logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

বিএনপি কার্যালয়ে
মুড়ি-বিস্কুট খেয়ে দিন কাটছে স্টাফদের

প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ১০:০৬ পূর্বাহ্ণ

Purbodeek

হাবিবুর রহমান খান

সংকট যেন কিছুতেই পিছু ছাড়ছে না গুলশান কার্যালয়ে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যদের। দীর্ঘদিন পর কার্যালয়ের সামনে থেকে ইট-বালুর ট্রাক ও জলকামান সরে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরে আসে। কিন্তু ৩০ জানুয়ারি গভীর রাতে হঠাৎ করে কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। পরের দিন ফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ডিশসহ সব ধরনের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। ১৯ ঘণ্টা পর বিদ্যুৎ ও কয়েক দিন আগে মোবাইল নেটওয়ার্ক চালু করা হলেও এখনও বিচ্ছিন্ন রয়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। এমন পরিস্থিতিতে বুধবার রাত থেকে কার্যালয়ের ভেতরে কোনো ধরনের খাবার প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। তিন দিন ধরে ভাত না পেয়ে বিস্কুট, মুড়ি, ফলমূলসহ শুকনো খাবার খেয়ে কোনোমতে জীবন কাটাচ্ছেন কার্যালয়ের ভেতরে অবস্থান করা প্রায় অর্ধশত লোক। শুধু খাবার নয়, পানিও প্রবেশ করতে দেয়া হচ্ছে না। খাবার না পেয়ে অনেকটা মানবেতর জীবনযাপন করছেন তারা। তবে খালেদা জিয়ার জন্য আনা খাবার প্রবেশে কোনো বাধা দেয়া হচ্ছে না।
সরকারের এমন আচরণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হতভম্ব বলে কার্যালয়ে অবস্থানরত কয়েকজন জানান। তারা বলেন, তিনি (খালেদা জিয়া) কার্যালয়ের সবার খোঁজখবর নিচ্ছেন। তার জন্য আনা শুকনো খাবার ও ফলমূল তাদেরকে দিচ্ছেন। তবে গুলশান থানা পুলিশ খাবার ফিরিয়ে দেয়ার বিষয়টি অস্বীকার করেন। থানার ওসি রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, গুলশান কার্যালয়ে কোনো খাবার নিতে বাধা দেয়া হচ্ছে না। থানায়ও কোনো খাবার আনা হয়নি। খাবার আটকের ব্যাপারে কোনো নির্দেশনা নেই বলেও দাবি করেন তিনি। কার্যালয়ের সামনে দায়িত্বরত গুলশান থানার একজন এসআই নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভাই সবকিছুই তো বুঝেন। কেন খামাখা জিজ্ঞেস করছেন।
গত ৩ জানুয়ারি রাত থেকে খালেদা জিয়া এই কার্যালয়ে অবস্থান করছেন। তার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ, নিরাপত্তা সমন্বয়কারী কর্নেল (অব.) আবদুল মজিদ, প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান, চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (সিএসএফ), অফিস কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় অর্ধশত লোক রয়েছেন। জানতে চাইলে কার্যালয়ে অবস্থানরত চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, আমরা কোন দেশে বাস করছি। কার্যালয়ের ভেতরে যারা আছি তারা তো কেউ মুত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও নই। সে ধরনের আসামিকেও তো খাবার দেয়া হয়। তিনি জানতে চান, কোন আইনে খাবার ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ। দেশে এমন কোনো আইন আছে কিনা যে, কোনো নাগরিককে খাবার খেতে দেয়া যাবে না। তিনি বলেন, বুধবার রাত থেকে কেউ খাবার খেতে পারছেন না। শুকনো খাবার, ফলমূল-জুস ইত্যাদি খেয়ে কোনোমতে বেঁচে আছেন। এভাবে চললে কার্যালয়ের ভেতর ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশংকা রয়েছে বলেও জানান মারুফ কামাল খান। কার্যালয়ে অবস্থানরত মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বলেন, এই কার্যালয়কে তো জেলখানা ঘোষণা করা হয়নি। জেলখানায়ও তো তিন বেলা খাবার দেয়া হয়। কোনো সভ্য সমাজে এমন আচরণ হতে পারে না। জানা গেছে, বুধবার রাত আটটার কিছু পরে প্রতিদিনের মতো রাতের খাবার নিয়ে একটি ভ্যান কার্যালয়ের মূল গেটে এসে থামে। যথারীতি গেট খুলে ভ্যানটি ভেতরে নেয়ার প্রস্তুতি নেয়া হয়। এমন সময় গেটের সামনে দায়িত্বরত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য খাবার ভেতরে যাবে না বলে ভ্যানচালককে জানিয়ে দেন। এ সময় কার্যালয়ের ভেতরে অবস্থান করা চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য ও নিরাপত্তা কর্মীরা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তারা হয়তো ভেবেছিলেন, পুলিশ ফান করছে। কিন্তু পরে বুঝতে পারেন সত্যি সত্যিই খাবার প্রবেশ করতে দেয়া হবে না। এ সময় তারা কিছুক্ষণ দায়িত্বরত পুলিশকে খাবার প্রবেশ না করতে দেয়ার কারণ জানতে চান। তখন এক পুলিশ কর্মকর্তা বলেন, ওপরের নির্দেশ আছে। খাবার ভেতরে যাবে না। প্রেস উইংয়ের এক সদস্য জানতে চান, কোন ওপরের। কে নির্দেশ দিয়েছে। তখন ওই পুলিশ কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেন, ভেতরে আছেন ভালো আছেন। চুপচাপ থাকেন। বেশি কথা বললে অসুবিধা হবে। তখন প্রেস উইংয়ের কর্মকর্তাও পুলিশকে সতর্ক করে দেন। এক পর্যায়ে খাবারভর্তি ভ্যানটি গুলশান থানা পুলিশ নিয়ে যায়। পরের দিন বৃহস্পতিবার সকালে রুটি-ভাজিসহ সকালের নাস্তা নিয়ে একটি ভ্যান কার্যালয়ের সামনে আসে। যথারীতি পুলিশের বাধা। এরপর বৃস্পতিবার দুপুর ও রাতের খাবারও প্রবেশ করতে দেয়া হয়নি। শুক্রবারও একই ঘটনা ঘটে। গুলশান কার্যালয়ের জন্য আনা খাবারের গাড়ি ফিরিয়ে দিয়েছে পুলিশ। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান ক্ষোভের সঙ্গে বলেন, পুলিশকে বারবার অনুরোধ করার পরও তারা খাবার প্রবেশ করতে দিচ্ছে না। কার্যালয়ের ভেতরে যারা আছেন তারা কিভাবে বেঁচে আছেন একমাত্র আল্লাহ জানেন। কয়েক টুকরো বিস্কুট আর কয়েক গ্লাস পানি খেয়ে তারা সময় পার করছেন। খাবারের পাশাপাশি পানিও আসতে দেয়া হচ্ছে না। ওয়াসার সাপ্লাইয়ের ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি খেয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।
দৈনিক যুগান্তরের সৌজন্যে : প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০১৫

জাতীয় এর আরও খবর
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান

“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান

মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী

শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী

এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী

চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমনের আগে প্যান্ডেল ধস, অনুষ্ঠানে মঞ্চে পানি

প্রধানমন্ত্রীর আগমনের আগে প্যান্ডেল ধস, অনুষ্ঠানে মঞ্চে পানি

সর্বশেষ সংবাদ
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top