কালবৈশাখীর তাণ্ডবে শ্রীমঙ্গলে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি, নিরলসভাবে কাজ করছে কর্মীরা
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কালবৈশাখী ঝড়ে বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রাতে আঘাত হানা ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় অবকাঠামোগত ক্ষতি দেখা দেয়।
ঝড়ের আঘাতে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৩৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে এবং একাধিক স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এতে করে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।
ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পল্লী বিদ্যুৎ সমিতির জনবল ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা সম্মিলিতভাবে মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাময়িক এই দুর্ভোগের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ ও সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পূর্বদিক/এসএ






