logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য

পাঁচ বছরে সর্বনিম্ন পর্যায়ে সয়াবিন তেলের দাম

প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৫, ১১:৩৭ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

অর্থ-বাণিজ্য ডেস্ক ::

আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে কমছে সয়াবিন তেলের দাম। এর প্রভাবে দেশের বাজারেও দীর্ঘদিন ধরে পণ্যটির দাম কমতে কমতে সম্প্রতি পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন তা পর্যায়ে নেমে এসেছে।

ভোজ্যতেল ব্যবসায়ীরা জানান, ২০১১ সালে পাইকারি বাজারে প্রতি মণ (৩৭ কেজি ৩২০ গ্রাম) সয়াবিন তেল বিক্রি হয় ৫ হাজার ৫০ টাকায়। অর্থাৎ প্রতি কেজির দাম পড়ে ১৩৫ টাকা ৩২ পয়সা। পরের বছর তা কমে প্রতি মণ ৪ হাজার ৬৫০ টাকা বা প্রতি কেজি ১২৪ টাকা ৬০ পয়সায় নেমে আসে। ২০১৩ সালে আরো কমে যায় পণ্যটির দাম। এ সময় প্রতি মণ ৪ হাজার ৩০০ টাকা বা প্রতি কেজি ১১৫ টাকা ২২ পয়সায় বিক্রি হয়। দরপতন অব্যাহত থাকে ২০১৪ সালেও। ওই বছর প্রতি মণ সয়াবিন তেল ৩ হাজার ৭৮০ টাকা বা প্রতি কেজি ১০১ টাকা ২৯ পয়সায় বিক্রি হয়। তবে সয়াবিন তেলের বাজারে রেকর্ড দরপতন হয় চলতি বছর। বর্তমানে পণ্যটি প্রতি মণ ২ হাজার ৯৫০ টাকা বা প্রতি কেজি ৭৯ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে গত পাঁচ বছরে মণপ্রতি দাম কমেছে ২ হাজার ১০০ টাকা, আর প্রতি কেজিতে দাম কমেছে ৫৬ টাকা।

এদিকে পাইকারি বাজারে দাম কমার প্রভাবে খুচরা বাজারেও কমেছে সয়াবিন তেলের দাম। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২০১১ সালে রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হয় ১৩৮-১৪০ টাকায়, ২০১২ সালে তা কমে বিক্রি হয় ১২৮-১৩০ টাকায়, ২০১৩ সালে দাম আরো কমে বিক্রি হয় ১২০-১২২ টাকায়, ২০১৪ সালে ১০০-১০১ ও বর্তমানে তা ৯০-৯২ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে খুচরায় সয়াবিন তেলের দাম কমেছে কেজিপ্রতি ৪৮ টাকা।

ভোজ্যতেলের পাইকারি ব্যবসায়ীরা জানান, কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম অব্যাহতভাবে কমছে। দেশের মিল মালিক ও আমদানিকারকরা এ সময় বিপুল পরিমাণ তেল আমদানি করেছেন। ফলে বাজারে কোনো সংকট ছিল না। তবে শীত মৌসুমে সয়াবিন তেলের চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বেড়েছিল। শীত চলে যাওয়ার পর দাম আবার কমা শুরু হয়েছে।

২০১১ সালে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল ১ হাজার ১২৬ থেকে ১ হাজার ২৫৫ ডলার, ২০১২ সালে ছিল ১ হাজার ১৩৪ থেকে ১ হাজার ২৩২ ডলার, ২০১৩ সালে ছিল ৮৯৭ থেকে ১ হাজার ৮২ ডলার, ২০১৪ সালে ছিল ৯৩৪ থেকে ৭২১ ডলার ও চলতি বছর তা নেমে দাঁড়ায় ৭০৭ ডলার। অর্থাৎ গত পাঁচ বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে টনপ্রতি দাম কমেছে ৪১৯ থেকে ৫৪৮ ডলার।

আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের ব্যবসায়ীরা নানা অজুহাতে বেশি দামে তেল বিক্রি করেন। মিলাররা প্রায়ই সরবরাহ জটলা দেখিয়ে দাম বাড়ানোর চেষ্টা করেন। আবার পাইকারি ব্যবসায়ীরা সে সুযোগে দাম বাড়ান। পাইকারি ব্যবসায়ীদের সুযোগে খুচরা বিক্রেতারা অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করেন। এছাড়া শীতকাল এলে সয়াবিন তেলের চাহিদা বেশি থাকে। এ সময় ব্যবসায়ীরা সয়াবিন তেলের সঙ্গে পাম কিংবা সুপার পাম অয়েল মিশাতে পারেন না। এজন্য সয়াবিন তেলের দাম বাড়িয়ে দেন তারা। তবে সম্প্রতি ভোগ্যপণ্যের দাম ওঠানামা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সরকারের টনক নড়ে। বাজার তদারকিতে সরকারের নজরদারি বাড়ানো হয়।

বাংলাদেশ ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুট্টো জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কম। এ কারণে দেশের বাজারে কম দামে বিক্রি হচ্ছে। তবে পরিবেশক ও পাইকারি পর্যায়ে দামের ব্যবধান এখনো মণপ্রতি অনেক বেশি। এ কারণে ভোক্তারা সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন না। এছাড়া পাইকারি ও খুচরা দামে প্রায়ই বিস্তর ব্যবধান থাকে। এ ব্যবধান কমিয়ে আনতে পারলে ভোক্তারা আরো সুবিধা ভোগ করতে পারবেন বলে মনে করছেন তিনি।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বশেষ সংবাদ
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top