logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. জাতীয়

লাইগেশনের মাধ্যমে পরিবার পরিকল্পনায় উদ্বুদ্ধ করছেন ইউপি নারী সদস্যরা

প্রকাশিত হয়েছে : ৯ ডিসেম্বর ২০১৪, ১২:৪৯ অপরাহ্ণ

মহ্সীন মুরাদ ::স্থানীয় সরকারের আওতাধীন ইউনিয়ন পরিষদেগুলোতে কার্যক্ষমতার সঠিক ব্যবহার করছেন নারীরা। সামাজিক বিভিন্ন বাধা ঠেলে এখন উন্নতির দোরঘোরায় এসে পৌঁছেছেন তারা। এমনটা দাবি করেছেন ইউপি নারী সদস্যগণ। তারা বলেন, পূর্বে আমাদের এলাকায় সাধারণত পরিবার পরিকল্পনায় লাইগেশন সম্পর্কিত বিষয়টিই গ্রাম্য নারীদের কাছে অনেক জটিল ছিল। তারা মনে করত এটা জীবনের জন্য মহাক্ষতির একটা অংশ। কিন্তু বারবার তাদের বাড়িতে গিয়ে সেটাকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি। ফলে বিভিন্ন জায়গায় লাইগেশনের মাধ্যমে অধিক সন্তান নেয়ার প্রবনতা কমিয়ে আনা সম্ভব হয়েছে। এতে করে নারীদের সুস্বাস্থ্যের যেমন অগ্রগতি হয়েছে তেমনি মাতৃমৃত্যুর ঝুঁকিও কমেছে। সদর উপজেলার আমতৈল ইউনিয়নের নারী সদস্যদের সাথে আলাপে এসব তথ্য পাওয়া গেছে।

জানা যায়, এলাকার উন্নয়নের পাশাপাশি নারী উন্নয়নের কাজ করে যাচ্ছেন ইউপি নারী সদস্যরা। এতে ইউনিয়নের চেয়ারম্যান ও পুরুষ সদস্যরাও সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। তাই গ্রামের সকল স্তরের নারীদের পূর্বের তুলনায় অনেক উন্নতি হয়েছে। এ জন্য সরকারি উদ্যোগে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নারীদের কল্যাণে ইউপি নারী সদস্যরা সুপরামর্শ দিয়ে থাকেন। ইউপি নারী সদস্যরা জানান, নারীদের সুস্থ থাকার জন্য স্যানিটেশন ব্যবস্থা দেয়া হয়। দম্পতিদের পরিবার পরিকল্পনার বিষয়ে জ্ঞানসহ গ্রামের অসহায় নারীদের মাতৃত্বকালীন সময়ে ভাতাও প্রদান করা হয়। এদিকে সদর উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন অফিস আদালত স্কুল কলেজে কর্মরত থাকা নারীর সংখ্যা পুরুষের চেয়ে অনেক কম রয়েছে। এ জন্য নারীদের শিক্ষিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

অনুসন্ধানে জানা যায়, এদিকে ইউনিয়ন পরিষদে ১৯৯৬ সালে বিপুল সংখ্যক নারী দেশে জনসাধারণের কল্যাণের কাজ করার উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে আজ পর্যন্ত তারা জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সেক্ষেত্রে কতটুকু সফলতা বয়ে আনতে পেরেছেন সেটা এখনো স্পষ্ট করে বলা যায় না। তবে পূর্বের তুলনায় নারীরা এখন অনেকটা এগিয়ে আছেন সেটা স্বীকার করেছেন বোদ্ধামহল।

ইউনিন পরিষদের উপর সাধারণ এক জরিপে দেখা গেছে, নারী সদস্যদের মধ্যে থেকে অনেকে ২০ হাজার টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত খরচ করে সদর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৩৬ জন নারী সদস্য কাজ করে যাচ্ছেন। তারা সবাই নির্বাচনে জয়ী হয়ে সংরক্ষিত মহিলা আসনের অধিকারী। এদের মধ্যে প্রতি একজন মহিলা সদস্যের আওতাধীন ৩টি ওয়ার্ড থাকে। ইউনিয়ন অফিসে পুরুষ সদস্যেদের সাথে সমানভাবে কাজ করার অধিকার রয়েছে নারী সদস্যদের। নারীরা কাজে ক্ষমতায় পূর্বের তুলনায় বর্তমানে অনেকটা এগিয়ে রয়েছেন।

