logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

২০-দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে

প্রকাশিত হয়েছে : 29 December 2014, 6:05 am

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। আজ সোমবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া হরতালের মধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে তা স্বাভাবিকের তুলনায় কম।

রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল, গুলিস্তান, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে মিনিবাস চলাচল করছে। তবে অন্য অন্য দিনের তুলনায় তা কম। এ ছাড়া সড়কে সিএনজি অটোরিকশা, রিকশা চলাচল করছে। রাজধানীর বাইরে থেকে ছেড়ে আসা দুরপাল্লার বাসগুলোকে রাজধানীতে ঢুকতে দেখা গেছে। এ ছাড়া দিনের বেলাও কিছু সড়কে ট্রাক চলাচল করছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মোতায়েন করা হয়েছে। পুলিশ, আমর্ড পুলিশ ব্যাটালিয়ান সদস্যদের পাশাপাশি র‍্যাব সদস্যরা বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।

ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে। চাষাড়া, শিবু মার্কেট, জালকুড়ি, সাইনবোর্ড এলাকায় দেখা যায়, সড়কে মিনিবাস, সিএনজি অটোরিকশা, অটোরিকশা, ট্রাক চলাচল করছে। তবে ঢাকা -নারায়ণগঞ্জ সড়কপথে কাউন্টার সার্ভিস বাসের কাউন্টার সকাল সাতটা পর্যন্ত বন্ধ দেখা গেছে।

সারাদেশে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিএনপির কার্যালয় অবরুদ্ধ

২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশ। শতাধিক পুলিশ সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যালায়ের সামনে অবস্থান নিয়েছেন। এ ছাড়া সেখানে পুলিশের কাভার্ড ভ্যান, রায়টকার, জলকামান প্রস্তুত রয়েছে।

এদিকে হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, হরতালের আগে গতকাল ২৮ ডিসেম্বর রোববার রাত আটটার দিকে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় শামসুন্নাহার (৪৫), তাঁর ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানজিমুল হক (২৫) ও মেয়ে আনিকা আক্তার (১৮) দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ও পুরানা পল্টনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
১৪৪ ধারা জারি করে ২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপির চেয়ারপারসনের জনসভা ‘বানচাল’, দেশের বিভিন্ন স্থানে ওই দিনের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের হয়রানি ও গ্রেপ্তার এবং বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু, নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুসহ ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
<span style='color:red;font-size:16px;'>লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা, নাকি আবাসস্থল হারানোর সংকেত?</span>	 <br/> শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার, ১৭টিই বিভিন্ন প্রজাতির সাপ
লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা, নাকি আবাসস্থল হারানোর সংকেত?
শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার, ১৭টিই বিভিন্ন প্রজাতির সাপ
এক কম্পিউটার থেকে সাড়ে ৩ মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান, শ্রীমঙ্গলে ‘ইনপুট বাংলা’র গল্প
এক কম্পিউটার থেকে সাড়ে ৩ মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান, শ্রীমঙ্গলে ‘ইনপুট বাংলা’র গল্প
ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রণক্ষেত্র মিরপুর; আহত ৫০
ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রণক্ষেত্র মিরপুর; আহত ৫০
শ্রীমঙ্গলে কুকুরের হামলায় আহত গন্ধগোকুল উদ্ধার
শ্রীমঙ্গলে কুকুরের হামলায় আহত গন্ধগোকুল উদ্ধার
চা শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের উদ্যোগ, নির্বাচন নিয়ে ধৈর্য ধরার আহ্বান
চা শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের উদ্যোগ, নির্বাচন নিয়ে ধৈর্য ধরার আহ্বান
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল
শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার, ড্রেনে মিলল মরদেহ
শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার, ড্রেনে মিলল মরদেহ
সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা
সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা
কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫
কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
চার স্বাস্থ্যকেন্দ্র, উপসহকারী মেডিকেল অফিসার মাত্র একজন
চার স্বাস্থ্যকেন্দ্র, উপসহকারী মেডিকেল অফিসার মাত্র একজন
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
<span style='color:red;font-size:16px;'>কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ</span>	 <br/> তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top