logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী


প্রকাশিত হয়েছে : 13 September 2026, 6:50 pm

ছবি: পূর্বদিক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে দৃশ্যমান, সর্বাত্মক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী এবং গাজীপুর জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত হাবিবুর রশিদ। তিনি বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। নিজ দলের কেউ অপরাধে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

রোববার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, গরু চুরি, গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি, সার মজুত ও বিতরণ এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার টঙ্গীর মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, রাজউকের জমিতে গড়ে ওঠা ওই বস্তিটি দীর্ঘদিন ধরে মাদকের কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানে অভিযান পরিচালনা করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নানা বাধা-বিঘ্নের মুখোমুখি হতে হচ্ছে। এ এলাকায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, মাদক নির্মূলে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। টঙ্গীর মাজার বস্তিসহ জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত ও দৃশ্যমান অভিযান পরিচালনা করতে হবে। অপরাধী যে পরিচয়েরই হোক না কেন, আইনের আওতায় আনতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে।

সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন মাদক ও চাঁদাবাজি বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, জনগণের প্রতি সরকারের জবাবদিহিতা রয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা যাতে দ্রুত সরকারি সহায়তা ও প্রয়োজনীয় আইনি সহযোগিতা পান, সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

সভায় আগামী মাসের মধ্যে বিভিন্ন দপ্তরের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং জবাবদিহিতা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, সভায় নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে।

সভায় গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান, সাংবাদিক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্বদিক/এসএ

শীর্ষ সংবাদ এর আরও খবর
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

কুলাউড়ায় ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার

কুলাউড়ায় ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার

মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ

গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ

বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা

বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা

শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা

শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
বড়লেখায় ১০০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে অবরুদ্ধ, ৫ জনের কারাদণ্ড
বড়লেখায় ১০০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে অবরুদ্ধ, ৫ জনের কারাদণ্ড
কুলাউড়ায় ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার
কুলাউড়ায় ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার
কলকাতায় অঙ্কুর নৃত্য উৎসব, শতাধিক শিল্পীর অংশগ্রহণে মঞ্চস্থ ‘পরা’
কলকাতায় অঙ্কুর নৃত্য উৎসব, শতাধিক শিল্পীর অংশগ্রহণে মঞ্চস্থ ‘পরা’
করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক
করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক
মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
বরেন্দ্র অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে কৃষি সচিব
বরেন্দ্র অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে কৃষি সচিব
বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান
মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান
সাবেক চেয়ারম্যানের কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
সাবেক চেয়ারম্যানের কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা
শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর
সাতক্ষীরা সদর হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক
সাতক্ষীরা সদর হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক
অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, পুড়িয়ে মারার হুমকি; বিএনপি নেতা শোকজ
অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, পুড়িয়ে মারার হুমকি; বিএনপি নেতা শোকজ
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য
রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও
রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top