logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

রমজানে সেহেরি ও ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার ও ডাক্তারী পরামর্শ

প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৫, ১২:৪৬ অপরাহ্ণ

www.purbodeek.com

হেলথ ডেস্ক ::

ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র মাস রমজান।  সুস্থ ব্যক্তির  রোজা রাখা ফরজ।  যারা অসুস্থ তাদের অনেকেই আগ্রহ প্রকাশ করেন রোজা রাখার।  কিন্তু রোজা রাখা উচিত হবে কি না তা বুঝে উঠতে পারেন না।  কেউ কেউ রোজা রাখার বিপক্ষে অজুহাত সৃষ্টি করেন এই বলে যে, রোজা রাখলে অ্যাসিডিটি বেড়ে যাবে- দেখা দেবে পেপটিক আলসার।  আবার অনেকে ওষুধ খেতে অসুবিধা হবে এমন কথাও বলে থাকেন।  কিন্তু যারা রোগা তারা রোজা রাখার ব্যাপারে ততটা উত্সাহী না হয়ে হাজার ব্যাখ্যা দাঁড় করান।  রোজা নিয়ে মানুষের স্বাস্থ্য ভাবনার শেষ নেই।  রোজায় সেহরি, ইফতারি ও শারীরিক সুস্থতা নিয়ে মানুষের মনে অনেক জিজ্ঞাসা।

কেমন হবে রমজানে সেহেরি ও ইফতার
আমাদের দেশে মানুষের মধ্যে রমজানে যে খাদ্যাভ্যাস পুরোপুরি স্বাস্থ্যসম্মত নয়।  এ সময়ে খাবারের প্রধান পর্যায় দু’টি, সেহেরি ও ইফতার।  লক্ষ করলে দেখা যাবে, আমাদের দেশে সেহেরি ও ইফতারের বেশির ভাগ খাবারই হচ্ছে উচ্চ চর্বিসমৃদ্ধ এবং তেলে ভাজা।  সেহেরি ও ইফতারের খাবার নির্বাচনে রোজাদারের বয়স ও শারীরিক অবস্থাকে বিবেচনায় রাখা হয় না। কিন্তু এসব দিকে নজর দিতে হবে।
মূলত বছরের ১১ মাস স্বাভাবিক নিয়মে খাওয়া-দাওয়া ও ঘুম হয়। তারপর রমজান মাসে সেহেরি খাওয়ার নিয়মটি শুরু হয়। তাই এদিকে বিশেষ যত্ন না নিলে স্বাস্থ্য বিপর্যয় ঘটা অস্বাভাবিক কিছু নয়।  স্বাভাবিকভাবে যেকোনো ধরনের খাবারই সেহেরিতে খাওয়া যায়, তবে খেয়াল রাখতে হবে- খাবারটা যেন সহজপাচ্য ও স্বাস্থ্যসম্মত হয়। ভাত বাঙালির মুখ্য খাবার। তাই সেহেরিতে অবশ্যই সাদা ভাত রাখবেন। তবে ভাতের সাথে রাখতে হবে উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন- মাছ, মাংস ও ডিম। খরচ কমাতে চাইলে ভাতের সাথে শুধু ডিম ও ডাল। ডাল উদ্ভিজ প্রোটিন বলে এতে ক্ষতিকর চর্বি নেই।  সেহেরির খাবার তালিকায় যেকোনো একটি সবজি থাকা বাঞ্ছনীয়। পাকস্থলীতে উত্তেজনা ও অস্বস্তি সৃষ্টি করে এমন কোনো খাবার খাওয়া উচিত নয়।

ইফতার প্রসঙ্গ
বেশির ভাগ লোককে দেখা যায়, ইফতারের সময় হুলস্থুল ধরনের খাবার-দাবার খেতে।  তারা মনে করেন, সারা দিন না খাওয়ার অভাবটুকু ইফতারে পুষিয়ে নেবেন।  কিন্তু এটা একটা ভুল ধারণা।  ইফতার পর্বে উত্তেজক খাবার একেবারেই বর্জন করতে হবে। ইফতার শুরু করবেন শরবত দিয়ে। তবে শরবতে কৃত্রিম রঙ মেশাবেন না। এ রঙে থাকে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান।  বাজারে অনেক কৃত্রিম রঙ মেশানোশরবত পাওয়া যায়, সেসব অবশ্যই পরিহার করবেন। ইফতারে ফলের রস বেশ উপকারী।  এসময় যেকোনো একটি ফল খাবেন, ফলে থাকে প্রচুর ভিটামিন ও খনিজ, যা আপনাকে স্বাস্থ্য বিপর্যয় থেকে রক্ষা করবে। বুট, ছোলা ও মুড়ি খেতে পারেন এ সময়।  দই, চিড়া ও কলা খেলে ভালো। তবে প্রচলিত বেগুনি ও পিঁয়াজু সর্বদা পরিহার করা উচিত। তেলেভাজা এসব খাবার স্বাস্থ্য বিপর্যয় ঘটাতে পারে। তা ছাড়া খাবারগুলো পুরনো তেলে ভাজা হলে ক্ষতির পরিমাণটা বেড়ে যায়।  তেল বারবার গরম করলে ক্ষতিকর পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন তৈরি হয়, যার মধ্যে থাকে বেনজোপাইরিন। এটা ক্যান্সার সৃষ্টি করে। তাই ইফতারে খেঁজুর ও বিভিন্ন ফল রাখা ভালো।  সারা দিন না খেয়ে থাকার ফলে শরীরে গ্লুকোজের ঘাটতি দেখা দেয়।  খেজুর সেই ঘাটতি পূরণে সাহায্য করে। সেহেরি এবং ইফতারির সময় প্রচুর পানি পান করবেন। পানি আপনার শরীরের কোষগুলোকে সজীব রাখবে।

