logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

আমার জ্যেষ্ঠ ভাই জেলবন্দি, জামিন নাই কেন?

প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৩, ৯:১৫ অপরাহ্ণ

হাফিজ সাব্বির আহমদ:

আমার বড় ভাই আজ জেলখানায় বন্দী। যাকে আমরা বড় ভাইসাব বলে ডাকি। তাকে নিয়ে এভাবে লিখতে হবে এর আগে তা কখনো মনে আসেনি। কিন্তু আজ এমন এক সময়ের দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছি যখন মনের ভেতর হাজারও জিজ্ঞাসা, ক্ষোভ ও ঘৃণা। গত ৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে তাকে ডিবি পুলিশ আমাদের বাড়ি থেকে বিনা নোটিশে আটক করে নিয়ে যায়। না তার বিরুদ্ধে কোন গ্রেফতারি পরোয়ানা ছিল না। তিনি এদেশের আইনে কোন দাগী আসামীও নন। তারপরও তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়। নিতান্তই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মাসাধিককাল ধরে চারদেয়ালের ভেতর তার দিন কাটছে। শারীরিকভাবে তিনি গুরুতর অসুস্থ। হার্টে রিং লাগানো। নিয়ম করে তিনবেলা তাকে ঔষধ খেতে হয়। ৮ ভাই ২ বোনের মধ্যে তিনি সবার বড়। আমিসহ আমার অন্যান্য ভাইবোনেরা তাকে বাবার মতই সম্মান করি। তাঁর স্নেহ-মমতা আদর শাসনে আমরা বড় হয়েছি। বাবার বড় সন্তান ও একজন বড় ভাই হিসাবে তিনি আমাদের কাছে সর্বোচ্চ সম্মানীত ব্যক্তি। তার অবর্তমানে নিজেকে বড় অসহায় বোধ করছি।

প্রায় ৩ বছর আগে আমার মেঝভাই মাওলানা নাসির উদ্দিন সাহেব ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে আমাদের ৮ ভাইয়ের জোড়া ভেঙে যায়। সেই শোক কাটাতে আমাদের পরিবারের অনেক দিন লেগেছে। তারপর পারিবারিক সকল সিদ্ধান্ত ও কর্মকান্ড একাই বড় ভাইসাব সামলে নিতেন। ঘুম থেকে উঠেই প্রায় প্রতিদিন ভাইসাবের সাথে ফোনে কথা বলতাম। আজ মনে হয় অনেক বছর তাঁর সাথে কথা হয় না। মা-বাবা নেই। আমরা ভাইবোনেরাই একে অন্যের সাথে সুখদুঃখ ভাগাভাগি করি। আজ মনের ভেতর ক্ষোভ আর দুঃখবোধ বারবার জাগরিত হয়। এই সমাজ-সংসার, সম্পর্কের বেড়াজাল সবকিছুই বড় পর লাগে।

মৌলভীবাজার জেলা শহরের একজন সৎ, ভদ্র ও সজ্জ্বন ব্যক্তি হিসাবে আমার ভাই মো. ফখরুল ইসলামকে সবাই জানেন ও চেনেন। ব্যক্তি জীবনে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও সকল দলমতের মানুষের সাথে তার সৎভাব ও সুন্দর চলাফেরা রয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জের দৌলতপুর গ্রামে আমাদের বাড়ি। ছোটবেলা থেকেই আশপাশের গ্রামের মানুষের সাথে আ

আমাদের সৎভাব ও ভালো সম্পর্ক। একে অন্যের সাথে জড়াজড়ি করে আছি। বৃহত্তর সিলেটে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের আত্মীয় স্বজন। সকলের কাছেই আমার বড় ভাই একজন নির্ভরযোগ্য মানুষ। এলাকার শালিস-বৈঠকে তিনি নিয়মিত অংশগ্রহণ করেন। পারিবারিক ও সামাজিক সকল অনুষ্ঠানে আছে তার সরব উপস্থিতি।

