logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. বিনোদন

পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ‘পেড় পালকি’ বিতর্কে, প্রাণনাশের হুমকির দাবি অভিনেতা সতেন্দ্র সোনির

প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: বলিউডের নির্মাণাধীন সিনেমা ‘পেড় পালকি’ ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। শুটিংয়ের পারিশ্রমিক না পাওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন অভিনেতা সতেন্দ্র সোনি। এ ঘটনায় তার পাশে দাঁড়িয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। সংগঠনটি মধ্যপ্রদেশ সরকারের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং চলচ্চিত্রটির নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিওতে সতেন্দ্র সোনি অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী তিনি ‘পেড় পালকি’ সিনেমার শুটিংয়ে অংশ নিলেও তিনিসহ কয়েকজন শিল্পী নির্ধারিত পারিশ্রমিক পাননি। বকেয়া অর্থ চাইতে গেলে তাদের হোটেল ছাড়তে বলা হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়।

ভিডিওতে সতেন্দ্র বলেন, “আমি একজন অভিনয়শিল্পী। পরিচালক পুষ্পেন্দ্র সিং আমাকে চুক্তি স্বাক্ষরের সময় ৫০ হাজার রুপি অগ্রিম দিয়েছিলেন। বাকি অর্থ শুটিং শেষে দেওয়ার কথা ছিল। কিন্তু আট দিনের শুটিং শেষ হওয়ার পরও টাকা দেওয়া হয়নি। আমি পারিশ্রমিক চাইতেই আমাকে হোটেল ছেড়ে চলে যেতে বলা হয়। এমনকি আমাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। বলা হয়েছে, হোটেলের আশপাশে যেন আর আমাকে দেখা না যায়।”

তিনি আরও অভিযোগ করেন, একদিন তিনি ও তার দুই সহকর্মী রাস্তা দিয়ে হাঁটার সময় পরিচালক পুষ্পেন্দ্র সিং এবং তার স্ত্রী প্রগতি চৌহান গাড়ি নিয়ে তাদের ধাওয়া করেন। পরে প্রকাশ্য রাস্তায় তাকে মারধর করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে শ্রীধর নামে আরেক সহকর্মীকেও মারধরের শিকার হতে হয় বলে দাবি করেন সতেন্দ্র।

এ ঘটনায় অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বিবৃতিতে জানায়, সতেন্দ্র সোনির অভিযোগ অত্যন্ত গুরুতর এবং বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। সংগঠনটির মতে, চলচ্চিত্রশিল্পে প্রায়ই শিল্পীদের কাজ শেষে প্রতিশ্রুত পারিশ্রমিক দেওয়া হয় না। বরং প্রাপ্য অর্থ দাবি করলে অনেককে ভয়ভীতি ও হয়রানির মুখে পড়তে হয়।

সংগঠনটির তথ্যমতে, ‘পেড় পালকি’ সিনেমার শুটিংয়ের জন্য সতেন্দ্র সোনিকে মধ্যপ্রদেশের মাইহারে নেওয়া হয়েছিল। শুরুতে তাকে ৫০ হাজার রুপি সাইনিং অ্যামাউন্ট দেওয়া হলেও আট দিনের শুটিং শেষ হওয়ার পরও বাকি পারিশ্রমিক পরিশোধ করা হয়নি।

পরবর্তীতে আরেকটি ভিডিও বার্তায় সতেন্দ্র জানান, তিনি ও তার সহকর্মীরা নিরাপদে মুম্বাই ফিরে এসেছেন। এ সময় তিনি মাইহার পুলিশ, অভিনেতা আশুতোষ রানা এবং সংকটের সময়ে পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, সতেন্দ্র সোনি ‘লাপাতা লেডিজ’, ‘মির্জাপুর’, ‘ডক্টর জি’, ‘বাওয়াল’, ‘রাত আকেলি হ্যায়: দ্য বানসাল মার্ডার্স’ এবং ‘হ্যালো বাচ্চোঁ’-এর মতো জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করেছেন। তার অভিযোগ প্রকাশ্যে আসার পর বলিউডে শিল্পীদের অধিকার, নিরাপত্তা এবং কর্মপরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পূর্বদিক/এসএ

বিনোদন এর আরও খবর
চার বছর পর আবারও স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’, সঙ্গে ফিরেছে ‘জংলি’

চার বছর পর আবারও স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’, সঙ্গে ফিরেছে ‘জংলি’

কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব

কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব

হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়

হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়

শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের

শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের

সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ

সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ

সর্বশেষ সংবাদ
র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সিলেটে বিদেশি ওয়ান শ্যুটার গান ও ১.৩৪ কেজি বিস্ফোরক উদ্ধার
র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সিলেটে বিদেশি ওয়ান শ্যুটার গান ও ১.৩৪ কেজি বিস্ফোরক উদ্ধার
শ্রীমঙ্গলে সীমান্তে পুশ-ইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গলে সীমান্তে পুশ-ইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নি’হ’ত
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নি’হ’ত
পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ‘পেড় পালকি’ বিতর্কে, প্রাণনাশের হুমকির দাবি অভিনেতা সতেন্দ্র সোনির
পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ‘পেড় পালকি’ বিতর্কে, প্রাণনাশের হুমকির দাবি অভিনেতা সতেন্দ্র সোনির
শ্রীমঙ্গল পৌরসভায় ৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী
শ্রীমঙ্গল পৌরসভায় ৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী
চার বছর পর আবারও স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’, সঙ্গে ফিরেছে ‘জংলি’
চার বছর পর আবারও স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’, সঙ্গে ফিরেছে ‘জংলি’
সিলেটে ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি শাড়ি ও কসমেটিক্স উদ্ধার
সিলেটে ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি শাড়ি ও কসমেটিক্স উদ্ধার
শ্রীমঙ্গলে এক সপ্তাহ ধরে জালে আটকে থাকা বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে এক সপ্তাহ ধরে জালে আটকে থাকা বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top