logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

মৌলভীবাজারে ২৩ বাঁশমহালের বাঁশ-বেত লুটের মহোৎসব

প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৪:৪৬ অপরাহ্ণ

ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার::
মৌলভীবাজারের পাহাড়ি বনাঞ্চলে চলছে নিঃশব্দ লুটের মহোৎসব। জেলার চারটি রেঞ্জে থাকা ২৩টি বাঁশমহাল এখন পুরোপুরি ইজারাবিহীন। আর এই শূন্যতার সুযোগেই সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে নির্বিচারে কেটে নেওয়া হচ্ছে বনের মূল্যবান বাঁশ ও বেত। চুরির পর সেই বাঁশ ছড়ার পানিতে ভাসিয়ে পাচার করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
একসময় এসব বাঁশমহাল থেকে সরকারের রাজস্ব আয় হতো কোটি টাকা। কিন্তু এখন দরপত্র আহ্বান করেও বন বিভাগ ইজারাদার পাচ্ছে না। ফলে রাজস্ব যেমন শূন্য, তেমনি বনভূমি এখন চোরাকারবারিদের দখলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার চারটি রেঞ্জে মোট ২৩টি বাঁশমহাল রয়েছে রাজকান্দি রেঞ্জে ৭টি, জুড়ী রেঞ্জে ৭টি, বড়লেখায় ৪টি এবং কুলাউড়া রেঞ্জে ৫টি। প্রায় ৪০ হাজার ৫৫ একর বনভূমি এই মহালগুলোর আওতায়।
সিলেট বন বিভাগ ২০২৫ সালের ২০ এপ্রিল ২০২৫ ২৬ অর্থবছরের জন্য বাঁশমহালের দরপত্র আহ্বান করেছিল, কিন্তু কোনো নিবন্ধিত মহালদারই অংশ নেননি। ফলে সরকারিভাবে মহাল শূন্য থাকলেও বাস্তবে সেখানে চলছে অবাধ লুট।

রাজকান্দি রেঞ্জের লেওয়াছড়া, বাঘাছড়া, কুরমাছড়া, সোনারাইছড়া ও ডালুয়াছড়া মহালে ঘুরে দেখা গেছে সব মহালেই বনের বাঁশ কেটে ফেলার প্রমাণ। কোথাও পড়ে আছে গোড়া, কোথাও বাঁশের ফাঁকা টিলা, আবার কোথাও আগুনে পুড়ে যাওয়া কালো ধোঁয়া।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার সবচেয়ে বড় রেঞ্জ হচ্ছে রাজকান্দি। এই রেঞ্জে লেওয়াছড়া, চম্পারায়, বাঘাছড়া, ডালুয়াছড়া, কুরমাছড়া, সোনারাইছড়া, সুনছড়া বাঁশমহাল রয়েছে। জুড়ী রেঞ্জে সুরমাছড়া, রাগনাছড়া, পুটিছড়া, পূর্ব গোয়ালী, ধলাইছড়া, সাগরনাল, হলম্পাছড়া বাঁশমহাল রয়েছে। বড়লেখা রেঞ্জে লাটুছঠা, হাতমাছড়া, নিকুড়িছড়া, মাধবছড়া ও কুলাউড়া রেঞ্জের পশ্চিম গোগালী, ছোট কালাইগিরি, বেগুনছড়া, লবণছড়া ও বড় কালাইগিরি বাঁশমহাল ইজারা না থাকায় এসব মহাল থেকে কোটি টাকার বাঁশ নির্বিচারে কেটে বিক্রি করা হচ্ছে। বনের ভেতর বাঁশমহাল হওয়ায় সাধারণ মানুষের আনাগোনা একেবারেই কম। এ সুযোগে বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে বাঁশ কেটে বিক্রি করে ছড়ার পানিতে ভাসিয়ে দেওয়া হয়।
বাঁশমহালের কয়েকজন সাবেক ইজারাদার বলেন, একটি বাঁশ আমরা বিক্রি করি ২০ টাকায়, কিন্তু সরকারের দরপত্রে যে মূল্য নির্ধারণ করা হয়, সেটা আমাদের বিক্রিদামের চেয়েও বেশি পড়ে যায়। লাভ তো দূরের কথা, লোকসান নিশ্চিত। তাই কেউ আর ইজারা নিতে চায় না। তাদের দাবি, আগের কিছু মহালদার বন বিভাগের সঙ্গে মিলে দরপত্রের চেয়ে বেশি দর দেখিয়ে নানা জটিলতা সৃষ্টি করেছেন, যার ফলে নতুন কেউ আগ্রহ দেখাচ্ছেন না।

চোরকারবারিরা কেবল বাঁশ চুরি করেই থেমে থাকছে না। চুরির আলামত মুছে ফেলতে তারা অনেক সময় আগুন লাগিয়ে দেয় বনের ভেতরে। এতে যেমন অপরাধের প্রমাণ ধ্বংস হয়, তেমনি পুড়ে ছাই হয়ে যায় বনাঞ্চলের জীববৈচিত্র্য।

২০২৩ সালের মার্চ সানে মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টের সমনবাগ বিটে দেখা গেছে ভয়াবহ দৃশ্য। কোটি টাকার বাঁশ উজাড় করে ফেলার পর আগুন লাগানো হয় পুরো বনে। এখানকার ধলছড়ি, মাকাল জোরা ও আলামবাড়ি এলাকার প্রায় ৪০ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। বন বিভাগের তথ্যমতে “মাত্র দুই হেক্টর ক্ষতি” হলেও সরেজমিনে দেখা গেছে অন্তত ১২টি টিলা আগুনে পুড়েছে।

