logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. বিনোদন

প্রথমবার ভারতে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’

প্রকাশিত হয়েছে : 10 July 2026, 9:48 pm

সঙ্গীতশিল্পী বৃষ্টি দে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সনাতনী সংগীতকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো ভারতের আসাম রাজ্যের একটি পূজামণ্ডপের সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে দলটি। দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার এই সফরকে ঘিরে ব্যান্ডটির সদস্যদের পাশাপাশি ভক্ত-শ্রোতাদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

দেশের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আধুনিক ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যেই নিজস্ব একটি পরিচিতি গড়ে তুলেছে টিম বৃষ্টি। ভক্তিমূলক গানের সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্র, দেশজ সুর এবং সমসাময়িক সাউন্ডের সৃজনশীল মেলবন্ধন তাদের পরিবেশনাকে দিয়েছে আলাদা মাত্রা। এই বৈশিষ্ট্যের কারণেই বাংলাদেশে জনপ্রিয়তা অর্জনের পর এবার ভারতের দর্শকদের সামনেও নিজেদের সংগীত পরিবেশন করতে যাচ্ছে দলটি।

দুর্গাপূজার অনুষ্ঠানে টিম বৃষ্টির পরিবেশনায় থাকবে ভক্তিমূলক আধুনিক গান, শ্যামাসংগীত, দেশাত্মবোধক সুর এবং আধ্যাত্মিক আবহের বিশেষ সংগীত পরিবেশনা। আয়োজকরা আশা করছেন, তাদের ব্যতিক্রমী উপস্থাপনা আসামের দর্শকদের মুগ্ধ করবে এবং দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে নতুন মাত্রা যোগ করবে।

ভারতে প্রথমবারের মতো মঞ্চে ওঠাকে জীবনের একটি বিশেষ অর্জন হিসেবে দেখছেন টিম বৃষ্টির সদস্যরা। এ প্রসঙ্গে ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, “প্রথমবারের মতো ভারতের মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি আমাদের জন্য একটি বিশেষ অর্জন। আমরা চাই, আমাদের সংগীত, সংস্কৃতি ও ভালোবাসা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাক। দুই বাংলার মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই আমরা মঞ্চে উঠব। ভবিষ্যতেও দেশ-বিদেশের আরও বড় বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি। সবার আশীর্বাদ ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”

এই বিশেষ অনুষ্ঠানে টিম বৃষ্টি তাদের পূর্ণাঙ্গ ব্যান্ড লাইনআপ নিয়ে অংশ নেবে। দলের সদস্যরা হলেন: বৃষ্টি দে (ভোকাল), আকাশ দে (উকুলেলে), বাদশা (বাংলা ঢোল), অমিত সাহা (ড্রামস ও অক্টোপ্যাড), সুমন দাস (কিবোর্ড), সুজন ঘোষ (বাঁশি), তন্ময় দত্ত (বেজ গিটার), জয় দাস (পারকাশন)।

সংগীত সংশ্লিষ্টদের মতে, ধর্মীয় সংগীতকে আধুনিক উপস্থাপনায় নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে টিম বৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের এই আন্তর্জাতিক পরিবেশনা শুধু ব্যান্ডটির জন্য নয়, বাংলাদেশের সনাতনী সংগীতের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

সংস্কৃতিবিদদের মতে, এ ধরনের আন্তর্জাতিক অংশগ্রহণ দুই বাংলার শিল্পী-সংস্কৃতির পারস্পরিক আদান-প্রদানকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে বাংলাদেশের ধর্মীয় ও লোকসংগীতকে আন্তর্জাতিক দর্শকের সামনে উপস্থাপনের নতুন সুযোগ সৃষ্টি করবে।

দুর্গাপূজার এই বিশেষ আয়োজনে টিম বৃষ্টির পরিবেশনা ঘিরে ইতোমধ্যেই দর্শক ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ব্যান্ডটির প্রত্যাশা, এই সফর ভবিষ্যতে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সনাতনী সংগীত ও সংস্কৃতিকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরার নতুন দ্বার উন্মোচন করবে।

পূর্বদিক/এসএ

বিনোদন এর আরও খবর
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার

নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার

অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়

অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়

নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর

নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর

শান্তিনিকেতনে জাতীয় নৃত্য উৎসব ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠিত

শান্তিনিকেতনে জাতীয় নৃত্য উৎসব ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ১০ ব্যান্ডের অংশগ্রহণে জমজমাট ব্যান্ড সংগীতের মিলনমেলা

শ্রীমঙ্গলে ১০ ব্যান্ডের অংশগ্রহণে জমজমাট ব্যান্ড সংগীতের মিলনমেলা

সর্বশেষ সংবাদ
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস
মাছ ধরার জালে আটকা অজগর উদ্ধার
মাছ ধরার জালে আটকা অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন
<span style='color:red;font-size:16px;'>‘টার্গেট কিলিং’ হিসেবে দেখছে পুলিশ</span>	 <br/> খুলনায় পরপর দুই খুন, চরমপন্থী আতঙ্কের শঙ্কা
‘টার্গেট কিলিং’ হিসেবে দেখছে পুলিশ
খুলনায় পরপর দুই খুন, চরমপন্থী আতঙ্কের শঙ্কা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী
চায়ের দোকানের ক্যাশ বাক্সে সবুজ ফণিমনসা সাপ
চায়ের দোকানের ক্যাশ বাক্সে সবুজ ফণিমনসা সাপ
<span style='color:red;font-size:16px;'>ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ টাকা</span>	 <br/> পূর্ব রূপসায় ভয়াবহ আগুন, পুড়ল ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ টাকা
পূর্ব রূপসায় ভয়াবহ আগুন, পুড়ল ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
কেসিসির উপকারভোগীদের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ
কেসিসির উপকারভোগীদের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ
সংস্কৃতি শুধু নাচ-গান নয়, জাতির চরিত্রও নির্মাণ করে: নাসের রহমান
সংস্কৃতি শুধু নাচ-গান নয়, জাতির চরিত্রও নির্মাণ করে: নাসের রহমান
শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক
নির্মাণসামগ্রীর দাম বাড়ায় খুলনায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি
নির্মাণসামগ্রীর দাম বাড়ায় খুলনায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top