logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য

এবার ভারতের বাজারে যাচ্ছে বাংলাদেশের আলু

প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০১৪, ১০:৫২ পূর্বাহ্ণ

www.purbodeek.com

অর্থ-বাণিজ্য ডেস্ক ::
সীমিত পরিসরে হলেও ২৬টির বেশি দেশে রফতানি হচ্ছে বাংলাদেশে উৎপাদিত আলু। তবে সম্প্রতি রাশিয়া বড় পরিসরে আলু আমদানি শুরু করলে পণ্যটির বাজার বহুমুখীকরণের পথ উন্মুক্ত হয়। আর এ পথ আরো প্রশস্ত করতে যাচ্ছে ভারতের বাজার। এরই মধ্যে আলু আমদানির আগ্রহ প্রকাশ করে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোয় তথ্য চেয়ে চিঠি দিয়েছে দেশটির সরকার। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ভারতে প্রায় সাড়ে চার কোটি টন আলু উৎপাদন হয়। কিন্তু উৎপাদনের চেয়ে চাহিদা বেশি হওয়ায় আলু আমদানি করতে হয় তাদের। ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী দেশটি ঘাটতি মেটাতে বাংলাদেশ থেকে পণ্যটি আমদানির দিকে ঝুঁকছে। এজন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে পেস্ট রিস্ক অ্যানালাইসিসের কারিগরি তথ্য চেয়ে গত মাসের ২৯ তারিখে বাংলাদেশের পররাষ্ট্র, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ঢাকায় ভারতের হাইকমিশন। আর চিঠি পাওয়ার পরই কাজ শুরু করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। ভারতের হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও চিঠির সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশে প্রতি বছর গড়ে ৮৫ লাখ টন আলু উৎপাদন হয়। কিন্তু এর বিপরীতে চাহিদা ৭০ লাখ টন। কয়েক বছর ধরে আলু উৎপাদন উল্লেখযোগ্যহারে বাড়লেও এ নিয়ে সুখকর পরিস্থিতিতে নেই আলু উৎপাদনে বিশ্বের অষ্টম শীর্ষ এ দেশ। ফলে যে কয়েকটি কৃষিপণ্যের বাড়তি উৎপাদন কৃষকের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, তার মধ্যে আলু অন্যতম। কেননা সম্প্রতি আলু উৎপাদন বাড়াতে যতটা নজর দেয়া হয়েছে, ঠিক ততটাই অবহেলা করা হয়েছে পণ্যটি বিপণনে। আলুর বিকল্প ব্যবহারে যেমন উদ্যোগের অভাব রয়েছে, তেমনি প্রক্রিয়াজাত শিল্পে ব্যবহার উপযোগীও করা হচ্ছে না একে। দেশের চাহিদা মেটানোর পর রফতানি বাজার সম্প্রসারণ না হওয়ায় প্রতি বছরই মজুদ থাকছে বিপুল পরিমাণ আলু। উদ্বৃত্ত আলুর কারণে দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। এ অবস্থায় ভারতের প্রস্তাব দেশের আলুচাষীদের জন্য মঙ্গল বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার জানান, বিশ্বের বিভিন্ন দেশে আলু রফতানির উদ্যোগ নেয়া হয়েছে। আলু রফতানির ওপর ২০ শতাংশ হারে নগদ অর্থ প্রণোদনা দেয়া হচ্ছে। এরই মধ্যে নতুন বাজার রাশিয়ায় আলু রফতানি শুরু হয়েছে। অবশ্যই ভারতের প্রস্তাবটি বিবেচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাবে, কয়েক বছর ধরে ২৮টি দেশে কমবেশি আলু রফতানি হচ্ছে। বর্তমানে প্রায় ২০০ কোটি টাকার আলু রফতানি হয়। যেসব দেশে পণ্যটি রফতানি হচ্ছে, তার মধ্যে শীর্ষে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা ও রাশিয়া। মালয়েশিয়ায় প্রায় ৬০ কোটি, সিঙ্গাপুরে ১৭ ও শ্রীলংকায় প্রায় ১৮ কোটি টাকার আলু রফতানি হয়। তবে গত অর্থবছর থেকে রাশিয়ায় বড় পরিসরে আলু রফতানি শুরু হয়েছে। আর সম্ভাবনাময় এ বাজার ধরে রাখতে কৃষি মন্ত্রণালয় নানামুখী উদ্যোগও নিয়েছে। দেশটিতে প্রাথমিকভাবে ২০ হাজার টন আলু রফতানি হয়েছে। চলতি অর্থবছর তা আরো বাড়ানোর পদক্ষেপ নেয়া হয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়া, সৌদি আরব, ভিয়েতনাম, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতেও রফতানি হচ্ছে আলু। এছাড়া স্বল্প পরিসরে চীন, গ্রিস, হংকং, যুক্তরাজ্য, ব্রুনাই, বাহরাইন, ইতালি, কম্বোডিয়া, মিয়ানমার, মালদ্বীপ, নেপাল, ওমান, পোলান্ড ও টঙ্গোতেও  পণ্যটি রফতানি হয়।

গত মৌসুমেও আলুর দাম না পেয়ে বিক্ষোভ করেন কৃষকরা। কৃষক পর্যায়ে আলুর কেজি নেমে এসেছে মাত্র ২ টাকায়। এতে কেজিতে কৃষকের লোকসান হয় ৪-৫ টাকা। তাই কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, রফতানি বাড়াতে নগদ প্রণোদনা ও নতুন জাত উদ্ভাবন ছাড়াও ফসলটির বিকল্প ব্যবহার বাড়াতে প্রক্রিয়া শিল্প উন্নয়নের পাশাপাশি রফতানিও বাড়ানোর সুপারিশ করেছেন সংশ্লিষ্টরা।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বশেষ সংবাদ
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top