পেপটিক আলসার রোগীর রোজা
পেপটিক আলসারের রোগী অবশ্যই রোজা রাখতে পারবেন।  এ সময়ে খাবার-দাবারে নিয়মানুবর্তিতার সৃষ্টি হয় বলে রোজায় স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দেয় না। তবে সেহেরি ও ইফতারিতে তাদেরকে বাছাই করা খাবার খেতে হবে। তৈলাক্ত খাবার পরিহার করে সহজপাচ্য খাবার খেলে অ্যাসিড নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং স্বাস্থ্যগত কোনো অসুবিধা হবে না।

রোজা রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
রোজায় এক ধরনের শৃঙ্খলাবোধ কাজ করে। সময়মতো আহার গ্রহণ, বিশ্রাম, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ধূমপান ও মদ্যপান বর্জন প্রভৃতি বিষয় প্রকারান্তরে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সহায়ক উপাদান হিসেবে ভূমিকা রাখে।

ডায়াবেটিস রোগীর রোজা
এ ক্ষেত্রে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিয়ে রোজা রাখতে হবে।  যারা ইনসুলিন নিচ্ছেন, রোজা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। চিকিত্সাবিজ্ঞান অনুযায়ী এদের রোজা না রাখাই ভালো। কিন্তু যারা ইনসুলিন নিচ্ছেন না, তারা রোজা রাখতে পারেন। সে ক্ষেত্রে রোজা রাখার আগে চিকিত্সকের সাথে পরামর্শ করে আপনার চিকিত্সাপত্র, খাবার ও ব্যায়ামের ব্যাপারটা ঠিক করে নেবেন।  এ সময়ে দৈনন্দিন কাজ সীমিত হারে করতে হবে।

হৃদরোগীদের রোজা
হৃদরোগীদের জন্য রোজা সাধারণত অসুবিধা হওয়ার কথা নয়। তাছাড়া এ সময়ে খাদ্য নিয়ন্ত্রণে রাখার একটা সুযোগ সৃষ্টি হয় বলে তাদের রক্তের কোলেস্টেরলের মাত্রাও ঠিক থাকে।

রোজায় পানিশূন্যতা রোধে করণীয়

সেহেরি ও ইফতারে পর্যাপ্ত পানি না পান করলে পানি শূন্যতা দেখা দিতে পারে।  সেহেরি ও ইফতারে পর্যাপ্ত পানির সাথে শাক-সবজি ও ফলমূল খাবেন। তাহলে পানিশূন্যতার পাশাপাশি কোষ্ঠ্যকাঠিন্য থেকেও রেহাই পাওয়া যাবে।

যারা ওষুধ খাচ্ছেন, রোজায় তাদের পরামর্শ

রোজার সময়ে ওষুধ কোনো সমস্যা নয়।  চিকিত্সককে বলে ওষুধের মাত্রা ঠিক করে নিলেই হলো। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে রোগীকে জীবন বাঁচানোর স্বার্থে রোজা রাখার পরিকল্পনা ত্যাগ করতে হবে। অন্য ক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ মতো ওষুধের মাত্রা ঠিক করে নিলে রোজা রাখতে কোনো অসুবিধার সৃষ্টি হবে না।

ইফতারের সাথে সাথেই ব্যথানাশক ওষুধ নয়
রোজার সময় ইফতারের পরপরই বেশির ভাগ রোগী ভর্তি হন পেটে তীব্র ব্যথা নিয়ে। অনেকের অন্ত্র ফুটো হয়ে যায় এবং জরুরি অপারেশনের প্রয়োজন হয়। ব্যথানাশক ওষুধ খাবার কারণে পেটে তীব্র ব্যথা এবং অন্ত্র ফুটো হয়ে যাওয়া সমস্যার সৃষ্টি হয়।  মূলত মাথাব্যথা করলে ইফতারের সাথে সাথেই ব্যথানাশক ওষুধ যেমন এসপিরিন বা ডাইক্লোফেনাক সোডিয়াম খাওয়া উচিত নয়। কিছু খেয়ে তারপর এসব ওষুধ খেতে হবে। যাদের পেপটিক আলসারের ইতিহাস আছে, তারা অ্যান্টাসিড ও রেনিটিডিন খেয়ে এসব ওষুধ খাবেন। নতুবা মাথাব্যথা সারাতে গিয়ে আপনাকে পড়তে হবে বড় সমস্যার মুখে।

রোজার সময় সারা দিন ঘুমান স্বাস্থ্যসম্মত নয়
রোজার সময় সারা দিন ঘুমালে শরীরের কোষগুলো অবসাদগ্রস্ত হয়ে পড়বে।  ফলে দারুণ ক্লান্তি অনুভব হয়। বরং ইফতারের পরে বিশ্রাম নেয়াই স্বাস্থ্যসম্মত। একজন সুস্থ মানুষের জন্য দৈনিক ৫-৭ ঘণ্টা ঘুমই যথেষ্ট। এ ঘুমের জন্য আপনি ইফতার ও সেহেরির পরের সময়টুকু কাজে লাগাতে পারেন।  তাছাড়া দিনের বেলা ঘুমালে রাতে নিদ্রাহীনতা দেখা দেয়, সেই সাথে জড়ো হয় স্বাস্থ্যগত আরো সমস্যা।

প্রচ্ছদ এর আরও খবর
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top