logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শমশেরনগরের কানিহাটি চা বাগানে মাদকের অবাধ কেনা-বেচা ও সেবন

প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০১৫, ৪:৩৬ পূর্বাহ্ণ

www.purbodeek.com

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-চাতলাপুর শুল্ক অফিস সড়কের কানিহাটি চা বাগানে ভারতীয় মাদকের আস্তানা গড়ে উঠেছে। গত একমাস যাবত কানিহাটি চা বাগানে মাদক সেবনের পর পারিবারিক কলহে ও দাঙ্গা হাঙ্গামা করে তিনজন চা শ্রমিক মারা যান। অবাধে মাদক সেবন ও মাদকাসক্তদের কারণে চা বাগানের যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যেও এর খারাপ প্রভাব পড়ছে।

কমলগঞ্জ প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-চাতলাপুর শুল্ক অফিস সড়কের কানিহাটি চা বাগানে ভারতীয় মাদকের আস্তানা গড়ে উঠেছে। এখানে চা বাগানের দেশিয় চোলাই মদের সাথে ভারতীয় মাদকের হাটে পরিণত হয়েছে। মৌলভীবাজার সদরসহ বিভিন্ন স্থান থেকে আসা যুবকরা প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মাদক কেনা-বেচা ও সেবন করে থাকে। অবাধে মাদক সেবন প্রবণতা বৃদ্ধি পাওয়ায় নেশাগ্রস্ত ও পারিবারিক কলহে জড়িয়ে কানিহাটি চা বাগানের কয়েকজন শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, ভারতের কৈলাশহর ও উত্তর ত্রিপুরার সাথে যাতায়াতের সড়ক হিসাবে শমশেরনগর-চাতলাপুর সড়কে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানী হচ্ছে। ফলে এই রুট দিয়ে সহজেই ভারতীয় বিভিন্ন ধরনের মাদক বাংলাদেশে প্রবেশ করছে। এই সড়কটি ডানকান ব্রাদার্স শমশেরনগর চা বাগান ও ফাঁড়ি কানিহাটি চা বাগানের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ায় কানিহাটি ও চাতলাপুর চা বাগানের কয়েকটি স্পটে অবাধে মাদক সেবন ও বেচাকেনা চলছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কানিহাটি চা বাগানের বড় লাইনসহ রাস্তার ধারে, খোলা জায়গায় ভারতীয় কোরেক্স, হুইস্কিসহ বিভিন্ন ধরনের মাদকের লেবেল পড়া খালি বোতল পড়ে রয়েছে। কানিহাটি চা বাগানের স্থানীয় দুইজনসহ আশপাশ বস্তির কয়েকজন ব্যবসায়ী অবাধে ভারতীয় মাদকের জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সন্ধ্যার পর থেকে কার, লাইটেস, অটোরিক্সা, মোটরসাইকেল যোগে যুবকরা এসে গভীর রাত পর্যন্ত মাদক সেবন ও বেচাকেনা চলে।

কানিহাটি বাগানের শ্রমিকরা জানান, গত একমাস যাবত কানিহাটি চা বাগানে মাদক সেবনের পর পারিবারিক কলহে ও দাঙ্গা হাঙ্গামা করে চা শ্রমিক গপি চাঁন মৃধা (৪০), নরেশ রিকিয়াশন (৩০), প্রসাদ রবিদাস (৩৫) মারা যান। এছাড়াও আহত হন জীবন রিকিয়াশন (৩০)।

কানিহাটি চা বাগান পঞ্চায়েত কমিটির সম্পাদক বৈকুন্ঠ রবিদাস বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে কানিহাটি বাগানের বড় লাইনে অপরিচিত বহিরাগত লোকেরা গাড়ি নিয়ে  এসে গভীর রাত পর্যন্ত ভিড় জমিয়ে মাদক সেবন করেন। শিক্ষক প্রদীপ কুমার পাল বলেন, তাঁর বাসার পার্শ্ববর্তী পরিত্যক্ত জমি থেকে ৭৩টি কোরেক্স ও হুইস্কি মাদকের খালি বোতল ফেলেছেন। স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, অবাধে মাদক সেবন ও মাদকাসক্তদের কারণে চা বাগানের যুব সমাজ বিপথগামী হচ্ছে এবং স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যেও এর প্রভাব পড়ছে।

অভিযোগ বিষয়ে মৌলভীবাজারের এএসপি (সার্কেল) মো. আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখবেন।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
<span style='color:red;font-size:16px;'>কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ</span>	 <br/> তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top