logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

হত্যা মামলায় সাক্ষ্য দিতে কুচবিহার গেলেন ফেলানীর বাবা

প্রকাশিত হয়েছে : 16 November 2014, 8:14 am

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

ফেলানী হত্যা মামলার পুনর্বিচারে আবারও সাক্ষ্য দেওয়ার জন্য ভারতের কুচবিহারের গেছেন ফেলানীর বাবা নুরুল ইসলাম।

আজ ১৬ নভেম্বর রোববার সকাল ১১টার দিকে কুড়িগ্রামের ৪৫ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতর থেকে তিনি কুচবিহারের উদ্দেশে রওয়ানা হন। তার সঙ্গে কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি)আব্রাহাম লিংকন ও ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর এটিএম হেমায়েতুল ইসলামও কুচবিহার গেছেন।

তারা লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে ভারতের চ্যাংরাবান্ধা চেকপোস্ট হয়ে কুচবিহার যাবেন।

আগামীকাল সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর সদর দফতরের জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতের জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে তার সাক্ষ্য দেওয়ার কথা। কোর্টটি ভারতের কুচবিহার জেলা সদরের সোনারি এলাকায় অবস্থিত।

কুচবিহারের পথে রওয়ানা হওয়ার আগে নুরুল ইসলাম বলেন, আগেও বিএসএফের আদালতে সাক্ষ্য দিয়েছিলাম। কিন্তু ন্যায় বিচার পাইনি। তবে আশা ছাড়িনি আমি।ন্যায় বিচার পাওয়ার আশায় আবারও সাক্ষ্য দিতে কুচবিহার যাচ্ছি।ন্যায় বিচারের জন্য যতবার আমাকে ডাকা হবে ততবার সাক্ষ্য দিতে যাবো।

পিপি আব্রাহাম লিংকন বলেন, এই বিচারে বাংলাদেশ কোন পক্ষ নয়-আসামিও নয়। কিন্তু ফেলানী বাবা বাংলাদেশের নাগরিক হওয়ায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। ফেলানী হত্যাকাণ্ডের শিকার। ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা নিয়েই কুচবিহার যাচ্ছি।

গত ২২ সেপ্টেম্বর ফেলানী হত্যা মামলার পুনর্বিচার শুরু হওয়ার পর ২৬ সেপ্টেম্বর আকস্মিকভাবে আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়। সাক্ষ্য দেওয়ার জন্য এদিন ফেলানীর বাবা নুরুল ইসলাম, পিপি আব্রাহাম লিংকন ও ৪৫ বিজিবি ব্যাটালিয়নের তৎকালীন কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আখন্দ কুচবিহারের উদ্দেশ্যে রওয়ানা হয়ে আবার মাঝপথ থেকে ফিরে এসেছিলেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ভারতের চৌধুরীহাট বিএসএফ ক্যাম্পের কনস্টেবল অমিয় ঘোষ কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করেন। গুলি খেয়ে ফেলানীর লাশ কাঁটাতারে ঝুলে ছিল চার ঘণ্টা। এ ঘটনার পর দেশে-বিদেশে তীব্র প্রতিবাদ ওঠায় বিএসএফ ফেলানী হত্যায় একটি মামলা দায়ের করে। গঠন করে জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট। সেখানেই বিচার হয় ফেলানী হত্যা মামলার। প্রথম বার মামলার  রায়ে বিএসএফের কনস্টেবল নির্দোষ প্রমাণিত হন।

এরপর রায় নিয়ে আবারো বিতর্ক শুরু হলে গত বছরের ১৩ সেপ্টেম্বর মামলার পুনর্বিচারের (রিভিশনাল ট্রায়াল) নির্দেশ দেন বিএসএফের মহাপরিচালক (বিশেষ-পূর্ব) বিডি শর্মা।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার, ড্রেনে মিলল মরদেহ
শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার, ড্রেনে মিলল মরদেহ
সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা
সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা
কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫
কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
চার স্বাস্থ্যকেন্দ্র, উপসহকারী মেডিকেল অফিসার মাত্র একজন
চার স্বাস্থ্যকেন্দ্র, উপসহকারী মেডিকেল অফিসার মাত্র একজন
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
<span style='color:red;font-size:16px;'>কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ</span>	 <br/> তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top