logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে নাগরিক–সরকার রিপোর্টিং ব্যবস্থা জোরদারের আহ্বান

প্রকাশিত হয়েছে : 14 September 2026, 4:47 pm

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: নাগরিকদের উদ্বেগ, সমস্যা ও প্রয়োজনকে কার্যকর সরকারি পদক্ষেপে রূপ দিতে জবাবদিহিমূলক নাগরিক–সরকার রিপোর্টিং ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শ্রীমঙ্গলে অনুষ্ঠিত এক পরামর্শমূলক কর্মশালায় অংশ নেওয়া অংশীজনরা।

তাঁরা বলেন, শুধু সরকারি সেবা নিশ্চিত করাই যথেষ্ট নয়। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবাসংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া, সহজে সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি এবং অভিযোগ বা সমস্যা জানানোর পর সেটির অগ্রগতি ও ফলাফল সম্পর্কে নাগরিককে অবহিত করাও নিশ্চিত করতে হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ‘কণ্ঠস্বর থেকে কার্যকর পদক্ষেপ: জলবায়ু-সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক স্থানীয় শাসনের জন্য নাগরিক–সরকার রিপোর্টিং ব্যবস্থা’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রাকিব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ।

কর্মশালায় বলা হয়, সামাজিক সুরক্ষা, জীবিকা, জলবায়ু-সহনশীলতা ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় সরকারের বিভিন্ন কর্মসূচি রয়েছে। তবে নারী, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র কৃষক ও যুবসমাজসহ অনেক প্রান্তিক জনগোষ্ঠী এসব সুবিধায় কার্যকরভাবে প্রবেশ করতে পারেন না। তথ্যের অভাব, জটিল প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সহজে পৌঁছাতে না পারা এর অন্যতম কারণ।

অংশীজনরা বলেন, ‘সেবার প্রাপ্যতা’ ও ‘সেবায় প্রবেশাধিকার’ এক বিষয় নয়। কোনো নাগরিক সমস্যা জানানোর পর সেটি কোথায় পৌঁছেছে, কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর ফলাফল কী, সে তথ্যও সংশ্লিষ্ট নাগরিককে জানাতে হবে। এ জন্য জানা → রিপোর্ট → প্রেরণ → সাড়া → অনুসরণ → যাচাই—এই ধারাবাহিক প্রক্রিয়াকে কার্যকর নাগরিক–সরকার সংযোগ ব্যবস্থায় রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডিনেটের নির্বাহী পরিচালক মাহমুদ হাসান বলেন, “মৌলভীবাজারে মানুষের কথা বলার জন্য শুধু আরেকটি ব্যবস্থা প্রয়োজন নেই; প্রয়োজন এমন একটি শক্তিশালী ব্যবস্থা, যার মাধ্যমে মানুষের কথা শোনা হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হবে, সাড়া পাওয়া যাবে এবং ফলাফল সম্পর্কে মানুষকে অবহিত করা হবে।”

কর্মশালায় স্থানীয় সিএসও ও সিবিওগুলোর ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে বলা হয়, এসব সংগঠন সরকারের বিকল্প নয়; বরং নাগরিক ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যকার যোগাযোগের ঘাটতি কমাতে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। তারা নাগরিকদের সমস্যা শুনে তা নথিবদ্ধ করা, প্রয়োজনীয় তথ্য প্রদান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিষয়টি পৌঁছে দেওয়া এবং সরকারি সাড়ার অগ্রগতি অনুসরণে ভূমিকা রাখতে পারে।

নাগরিক সমন্বয় প্রকল্পের ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময় বলেন, “প্রান্তিক মানুষের অনেক সমস্যা ও প্রয়োজন মাঠপর্যায়ে উঠে আসছে। এখন প্রয়োজন এসব বিষয়কে একটি সুসংগঠিত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেওয়া, অগ্রগতি অনুসরণ করা এবং ফলাফল কমিউনিটিকে জানানো—যাতে নাগরিকের কণ্ঠস্বর বাস্তব পদক্ষেপে রূপ নেয়।”

আলোচনায় বলা হয়, এ উদ্যোগের লক্ষ্য নতুন কোনো কমিটি বা সমান্তরাল ব্যবস্থা তৈরি করা নয়। বরং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে জনগণের কাছে আরও সহজপ্রাপ্য, সাড়াদানকারী ও জবাবদিহিমূলক করে তোলাই এর উদ্দেশ্য।

নাগরিকতা–সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসাল্টিং গ্রুপের ব্যবস্থাপনায় পরিচালিত একটি উন্নয়নমূলক কর্মসূচি। এর আওতায় ‘নাগরিক সমন্বয়’ প্রকল্প ডিনেট ও এর চার সহযোগী সংস্থা—প্রগতি সমাজ উন্নয়ন সংস্থা (PSUS), জন কল্যাণ কেন্দ্র (JKK), নিঃস্ব সহায়ক সংস্থা (NSS) এবং প্রচেষ্টা (Procheshta)—এর মাধ্যমে মৌলভীবাজারে স্থানীয় সিএসও ও সিবিওগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ, প্রতিনিধিত্ব ও স্থানীয় শাসনে সম্পৃক্ততা জোরদারে কাজ করছে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

চা-শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে মজুরি বৃদ্ধির লড়াই চলবে

চা-শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে মজুরি বৃদ্ধির লড়াই চলবে

কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক

কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক

শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা

শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে নাগরিক–সরকার রিপোর্টিং ব্যবস্থা জোরদারের আহ্বান
শ্রীমঙ্গলে নাগরিক–সরকার রিপোর্টিং ব্যবস্থা জোরদারের আহ্বান
<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ
ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য
চা-শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে মজুরি বৃদ্ধির লড়াই চলবে
চা-শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে মজুরি বৃদ্ধির লড়াই চলবে
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক
শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top