logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য

বাজেটে প্রান্তিক ও মধ্যবিত্তের ওপর বাড়তি করের বোঝা

প্রকাশিত হয়েছে : ৫ জুন ২০১৫, ৯:২৯ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

অর্থ-বাণিজ্য ডেস্ক ::

আগামী অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।  এক্ষেত্রে চলতি অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি ধরা হয়েছে ৩০ শতাংশ। বিশাল অঙ্কের এ অর্থ সংগ্রহে প্রান্তিক পর্যায়ের করদাতাদের ওপর করের বোঝা বাড়বে।  পাশাপাশি চাকরিজীবী মধ্যবিত্ত শ্রেণীর ওপরও বাড়বে চাপ।  এছাড়া বিভিন্ন পণ্যে মূল্য সংযোজন কর (মূসক) ও শুল্ক বাড়ানোর ফলে পরোক্ষভাবে সাধারণ জনগণকেই বইতে হবে করের বোঝা।

আগামী অর্থবছর আয়কর থেকে ৬৫ হাজার ৯৩২ কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে এনবিআর।  চলতি অর্থবছর এর পরিমাণ ৪৯ হাজার ২৬৪ কোটি টাকা। বাড়তি এ অর্থ সংগ্রহে প্রান্তিক পর্যায়ে ন্যূনতম করের বোঝা বাড়ানো হচ্ছে।  বর্তমানে ব্যক্তিশ্রেণীর করদাতাদের ন্যূনতম করহার ৩ হাজার টাকা। তবে জেলা সদরের করদাতাদের ক্ষেত্রে তা ২ হাজার এবং অন্যান্য এলাকার করদাতাদের জন্য ন্যূনতম কর ১ হাজার টাকা নির্ধারিত আছে। আগামী অর্থবছরের বাজেটে ন্যূনতম কর ৪ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের করদাতাদের ক্ষেত্রেও একই হার বহাল রাখা হচ্ছে।

আয়কর বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি অন্যান্য ভাতাও করের আওতায় আনা হচ্ছে। এ বিষয়ে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, বিদ্যমান আইনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ব্যতীত অন্য ভাতাদি করমুক্ত রয়েছে। এটি বৈষম্যমূলক।  তাই সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বোনাস ও উৎসব ভাতার ওপর একই নিয়মে কর আরোপের প্রস্তাব করছি।

যেসব ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ী তাদের বিক্রির ওপর ৩ শতাংশ হারে টার্নওভার কর দিতে আগ্রহী নন, তাদের ক্ষেত্রে এলাকাভিত্তিক বার্ষিক ৩ হাজার, ৬ হাজার, ৮ হাজার ও ১১ হাজার থেকে বাড়িয়ে যথাক্রমে ৩ হাজার ৬০০, ৭ হাজার ২০০, ১০ হাজার ও ১৪ হাজার টাকা টার্নওভার কর ধার্যের প্রস্তাব করা হয়েছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর করের বোঝা বাড়বে।

রাজস্ব বাড়াতে উেস করের আওতা বাড়ানোর নির্দেশনাও রয়েছে প্রস্তাবিত বাজেটে।  যেসব সেবা খাত উেস করের আওতায় আসেনি, সে ধরনের খাতগুলোকে চিহ্নিত করে উেস করের আওতায় আনার বিষয়ে বাজেটে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি অনিবাসী ব্যক্তির বেতন, সম্মানী, মূলধনি মুনাফা, সুদ ও রয়্যালটিকে উেস করের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। এছাড়া উৎস কর কর্তনের ক্ষেত্রে বিদ্যমান আইনটি খাতভিত্তিক নয় বিধায় তা পরিপালনে জটিলতা সৃষ্টি হয় বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

এদিকে ভ্যাটের আওতা বাড়ানোর পাশাপাশি বিদ্যমান বিভিন্ন খাতে এর পরিমাণ বাড়ানো হয়েছে। পরোক্ষভাবে এ বোঝা পড়বে ভোক্তা তথা সাধারণ জনগণের ওপর। আগামী অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে মূসকের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। ব র্তমানে ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে সংকুচিত মূল্য ভিত্তিতে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপিত আছে।  আগামী অর্থবছর থেকে এটিসহ উল্লিখিত খাতগুলোয় সংকুচিত ১০ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে শিক্ষা ব্যয় আরেক ধাপ বাড়বে। এর বাইরে সাজসজ্জা ও বিউটিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত কোচিং সেন্টারকে সেবা খাতের আওতায় এনে সেখান থেকে ভ্যাট আহরণের প্রস্তাব করা হয়েছে।

আগামী অর্থবছরে সুপারশপের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ২ শতাংশের পরিবর্তে ৪ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া স্বর্ণকার ও রৌপ্যকার, স্বর্ণ ও রৌপ্যের দোকানদার এবং স্বর্ণের পাইকারি সেবার ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে স্বর্ণ ও রৌপ্য পণ্যের দাম বাড়বে।

এদিকে প্রস্তাব অনুযায়ী আগামী অর্থবছরে সংশ্লিষ্ট খাতগুলো থেকে রাজস্ব আহরণ করা কঠিন হবে বলে মনে করছেন এনবিআরের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা। তারা জানান, যে হারে কর আহরণের প্রস্তাব করা হয়েছে, মাঠপর্যায়ে সে হারে করা খুবই কষ্টকর হবে।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বশেষ সংবাদ
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top