logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আজ শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ

প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৫, ৫:৫৪ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠানের রেওয়াজ থাকলেও এবার তা পিছিয়ে ২৭ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন। তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ পৃথক বাণী দিয়েছেন।

এমন সময়ে এই বার্ষিক কর্মসূচি শুরু হচ্ছে যখন দেশজুড়ে রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর দারুণ ব্যস্ত সময় কাটছে। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার প্রেক্ষাপটে সারা দেশে চলছে ব্যাপক ধরপাকড়। তাই অনেকটা নির্ঘুম, বিশ্রামহীন সময় কাটছে পুলিশ সদস্যদের।

‘পুলিশ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতেই ধরপাকড় করছে’ — স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যাদের ধরা হচ্ছে তারা অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাদের ধরা।

কিন্তু বিরোধী দলগুলো বরাবরই অভিযোগ করছে, পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার, যে অভিযোগ আরও জোরালো হয়েছে সম্প্রতি।

এমন প্রেক্ষাপটে পুলিশ বাহিনীর সংস্কারের প্রশ্নটি আবারো সামনে চলে এসেছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যখন যেটুকু দরকার হচ্ছে করছি। একটা নীতিমালা করা হচ্ছে আরও সংস্কারের জন্য যাতে করে পুলিশ আরও জনগণের বন্ধু হয়”।

রাজনৈতিক কাজে পুলিশকে ব্যবহারে বিরোধী দলের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “রাস্তাঘাটে যে সহিংসতা, পেট্রল বোমা, জঙ্গি কর্মকাণ্ড এসব প্রতিরোধে পুলিশ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ধরপাকড় করছে”।

তার দাবি, “ যাদের ধরা হচ্ছে তারা অনেকেই রাজনীতিতে সম্পৃক্ত কিন্তু তাদের হাতে নাতে ধরা হচ্ছে। তথ্যের উপর ভিত্তি করেই ধরা হচ্ছে। তারা হুকুম দিয়ে বা অর্থ দিয়ে এগুলো করছে। কিংবা হাতে নাতে ধরা পড়ছে”। তিনি বলেন এসব বিষয়ে ব্যবস্থা না নিলে তো ক্রমাগত ভাবেই তো বাড়বে।

পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন মানুষেও চাওয়া তো অনেক বেশি। সেজন্য লোকবল বাড়ানোসহ নানা সুবিধা বাড়ানোর চেষ্টা করছেন তারা।

বাংলাদেশে গত প্রায় তিন সপ্তাহ ধরে চলমান অবরোধকে কেন্দ্র করে পুলিশি অভিযান জোরদার ছাড়াও সহিংসতাকারীদের ধরিয়ে দিতেও পুরস্কার ঘোষণা করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিতে পারলে ১,০০,০০০ টাকা এবং বোমা হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০,০০০ টাকা পুরস্কার দেয়া হবে।

অবরোধ চলাকালে ঢাকায় ১২০ টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। বিভিন্ন মামলায় এখনো পর্যন্ত ঢাকায় ৬৩৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একদিকে যখন পুরস্কার ঘোষণা করা হচ্ছে অন্যদিকে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হচ্ছে।

বাসে আগুন দেয়া বা এ ধরণের সহিংসতায় জড়িতদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

পুলিশ বলছে, দেশের যে সব জায়গায় বোমা হামলার ঘটনা বেশি হচ্ছে সে সব জায়গায় পুলিশ ও র‍্যাবের অভিযান জোরদার করা হয়েছে ।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
<span style='color:red;font-size:16px;'>কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ</span>	 <br/> তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top