logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ


প্রকাশিত হয়েছে : 14 September 2026, 10:40 am

ডেনমার্ক প্রতিনিধি ::

আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক পরিবেশনাও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ডেনমার্কে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম, ডেনমার্ক আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে দেশটিতে বসবাসরত মুসলিম পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বার্মিংহাম সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড অ্যাডুকেশন সেন্টার, ইউকের পরিচালক ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ হাফিজ সাব্বির আহমদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, আল্লাহর রাসুল হযরত মুহাম্মাদ মোস্তফা (সা.) কে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হিসাবে বিশেষ মর্যাদা দিয়ে প্রেরণ করেছেন। রাসুলের আজিম শান ও মান পবিত্র কোরআনে বারবার উচ্চারণ করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে রাসুলের ইত্তেবা করা, রাসুলের সামনে আওয়াজ নিচু করে কথা বলা ও তাঁর উপর দুরুদ ও সালাম পেশ করার নির্দেশ দিয়েছেন।

আলহাজ হাফিজ সাব্বির আহমদ আরো বলেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, মানবকল্যাণ ও আখেরাতের মুক্তি নিশ্চিত করতে হলে আল্লাহর রাসুলের জীবন অনুসরণ ও তাঁর মহান আদর্শ পৃথিবীর সকল প্রান্তে ছড়িয়ে দিতে হবে।

গত ১৩ সেপ্টেম্বর ডেনমার্কে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম, ডেনমার্কের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম। উদ্বোধন করেন কোপেনহেগেন বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব শায়েখ ওয়াজি উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুদ্দোহা ইয়াকিন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রফেসর হাফেজ মোহাম্মদ সাইদ আহমেদ চিশতী, ইমাম ও খতিব, আলবার্টস্লুন্ড ভেস্ট মসজিদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মাহবুব হক, সাব্বির আহমেদ, বেলায়েত বাবুল, আরিফ খালেক, ওমর ফারুক, জাহিদুল ইসলাম কামরুলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবনাদর্শ, মানবতার প্রতি তাঁর শিক্ষা এবং ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

পরে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক ইসলামী সংগীত পরিবেশনকারী আল-কুদস গ্রুপ মনোমুগ্ধকর ইসলামী নাশিদ পরিবেশন করে।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন উপদেষ্টা আহসানুজ্জামান নয়ন এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য রফিক মোল্লা, ফারদিন সরকার, নুরুল আমিন, রাশেদ আলম, মোহাম্মদ আলকামা, তৌহিদুর রশিদ রিয়াদ, কুতুব উদ্দিন, হাসান পিনুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।#

আন্তর্জাতিক এর আরও খবর
তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

<span style='color:red;font-size:16px;'>সীমান্তে কাঁটাতারের বেড়া</span>	 <br/> বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

সর্বশেষ সংবাদ
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সৌদিতে খেজুর গাছ থেকে পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু
সৌদিতে খেজুর গাছ থেকে পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু
বাহুবলে অপরাধের বিস্তার, ঝুঁকিতে সাংবাদিকতা
বাহুবলে অপরাধের বিস্তার, ঝুঁকিতে সাংবাদিকতা
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নিথর দেহে দেশে ফিরলেন বাহুবলের জিয়া
নিথর দেহে দেশে ফিরলেন বাহুবলের জিয়া
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষকের জামিন নামঞ্জুর
টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষকের জামিন নামঞ্জুর
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য
ডুমুরিয়ায় ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, মূল হোতার ৩ মাসের কারাদণ্ড
ডুমুরিয়ায় ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, মূল হোতার ৩ মাসের কারাদণ্ড
বুড়িমারী সীমান্তে কৃষকদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ
বুড়িমারী সীমান্তে কৃষকদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ
অসুস্থ দুই মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন নাসের রহমান
অসুস্থ দুই মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন নাসের রহমান
<span style='color:red;font-size:16px;'>মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়</span>	 <br/> স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: ডা. শফিকুর রহমান
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: ডা. শফিকুর রহমান
শাহজাদপুর উপজেলা পরিষদে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা
শাহজাদপুর উপজেলা পরিষদে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা
মাগুরায় মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
মাগুরায় মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
মৌলভীবাজার সদরে ১২ চেয়ারম্যান ও ১১২ মেম্বার পদে জয় চায় বিএনপি
মৌলভীবাজার সদরে ১২ চেয়ারম্যান ও ১১২ মেম্বার পদে জয় চায় বিএনপি
সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক
সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা
যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top