logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

সরকার ও বিএনপি পাল্টাপাল্টি অবস্থানে

প্রকাশিত হয়েছে : ৫ জানুয়ারি ২০১৫, ৫:৩২ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

বাংলাদেশে ৫ই জানুয়ারির বিতর্কিত নির্বাচনর বছর পূর্তি আজ। এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ও বিএনপির পাল্টাপাল্টি অবস্থানে সৃষ্টি হয়েছে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে ১৩টি বালু ও ইট ভর্তি ট্রাক রাখা হয়েছে। কয়েক স্তরের পুলিশি অবস্থান দেখা যাচ্ছে সেখানে। খালেদা জিয়া ওই কার্যালয়ের ভেতরেই রয়েছেন।

আশপাশের সড়কগুলোর সাথে যোগাযোগই কার্যত বিচ্ছিন্ন করা হয়েছে ওই কার্যালয়ের।

বেলা এগারটার দিকে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, দুপুরে বের হওয়ার চেষ্টা করবেন খালেদা জিয়া।

মারুফ কামাল খান সোহেল বলেন, ” দুপুরে বের হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দিক যাবেন। পথে যেখানেই লোক সমাগম হবে সেখানেই কথা বলবেন তিনি”।

এর আগে গত রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা মেরে দিয়েছিল পুলিশ।

আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকাল থেকেই দেখা যাচ্ছে ঢাকার মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও দেশের প্রায় সব বিভাগীয় ও জেলা শহরগুলোতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। নিষিদ্ধ রয়েছে সভা সমাবেশ।

প্রায় সব জায়গাতেই বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা করা হয়েছিলো। বেশিরভাগ এলাকায় কর্মসূচির স্থানগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে বিএনপি আজ তাদের সমাবেশের ঘোষণায় অটল থাকলেও দলটির নেতাকর্মীদের তেমন কোন উপস্থিতি আজ সোমবার সকাল থেকে তেমন কোথাও এখন পর্যন্ত দেখা যায়নি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ অবশ্য এর আগে ১৬টি স্থানে আজ সমাবেশের ঘোষণা দিলেও পরে পুলিশের নিষেধাজ্ঞা জারির পর তা স্থগিত করে।

www.purbodeek.com

ঢাকার রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে। জনসাধারণের চলাচলও স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম।

রাজধানীর সাথে দেশের অন্য অঞ্চলের সড়ক ও নৌ যোগাযোগ কার্যত বন্ধ রয়েছে।

ফলে জনজীবনে সৃষ্টি হয়েছে দুর্ভোগের।

ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে র‍্যাব পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে রোববার রাতে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে খালেদা জিয়া বলেছেন সরকারি বাধা সত্ত্বেও তিনি আজকের তাঁর পূর্বনির্ধারিত সমাবেশে যোগ দেয়ার চেষ্টা করবেন তিনি। তিনি বলেছেন শনিবার থেকে তাকে পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে।

তবে ওই রাতেই গণভবনে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে বৈঠকে শেখ হাসিনা বলেছেন খালেদা জিয়া চাইলে বাসায় যেতে পারেন। প্রধানমন্ত্রী বলেন বলেন, “নির্বাচন ঠেকাতে গিয়ে যিনি ব্যর্থ হয়েছেন তিনি কি করে ভাবেন যে সরকার উৎখাত করবেন। তিনি (খালেদা জিয়া) রাজনৈতিক ভুল করেছেন ২০১৪ সালের নির্বাচনে না গিয়ে”।

এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে এক অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের আন্দোলন সফল করতে যে কোন পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ যখন খবর পাবেন হাসিনা পদত্যাগ করেছে এরপর আন্দোলন বন্ধ হবে। এর আগে আন্দোলন বন্ধ হবে না। আন্দোলন শুরু হয়েছে ঢাকা শহরে সমগ্র বাংলাদেশে এর নেতৃত্ব দিতে হবে আপনাদের”।

জাতীয় এর আরও খবর
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

সর্বশেষ সংবাদ
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top