logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ‘টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ।

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) কর্তৃক আয়োজিত ছয় দিনব্যাপী “টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গলস্থ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ।

বিটিআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শেফালী বুনার্জীর সঞ্চালনায় এবং বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক ও বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান জিএম শিবলি।

এছাড়াও বক্তব্য দেন ডানকান ব্রাদার্সের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশীয় চায়ের উৎপাদন, প্রসার, বিপণন এবং বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠা নিশ্চিত করতে চায়ের গুণগত মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই সময়োপযোগী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণে চা আস্বাদন, গুণগত মান নিয়ন্ত্রণ, নিলাম (অকশন), ব্লেন্ডিংসহ বিভিন্ন বিষয়ভিত্তিক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সের শুরুতে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাইয়ের জন্য প্রাক-মূল্যায়ন এবং শেষে উত্তর-মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রশিক্ষণে কালো, অর্থোডক্স, সবুজ, সাদা, গোল্ডেন টিপস, সিলভার টিপস ও উলং চায়ের অর্গানোলেপটিক (স্বাদ, গন্ধ ও রঙনির্ভর) আস্বাদন পদ্ধতি বিস্তারিতভাবে শেখানো হবে। পাশাপাশি চা আস্বাদনের পরিভাষা, শুকনো পাতার রেটিং, ইনফিউজড পাতার শ্রেণীকরণ এবং লিকার গ্রেডিং সম্পর্কেও হাতে-কলমে ধারণা দেওয়া হবে।

এছাড়া চায়ের ষোলটি গুণগত বৈশিষ্ট্য, তৈরি চায়ের সাধারণ ত্রুটি ও স্ট্যান্ডার্ড গ্রেড সম্পর্কে আলোচনা থাকবে। চা বিপণন ও নিলাম ব্যবস্থা, প্রযোজ্য আইন এবং ওডিটিএস পদ্ধতির মাধ্যমে নিয়মিত কাপের গুণমান মূল্যায়নের বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

চা উৎপাদনে গুণগত মান নিশ্চিত করতে কৃষি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে ছাঁটাই, টিপিং, পাতা তোলা এবং পাতা তোলার মান ও ব্যবধান নিয়ে বিশেষ সেশন রাখা হয়েছে। পাশাপাশি উন্নত জাত ও বিটিআরআই ক্লোনের ব্যবহার, মৃত্তিকা ব্যবস্থাপনা, সুষম সার প্রয়োগ এবং ভারী ধাতু, তেজস্ক্রিয় পদার্থ ও মাইক্রোপ্লাস্টিকমুক্ত চা উৎপাদন কৌশল নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

রোগবালাই ও পোকামাকড় ব্যবস্থাপনা, ছায়া ব্যবস্থাপনা, পাতা বিশ্লেষণ এবং ব্যালোমেট্রিক কাউন্ট পদ্ধতির মাধ্যমে পাতার গুণমান নির্ধারণ বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। এছাড়া চা উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাছাই ও প্যাকিংয়ের প্রতিটি ধাপে গুণগত মান নিশ্চিত করার কৌশল শেখানো হবে।

উল্লেখ্য, এ প্রশিক্ষণে চা বাগান ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, নৌবাহিনীর সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চা বোর্ড, ব্রোকার্স হাউজ ও ব্যবসায়ীসহ মোট ৭৩ জন অংশগ্রহণ করছেন।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান

সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান

তেল সংকটের সুযোগে মজুদ বাণিজ্য: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আটক এক ব্যক্তি

তেল সংকটের সুযোগে মজুদ বাণিজ্য: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আটক এক ব্যক্তি

শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, চাষাবাদে ফিরবে হাজার একর জমি

শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, চাষাবাদে ফিরবে হাজার একর জমি

শ্রীমঙ্গলে বাসা থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

শ্রীমঙ্গলে বাসা থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

লাউয়াছড়ার বংশি বাউল মদিনার মৃ’ত্যু’তে শোকের ছায়া

লাউয়াছড়ার বংশি বাউল মদিনার মৃ’ত্যু’তে শোকের ছায়া

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে ‘টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
শ্রীমঙ্গলে ‘টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান
সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান
তেল সংকটের সুযোগে মজুদ বাণিজ্য: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আটক এক ব্যক্তি
তেল সংকটের সুযোগে মজুদ বাণিজ্য: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আটক এক ব্যক্তি
শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, চাষাবাদে ফিরবে হাজার একর জমি
শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, চাষাবাদে ফিরবে হাজার একর জমি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ’ত্যু, একজন মৌলভীবাজারের
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ’ত্যু, একজন মৌলভীবাজারের
শ্রীমঙ্গলে বাসা থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে বাসা থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
লাউয়াছড়ার বংশি বাউল মদিনার মৃ’ত্যু’তে শোকের ছায়া
লাউয়াছড়ার বংশি বাউল মদিনার মৃ’ত্যু’তে শোকের ছায়া
দেড় মাস পর বাজার থেকে ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক: রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
দেড় মাস পর বাজার থেকে ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক: রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে আরো একটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম
যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে আরো একটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম
প্রায় দেড় দশক পর প্রিয়দর্শন-অক্ষয় জুটি, কেমন হবে ‘ভূত বাংলা’?
প্রায় দেড় দশক পর প্রিয়দর্শন-অক্ষয় জুটি, কেমন হবে ‘ভূত বাংলা’?
র‍্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
র‍্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
শ্রীমঙ্গলে ছেলের ছু’রিকা’ঘাতে পিতার মৃ’ত্যু, ঘা’তক গ্রেফতার
শ্রীমঙ্গলে ছেলের ছু’রিকা’ঘাতে পিতার মৃ’ত্যু, ঘা’তক গ্রেফতার
মৌলভীবাজারে পথশিশুদের নিয়ে ‘লাঞ্চ অ্যান্ড লার্নিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত
মৌলভীবাজারে পথশিশুদের নিয়ে ‘লাঞ্চ অ্যান্ড লার্নিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের মধ্যেই ‘ইরান যু’দ্ধ শেষের পথে’: ট্রাম্প
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের মধ্যেই ‘ইরান যু’দ্ধ শেষের পথে’: ট্রাম্প
আজমিরীগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
আজমিরীগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
বানিয়াচংয়ের প্রাচীন কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট
বানিয়াচংয়ের প্রাচীন কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট
কমলগঞ্জে বিষু ও বাংলা নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন
কমলগঞ্জে বিষু ও বাংলা নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন
জুড়ীতে ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড
জুড়ীতে ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড
শ্রীমঙ্গল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫
শ্রীমঙ্গল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫
বানিয়াচংয়ে আলোচিত সানজিদা হ’ত্যা মামলায় চার আসামি গ্রেফতার
বানিয়াচংয়ে আলোচিত সানজিদা হ’ত্যা মামলায় চার আসামি গ্রেফতার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top