মৌলভীবাজারের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপিসহ সকল ঘরানার মানুষের মধ্যে একটা হামদর্দি মনোভাব ছিল। সামাজিক সকল অনুষ্ঠানাদিতে সকলে মিলেমিশে থাকতেন। কিন্তু সেই সহনশীল মনোভাব এখন আর নেই। রাজনীতির একটা অশুভ চক্র এই ঐতিহ্যকে শেষ করে দিয়েছে। দেশে দীর্ঘদিন ছাত্ররাজনীতি করেছি। তৃণমূল থেকে কাজ করে একদম কেন্দ্রের দায়িত্ব পালন করেছি। এ সময় ভিন্নমত ও ভিন্নদলের কত মানুষের সাথে মিশেছি। তাদের মধ্যে শরাফতি ছিল। আমার নিজ জেলা মৌলভীবাজার ছিল রাজনৈতিক সহাবস্থান ও শান্তির অনন্য উদাহরণ। এ জেলার দুই বরেন্য কৃতিসন্তান সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে খুব কাছে থেকে দেখেছি। দেখেছি হিলালপুরের আলহাজ সৈয়দ আবু শাহাজান ও সাবেক পৌরসভার চেয়ারম্যান জনাব আলহাজ মাহমুদুর রহমান সাহেবকে। কত বড় মনের ও কত সম্মানীয় ব্যক্তি ছিলেন তারা। তাদের রাজনৈতিক শিষ্টাচার ও সৌহার্দ্য ছিল অনুকরণীয়। কিন্তু চোখের সামনে এই ক’বছরে রাজনীতির মাঠের সে চিত্র বদলে গেছে। একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এখন আর কেউই নিরাপদ নয়। রাজনীতির নতুন মুখ ও বিকেন্দ্রীকরণ ভালো কিছুর পরিবর্তে এক সর্বগ্রাসী, হীনমানসিকতার তলানীতে আমাদের ঐতিহ্য ও মূল্যবোধকে তলানীতে নিয়ে গেছে।

আমার ভাই মো. ফখরুল ইসলাম রাজনীতি করেন দেশের জন্য, মানুষের জন্য। এটা কোন কথার কথা নয় বরং চরম বাস্তবতা। রাজনীতি তার পেশা নয়। রাজনীতি করে তিনি এক পয়সারও মালিক হননি। পারিবারিকভাবে প্রতিষ্ঠিত আমাদের অনেক শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান আছে। এগুলো তিনি পরিচালনা করেন। প্রতিবছর এর মাধ্যমে অনেক খেদমত আঞ্জাম দেওয়া হয়। মসজিদ মাদরাসার দায়িত্ব পালন করতে হয়। আলেম উলামাদের সাথে সুসম্পর্ক রেখে আমার ভাই দ্বীনি অনেক কর্মসূচি পালন করেন। আমাদের সকল ভাইবোনেরা মাশাআল্লাহ স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। প্রত্যেকেই নিজস্বতা নিয়ে আছেন ।

আমার বড় ভাইকে যেদিন আটক করা হয় তার আগের দিন তাঁর একমাত্র ছেলে, আমাদের বড় ভাতিজা রেদওয়ান, আমার ভাতিজি ও একমাত্র মায়ার নাতনি লন্ডন থেকে দেশে ফিরেছিল। তারা এসেছিল নিজদেশে বাবা-মা ও পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাবে বলে। কিন্তু উল্টো আমার ভাতিজাকে জেলগেট ও কোর্টের বারান্দায় সময় কাটাতে হয়েছে। ছুটি শেষে তাদের বাবাকে জেলেবন্দি রেখেই আবার ইউকেতে ফিরতে হয়ছে। দেশের কাছে এ আমাদের বড় পাওয়া!

রাজনীতি করলে জেলজুলুম সহ্য করতে হয় তা জানা কথা। এবং এটা তার নতুন হাজতবাস নয়। কিন্তু জেলবন্দি মানুষের জন্য ও তো আইন আছে। আছে জামিন। তাকে যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা জামিনযোগ্য। কিন্তু বারবার জামিন আবেদন করেও তার জামিন হচ্ছে না। এটা তো জঘন্য। এ কোন ইশারা। আমরা কি এদেশের নাগরিক নই?

আজ একটা জিনিস আমাকে সবচেয়ে বেশি ভাবায়- শুধু রাজনীতির কারণে যারা বাবা ভাইকে ইতোমধ্যে হারিয়েছেন, যারা গুম-হত্যার শিকার হয়েছেন, রাজনীতির নোংরা খেলায় বছরের পর বছর জেলেবন্দী আছেন- তাদের পরিবারের অবস্থাটা তাহলে কেমন! এই সংস্কৃতি থেকে কবে আমার দেশের রাজনীতি ও রাজনীতিকরা বেরিয়ে আসবে জানি না!

হাফিয সাব্বির আহমদ

পরিচালক, সিরাজাম মুনিরা মসজিদ ও অ্যাডুকেশন সেন্টার, ইউকে।

প্রচ্ছদ এর আরও খবর
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top