নানা আয়োজনে জেলহত্যা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : 3 November 2015, 11:05 am
শহর প্রতিনিধি ::
নানা আয়োজনে মৌলভীবাজারে জেল হত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।
সকালে চৌমোহনাস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
পরে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।
এরপর নেছার আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক মহিলা এমপি বেগম হুসনে আরা ওয়াহিদ, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নাহিদ আহমদ প্রমুখ।