সামাজিক বাধ্য বাধকতায় কিছুটা হলেও আটকে আছেন আমাদের দেশের নারীরা। এমন তথ্য দিয়েছেন আমতৈল ইউপি চেয়ারম্যান সুজিত দাশ। তিনি বলেন, নারীরা চাইলেই জনগণের স্বার্থে রাত বারোটায় ঘর থেকে বের হতে পারবে না। এটা আমাদের সামাজিক বাধা। তবে এগুলো মেনেও নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার পক্ষ থেকে তাদের সম্মান দিয়ে কাজের ক্ষেত্রে উদ্বোদ্ধ করতে হবে। পরিবার থেকে সার্বিক সহযোগিতা করতে হবে। পরিবর্তনের শুরু হবে সেখান থেকেই। পরিবারে নারী স্বাধীনতা প্রদানের মাধ্যমে নারী উন্নয়ন সম্ভব।

সুজিত দাশ আরো বলেন, আমার ইউনিয়নে যখনই কোন মিটিং হয় সেখানে আমাদের পুরুষ সদস্যদের পাশাপাশি শতভাগ নারী উপস্থিত থাকেন এবং কাজে তারা আমাদের শতভাগ সহযোগিতা করেন। আমাদের ইউনিয়ন ২০১৪ সালে পরিবার পরিকল্পনার জন্য চ্যাম্পিয়ান হয়েছি। আমার বিশ্বাস আমার ইউনিয়নের নারী সদস্যরাসহ সকল নারীগণই আমাদের উপর সকল দিক থেকে সন্তুষ্ট রয়েছেন। নারীরা আগের তুলনায় এখন অনেকটা এগিয়ে আছে। আমরাও তাদের সমমান রাখার যতেষ্ট চেষ্টা করি।

মাতৃত্বকালীন ভাতা পেয়েছেন দেওয়াই-জগৎসী এলাকার শৈলেন্দ্র করের স্ত্রী ষষ্টি কর ও যদুর অলহা গ্রামের পৌরষ মিয়ার স্ত্রী সুজনা বেগম জানান, ইউপি মহিলা সদস্যের মাধ্যমে কিছুদিন আগে মাতৃত্বকালীন ভাতার কার্ড পেয়েছেন। এতে তাদের অনেক উপকারে হবে। দরিদ্র স্বামী পরিবারের খরচ চালনার পাশাপাশি গর্ভকালীন সকল ঔষধ-পথ্য দিতে পারছেন না। এ টাকা পেলে তাদের অনেক কাজে আসবে।

ইউনিয়নের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি মধ্যে স্যানিটেশন পানি সরবরাহ পয়ঃনিষ্কাশন সভাপতি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য, শিপ্রা রানী পাল বলেন, পরিবার পরিকল্পনার মূলমন্ত্রকে সামনে রেখে আমরা কাজ করছি। এক্ষেত্রে আমরা অনেকটাই সফল হচ্ছি। বর্তমানে ৮ ও ৯ নং ওয়ার্ডে পুরোপুরি সফল। অনেক নারীর লাইগেশন করিয়েছি আমার হাতেই। তবে ৯ নং ওয়ার্ডে বর্তমানে কাজ করছি। আমরা পুরুষ সদস্য সহকারে সমন্বিত কাজ করি। তারা আমাদের যথেষ্ট সম্মান প্রদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম খান জানান, নারীরা সরকারীভাবে সর্বক্ষেত্রেই সুবিধা পাচ্ছেন। ইউনিয়ন পরিষদের একজন সদস্য ও নাগরিক হিসাবেও তাদের ন্যায্য অধিকার ভোগ করছেন। নারী সম্পৃক্ত যেকোন কাজেই তাদের অগ্রাধিকার প্রদান করা হয়। বর্তমানে পরিবার পরিকল্পনা সেবা প্রদানেও ইউনিয়ন পরিষদ যথেষ্ট ভূমিকা রাখছে।

জাতীয় এর আরও খবর
বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছিলেন দায়ী ইলাল্লাহ || হাফিজ সাব্বির আহমদ

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছিলেন দায়ী ইলাল্লাহ || হাফিজ সাব্বির আহমদ

বার্মিংহামে সিরাজাম মুনিরা মসজিদ পরিদর্শন করলেন আলহাজ আব্দুল মুতলিব

বার্মিংহামে সিরাজাম মুনিরা মসজিদ পরিদর্শন করলেন আলহাজ আব্দুল মুতলিব

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসার পূর্ণমিলন অনুষ্ঠিত

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসার পূর্ণমিলন অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top