logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

থমথমে গাজীপুর, জনমনে আতঙ্ক প্রতিবাদে আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ
খালেদার সভাস্থলে ১৪৪ ধারা

প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৪, ৮:২৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক ::
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ছাত্রলীগের সভা আহ্বানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরে শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা চলাকালে জেলার কোথাও বিএনপি ও ছাত্রলীগসহ সব রাজনৈতিক সভা-সমাবেশ নিষেধ করা হয়েছে।
এ ঘটনায় গাজীপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। একই সঙ্গে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে খালেদা জিয়ার জনসভাস্থলে ১৪৪ ধারা জারি করার প্রতিবাদে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে দলের সিনিয়র নেতাদের এক বৈঠকে আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে।
গতকাল দুপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ সাংবাদিকদের ওই তথ্য জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের করা কটূক্তি নিয়ে গত কদিনের ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগের বিক্ষোভ, প্রতিবাদ ও সমাবেশের পরিপ্রেক্ষিতে প্রশাসন ওই ব্যবস্থা নিয়েছে।
পুলিশ সুপার বলেন, ছাত্রলীগ ঘোষণা দিয়েছে তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে যে কটূক্তি করেছে তার জন্য তিনি ক্ষমা না চাইলে এবং বক্তব্য প্রত্যাহার না করলে গাজীপুরে খালেদা জিয়ার সমাবেশ করতে দেবে না। সে ক্ষেত্রে তারা আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে কোথাও সমাবেশ করতে দিতে পারেন না। সে জন্য উভয় পক্ষই কোথাও কোনো সমাবেশ করতে পারবে না। তারা অনেকবার চেষ্টা করেছিলেন দুই পক্ষই সমঝোতায় আসবে। যেহেতু তারা কোনো সমঝোতায় আসতে পারেনি এবং দুই পক্ষই একই স্থানে সভা করার চেষ্টা করছে। সেজন্য আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। আইনশৃঙ্খলার অবনতি হোক তারা পুলিশ প্রশাসন সেটা হতে দিতে পারেন না। এ কারণে পুলিশ সবার সঙ্গে কথা বলে ঠিক করেছে এখানে কোনো পক্ষকেই জনসভা করতে দেয়া ঠিক হবে না। এ পরিস্থিতি নিয়ে শুক্রবার সকালে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকার সিদ্ধান্ত হয়। এ পরিপ্রেক্ষিতে ২৭ ডিসেম্বরে ভাওয়াল কলেজ মাঠসহ গাজীপুর জেলার কোথাও কোনো পক্ষেরই সভা হবে না।
পুলিশি অভিযান, আটক ৯
এদিকে গাজীপুরে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জেলা যুবদলের সহসভাপতিসহ ৯ জনকে আটক করেছে।
টঙ্গী থানার ডিউটি অফিসার সাজেদা লতা জানান, রাতে অভিযান চালিয়ে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি প্রভাষক বশির উদ্দিনসহ তিনজনকে আটক করা হয়েছে।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম রেজা জানান, একই অভিযোগে জয়দেবপুর থানার বিভিন্ন এলাকা থেকে বুধবার ও বৃহস্পতিবার বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও আগেই নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বিএনপির যুগ্ম সম্পাদক ডা. মাজহারুল আলম জানান, গত রাতে তার বাসাসহ পৌর বিএনপির সভাপতি মীর হালিমজ্জামান ননী, জাসাস নেতা সৈয়দ হাসান সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। রাতে পুলিশ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক বশির উদ্দিন, পূবাইল ইউনিয়ন যুবদল সভাপতি হারুন অর রশিদ, ভাওয়াল বদরে আলম কলেজ শাখার সদস্য আলমগীর হোসেন, শিশির চৌধুরীসহ ১৫ জন নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ।
পুলিশ মোতায়েন
জেলা শহর, বিএনপি কার্যালয়, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে শুক্রবার সকাল থেকেই পুলিশ ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মিছিল-সভা
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে এবং ভাওয়াল কলেজ মাঠে বেগম জিয়ার জনসভা প্রতিহত করার লক্ষ্যে শুক্রবার সকাল ১১টার দিকে শ্রমিক লীগের নেতাকর্মী চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে একটি মিছিল নিয়ে ভাওয়াল বদরে আলম কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে আবার চান্দনা-চৌরাস্তায় গিয়ে সভা করে। কৃষক লীগের গাজীপুর মহানগর শাখার সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মঞ্জুর হোসেন খান, আলতাফ হোসেন, আফজাল হোসেন রিপন সরকার প্রমুখ। দুপুর ১২টার দিকে যুবলীগের কেন্দ্রীয় সদস্য হীরা সরকারের নেতৃত্বে পৌনে ১টার দিকে গাজীপুর জেলা মহিলা লীগের সভাপতি দিলরুবা ফওজিয়ার নেতৃত্বে এবং দুপুর ১টার দিকে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম দীপের নেতৃত্বে একই মহাসড়কে পৃথক পৃথক মিছিল করে।
তবে শুক্রবার কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিএনপিসহ ২০ দলীয় জোটের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল জানান, ২৭ ডিসেম্বর গাজীপুরে তাদের জনসভার ব্যাপক প্রস্তুতি ছিল। তাদের আন্দোলনকে ভয় পেয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে একই স্থানে ছাত্রলীগ দিয়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। ১৪৪ জারির পর তাদের জেলা নেতাদের সঙ্গে গুলশান কার্যালয়ে বৈঠক করার সিদ্ধান্ত নেয়া হয়। এ বৈঠক থেকেই পরবর্তী সিদ্ধান্ত হবে।

জাতীয় এর আরও খবর
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top