বড়লেখায় ২২ লিটার দেশি মদসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : 8 November 2014, 5:11 am
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় ২২ লিটার চোলাই মদসহ আবুল মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল ৭ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার রতুলিবাজার এলাকা থেকে গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ী সিলেট জেলার বিয়ানীবাজার থানার নয়া গ্রামের বাসিন্দা মৃত ধনাই মিয়ার ছেলে।
বড়লেখা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২ লিটার দেশি মদসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।