স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কর্মকর্তাদের মদদেই বনের বাঁশ কেটে চুরি করা হয়, তারপর আগুন দিয়ে প্রমাণ ধ্বংস করা হয়। এক সময় বন্য হাতির আশ্রয়স্থল এই বন এখন পরিণত হয়েছে কালো বিরানভূমিতে। স্থানীয়রা বলছেন, এটি পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়ার কৌশল, যাতে চুরির আলামত মুছে ফেলা যায়। খাসিয়া শ্রমিক ও চা-বাগানের দিনমজুরদের কাজে লাগিয়ে সপ্তাহজুড়ে বাঁশ কাটার পর সেটি ছড়ার পানিতে ভাসিয়ে পাচার করা হয়। পরদিনই সেখানে আগুন জ্বলে ওঠে। আগুনে পুড়ে মারা যায় অগণিত বন্যপ্রাণী যাদের মধ্যে আছে চারটি বিলুপ্তপ্রায় প্রজাতির হাতি, মায়াহরিণ ও অসংখ্য পাখি।

স্থানীয়রা বলছেন, একসময় রাজস্ব আয়ের উৎস ছিল যে বাঁশমহাল, আজ তা সরকারি উদাসীনতা, দুর্নীতি ও চোরাকারবারিদের দৌরাত্ম্যে পরিণত হয়েছে লুটের আখড়ায়। আগুন দিয়ে আলামত নষ্ট করার এই প্রবণতা শুধু পরিবেশ নয়, দেশের বনজ সম্পদকেও ধ্বংস করছে।
শ্রীমঙ্গলের সাগরদীগি পাড়ের বাঁশ বিক্রেতাসাদিক আলী বলেন, আমরা প্রতিদিন বাজারে বাঁশ বিক্রি করি। কিন্তু দীর্ঘদিন বাঁশমহালের বাঁশ আমরা কিনতে পারি না। এসব বড় বড় ব্যবসায়ীরা লুটে নিয়ে যাচ্ছে। বন বিভাগের নজরদারি না থাকায় চোরকারবারিরা রাতের আঁধারে বাঁশ কেটে নিয়ে যাচ্ছে।

পরিবেশবিদদের মতে, মৌলভীবাজারের প্রাকৃতিক বাঁশবন একসময় দেশের বড় সরবরাহ কেন্দ্র ছিল। আজ সেই বন চোরকারবারি আর অব্যবস্থাপনার কারণে ধ্বংসের মুখে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা সভাপতি সালেহ সোহেল বলেন, চুরি করে বাঁশ বিক্রি করাই এখন লাভজনক ব্যবসা। আইন প্রয়োগ না থাকায় কেউ বাঁশমহাল ইজারা নিতে চায় না। এভাবে চললে কয়েক বছরের মধ্যে বনে বাঁশ বা বেতের অস্তিত্বই থাকবে না। ইজারা প্রথা বাঁশবনের সবচেয়ে বড় ক্ষতি করেছে। বাঁশকে বাণিজ্যিক পণ্যে পরিণত করে প্রকৃতির পুনর্জন্ম প্রক্রিয়া নষ্ট করা হয়েছে। এখন সময় এসেছে ইজারা প্রথা বন্ধ করে বাঁশকে প্রাকৃতিক বনায়নের আওতায় আনা। এতে শুধু বনই বাঁচবে না, টেকসই ভাবে বাঁশও সংরক্ষিত থাকবে।

তিনি বলেন, বাঁশকে রাজস্ব নয়, বনায়নের সম্পদ হিসেবে দেখতে হবে। ইজারা প্রথা বন ধ্বংসের প্রধান কারণ। এখনই এই পদ্ধতি বন্ধ করে টেকসই বাঁশ ব্যবস্থাপনা চালু করা জরুরি।

মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ মহসীন পারভেজ বলেন, বাঁশমহাল শুধু রাজস্বের উৎস নয়, এটি আমাদের পাহাড়ি জীববৈচিত্র্যের অংশ। কিন্তু এখন প্রশাসনের দুর্বলতা আর বন বিভাগের উদাসীনতায় বাঁশবনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সাংবাদিকরা বারবার প্রতিবেদন করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সময় থাকতে কঠোর নজরদারি না আনলে এই বাঁশবন কাগজে কলমেই টিকে থাকবে।

তিনি বলেন, বাঁশ প্রাকৃতিকভাবে বন পুনর্জন্মে সহায়ক এক উদ্ভিদ। এই সম্পদ রক্ষা করা মানে বন রক্ষা করা। বাঁশমহাল ইজারা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা না আনলে পুরো অঞ্চলের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। স্থানীয় সাংবাদিকদের অনুসন্ধানগুলো নীতিনির্ধারণে কাজে লাগাতে হবে।

সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম বলেন, বাঁশমহালগুলোর ইজারা না হওয়ার পেছনে কিছু প্রশাসনিক ও আইনি জটিলতা রয়েছে। এখন প্রতিটি মহালের বাঁশের পরিমাণ ও পুনর্জন্মক্ষমতা নির্ণয়ের জন্য একটি টিম মাঠে কাজ করছে। রিপোর্ট হাতে পাওয়ার পর টেকসইভাবে যেসব মহাল ইজারা দেওয়া সম্ভব হবে, সেখানে দরপত্র আহ্বান করা হবে। অবৈধভাবে বাঁশ কাটা বা পাচারের বিষয়ে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।

প্রচ্ছদ এর আরও খবর
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top