logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেট শিক্ষা বোর্ডে এবার ৭২ হাজার ২শ’ ১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে

প্রকাশিত হয়েছে : 29 January 2015, 8:01 am

www.purbodeek.com 

পূর্বদিক ডেস্ক ::

এ বছর এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে ৩ হাজার ৯শ’ ৬১ জন পরীক্ষার্থী বেড়েছে। কেবল পরীক্ষার্থী নয় এ বছর বেড়েছে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৪টি পরীক্ষা কেন্দ্র। এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ৭২ হাজার ২শ’ ১০ জন পরীক্ষার্থী। আগামী ২ ফেব্রুয়ারি সোমবার থেকে সারা দেশের মতো বৃহত্তর সিলেটের ১১৯টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হবে।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান জানান, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে।

সিলেট শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় এসএসসি পরীক্ষা শুরু হবে। প্রথম দিন নেয়া হবে বাংলা (আবশ্যিক) ১ম পত্রের পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। আগামী ১০ মার্চ মঙ্গলবার পর্যন্ত পরীক্ষা চলবে। এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী সংখ্যা ৭২ হাজার ২শ’ ১০ জন। এর মধ্যে ৩২ হাজার ৪শ’ ৫৩ জন ছাত্রী ও ৩৯ হাজার ৭শ’ ৫৭ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের রয়েছেন ১৫ হাজার ২শ’ ৩জন। এর মধ্যে ৮ হাজার ১শ’ ৪২ জন ছাত্র ও ৭ হাজার ৬১জন ছাত্রী। ব্যবসায় শিক্ষা বিভাগে রয়েছেন ৮ হাজার ৩ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৭শ’ ৫৭ জন ও ছাত্রী ৩ হাজার ২শ’ ৭৯ জন। মানবিক বিভাগে রয়েছেন ৪৮ হাজার ৯শ’ ৭১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৯ হাজার ৫শ’ ৫৪ জন ছাত্র ও ২৯ হাজার ৪শ’ ৭১ জন ছাত্রী।

পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী সিলেট জেলায় ও সর্বনিম্ন পরীক্ষার্থী হবিগঞ্জ জেলায়।

সিলেট জেলার মোট পরীক্ষার্থী ২৭ হাজার ১শ’ ১৭ জন। এর মধ্যে ১২ হাজার ৩শ’ ১১ জন ছাত্র ও ১৪ হাজার ৮শ’ ৬ জন হলেন ছাত্রী। মৌলভীবাজার জেলার মোট পরীক্ষার্থী ১৬ হাজার ৫শ’ ৩৫ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৫২ জন ও ছাত্রী ৯ হাজার ৪শ’ ৮৩ জন। সুনামগঞ্জ জেলার মোট পরীক্ষার্থী ১৪ হাজার ৯শ’ ৬৪ জন। এর মধ্যে ৭ হাজার ১৯ জন ছাত্র ও ৭ হাজার ৯শ’ ৪৫ জন হলেন ছাত্রী। হবিগঞ্জ জেলার মোট পরীক্ষার্থী ১৩ হাজার ৫শ’ ৯৪ জন। এর মধ্যে ৬ হাজার ৬৭ জন ছাত্র ও ৭ হাজার ৫শ’ ২৭ জন ছাত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর সিলেট বিভাগের ৩৮ উপজেলার ৭শ’ ৮৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এ বছর শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৮শ’ ১২ জন। গত বছর পরীক্ষা কেন্দ্র ছিল ১শ’ ১৫ টি। এ বছর পরীক্ষা কেন্দ্র সংখ্যা ১শ’ ১৯ টি।

এর মধ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলায় দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয় ও জৈন্তাপুরের হরিপুর উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সদরের কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজারের রাজনগর উপজেলায় খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র নতুন করে স্থাপন করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের মধ্যে রয়েছে সিলেট জেলায় ৪৪টি, সুনামগঞ্জ জেলায় ২৬টি, মৌলভীবাজার জেলায় ২৩টি ও হবিগঞ্জ জেলার ২৬টি পরীক্ষা কেন্দ্র। জানা গেছে, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষে ইতিমধ্যঁই যথাযথ প্রস্তুতি নেয়া হয়েছে। এ লক্ষে সিলেট শিক্ষা বোর্ড গঠন করেছে নিজস্ব ৪টি ভিজিল্যান্স টিম। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান, বিদ্যালয় পরিদর্শক কবির আহমদ, কলেজ পরিদর্শক মোস্তফা কামাল আহমদ ও হিসাব রক্ষণ কর্মকর্তা অশোক রঞ্জন চৌধুরী পৃথকভাবে এই ৪টিমের নেতৃত্ব দিবেন। এছাড়াও শিক্ষকদের সমন্বয়ে থাকবে আরো ৬৫টি পরিদর্শন টিম। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, চলমান রাজনৈতিক অস্থিরতার ফলে পরীক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকদের মাঝে এক ধরনের আতংক রয়েছে। অবশ্য পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে সে জন্যে আইনশৃংখলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চলমান অবরোধ-হরতালের মধ্যেই পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী এসএসসি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান আরও জানান, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বোর্ডের নিজস্ব ভিজিল্যান্স টিম ছাড়াও মফস্বল এলাকায় থাকবে ৬৫টি পরিদর্শন টিম। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। নকলমুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
<span style='color:red;font-size:16px;'>লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা, নাকি আবাসস্থল হারানোর সংকেত?</span>	 <br/> শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার, ১৭টিই বিভিন্ন প্রজাতির সাপ
লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা, নাকি আবাসস্থল হারানোর সংকেত?
শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার, ১৭টিই বিভিন্ন প্রজাতির সাপ
এক কম্পিউটার থেকে সাড়ে ৩ মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান, শ্রীমঙ্গলে ‘ইনপুট বাংলা’র গল্প
এক কম্পিউটার থেকে সাড়ে ৩ মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান, শ্রীমঙ্গলে ‘ইনপুট বাংলা’র গল্প
ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রণক্ষেত্র মিরপুর; আহত ৫০
ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রণক্ষেত্র মিরপুর; আহত ৫০
শ্রীমঙ্গলে কুকুরের হামলায় আহত গন্ধগোকুল উদ্ধার
শ্রীমঙ্গলে কুকুরের হামলায় আহত গন্ধগোকুল উদ্ধার
চা শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের উদ্যোগ, নির্বাচন নিয়ে ধৈর্য ধরার আহ্বান
চা শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের উদ্যোগ, নির্বাচন নিয়ে ধৈর্য ধরার আহ্বান
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল
শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার, ড্রেনে মিলল মরদেহ
শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার, ড্রেনে মিলল মরদেহ
সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা
সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা
কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫
কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
চার স্বাস্থ্যকেন্দ্র, উপসহকারী মেডিকেল অফিসার মাত্র একজন
চার স্বাস্থ্যকেন্দ্র, উপসহকারী মেডিকেল অফিসার মাত্র একজন
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
<span style='color:red;font-size:16px;'>কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ</span>	 <br/> তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top