logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের

প্রকাশিত হয়েছে : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে মৌলভীবাজারকে একটি ন্যায়ভিত্তিক ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আহমদ বিলাল বলেন, একসময় মনুমুখ ছিল গুরুত্বপূর্ণ নদীবন্দর ও বাণিজ্যকেন্দ্র। বর্তমানে এর ঐতিহ্য ও অবকাঠামো বিলীন হয়ে পড়েছে। বিদ্যমান স্থাপনাগুলো সংরক্ষণ ও এলাকার পুনরুজ্জীবনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষাখাত প্রসঙ্গে তিনি বলেন, মৌলভীবাজার জেলা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। একসময় ঐতিহ্যবাহী মনুমুখ পিটি বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান জেলার গর্ব ছিল। এই অবস্থার উন্নয়নে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং কারিগরি শিক্ষার বিস্তার প্রয়োজন। তিনি মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ, কৃষি বিদ্যালয় ও একটি সার্ভে ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি শমশেরনগর বিমানবন্দর চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্যখাত নিয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবায় দুর্নীতি ও অব্যবস্থাপনা কমিয়ে সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হবে। গ্রাম থেকে শহরের সংযোগ সড়ক পাকাকরণ, দীর্ঘদিন অবহেলিত সড়ক সংস্কার এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

কৃষি ও গ্রামীণ অর্থনীতি বিষয়ে তিনি বলেন, কৃষক যেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয়, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে ইউনিয়ন পরিষদভিত্তিক গ্রাম আদালত ও সালিশ ব্যবস্থাকে আরও সক্রিয় করার কথাও বলেন তিনি।

সুশাসন প্রসঙ্গে আহমদ বিলাল বলেন, ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য করফাঁকি রোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

বক্তব্যে তিনি জানান, মৌলভীবাজার–৩ আসনে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তিনি একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।

উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিনে দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এদিকে, রোববার সকাল থেকে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর গণসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে। বাদ জোহরের পর খলিলপুর ও মনুমুখ ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার পাশাপাশি বিকেলে শেরপুর, সরকারবাজার, গোড়ারাই বাজার, কাটারাই বাজার, লামুয়াবাজার ও চাঁনপুরসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নেওয়ার কথা রয়েছে বলে তাঁর নির্বাচনী প্রচারণার মিডিয়া উইং সূত্রে জানানো হয়েছে।

পূর্বদিক/ডেস্ক/টিকে

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা

হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা

মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা
বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ
হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা
হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
পানিতে ডুবে ভারতীয় অভিনেতা রাহুলের মৃত্যু
পানিতে ডুবে ভারতীয় অভিনেতা রাহুলের মৃত্যু
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
হরমুজ প্রণালির পূর্বে ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ প্রণালির পূর্বে ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে দেলোয়ার হোসেনকে সম্মাননা
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে দেলোয়ার হোসেনকে সম্মাননা
তিন ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা ও নজরদারি
তিন ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা ও নজরদারি
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top