার ঝুঁকি নিতেও আগ্রহী নন উদ্যোক্তারা।

বিটিএমইএ সভাপতি জাহাঙ্গীর আলামিন জানান, ‘দেশের নিট পোশাক শিল্পের কাঁচামাল সুতা ও কাপড় উৎপাদনে আমাদের মিলগুলোর সক্ষমতার ফলে নিট খাতে বিদেশি মুদ্রা ধারণের হার অনেক ভালো। তবে ওভেন খাতে আমাদের সক্ষমতা আরো অনেক বাড়ানোর সুযোগ রয়েছে। এজন্য বিপুল বিনিয়োগের প্রয়োজন। একেকটি বিনিয়োগে ন্যূনতম ৩০০ কোটি টাকা প্রয়োজন। অর্থের জোগান থাকলেও অবকাঠামো অনিশ্চয়তায় এ বিনিয়োগ করতে কেউ সাহস করছে না।

ব্যবসায়ীদের দাবি, ওভেন খাতে প্রচুর বিনিয়োগের সুযোগ থাকলেও লগ্নি করা অর্থ ফেরত আসার হার কম। ফলে সার্বিক বিবেচনায় এ খাতে বিনিয়োগ আকর্ষণ কম। যার কারণে বিদেশি মুদ্রা ধারণের গতি চাইলেও বাড়ানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি পোশাক খাতের বেশকিছু অনুষঙ্গ এখনো আমদানি করেই আনতে হয়। আর ক্রেতাদের নমিনেশনের বাধ্যবাধকতাও এর অন্যতম একটি কারণ।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
চাকুরি হারিয়ে এখন সফল বরই চাষি গিয়াস উদ্দিন

চাকুরি হারিয়ে এখন সফল বরই চাষি গিয়াস উদ্দিন

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন
শেখ হাসিনার দোসররা লুট করেছেন ১৭ বিলিয়ন ডলার

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন
শেখ হাসিনার দোসররা লুট করেছেন ১৭ বিলিয়ন ডলার

মৌলভীবাজার আইসিবি ইসলামি ব্যাংকে গেলেই টাকা নেই!

মৌলভীবাজার আইসিবি ইসলামি ব্যাংকে গেলেই টাকা নেই!

মৌলভীবাজারে আইসিবি ব্যাংকে তিন ঘন্টা তালা!

মৌলভীবাজারে আইসিবি ব্যাংকে তিন ঘন্টা তালা!

বিশ্বব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে বাংলাদেশ

বিশ্বব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে বাংলাদেশ

সিত্রাংয়ের ধমকায় আমন ফসলের ব্যাপক ক্ষতি

সিত্রাংয়ের ধমকায় আমন ফসলের ব্যাপক ক্ষতি

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top