logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

ছাতকে তোলপাড়, বনানীতে হাজী স্বপন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে : 15 September 2026, 11:52 pm

ছবি: পূর্বদিক

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজতে নেওয়ার পর আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়াকে ছেড়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনা, বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে রাজধানীর বনানীর একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে গত দুই দিনের ঘটনাপ্রবাহে নতুন মোড় এসেছে।

এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে ছাতক শহরের তাহির প্লাজার সামনে আসেন হাজী স্বপন মিয়া। এ সময় স্থানীয় শতাধিক মানুষ তাকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে আহত অবস্থায় তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পুলিশি পাহারায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান।

এরপর হাজী স্বপন মিয়ার বিরুদ্ধে কী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় ছাতক পৌর শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে হাজী স্বপন মিয়াকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন বক্তারা।

বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে ওসি প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে আইন প্রয়োগে ভিন্নতা তৈরি হলে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হতে পারে। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানান তারা।

এদিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশি নিরাপত্তায় হাজী স্বপন মিয়াকে অ্যাম্বুলেন্সে করে সিলেটের উদ্দেশে নিয়ে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতাল থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলার দৃশ্য দেখা যায়।

স্থানীয়দের পক্ষ থেকে হাজী স্বপন মিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের মামলা-হামলায় হয়রানি, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি, জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতাকে হুমকি এবং সীমান্তে চোরাচালান, টেন্ডারবাজি ও নদীর পাড় কেটে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিমউদ্দীন সুমেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সালমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ এবং উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলীম বক্তব্য দেন।

এ সময় ছাতক পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম তানিম, সাবেক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনেম মামনুন, পৌর যুবদলের সদস্য নোমান ইমদাদ কানন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাতক উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুল বাকী মুহিত, বিএনপি নেতা জাহির উদ্দিন দিনান, গোলাম দস্তগীর জীবন, ঝুমন আহমেদ, সোনা আলী, সিফাত, তানভীর, ঈদরাকসহ অনেকে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ওসি মিজানুর রহমানের বক্তব্য জানতে সোমবার রাতে ছাতক থানায় গেলে তাকে পাওয়া যায়নি। তার অফিসকক্ষ তালাবদ্ধ ছিল। পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এরই মধ্যে রাজধানীর বনানীর একটি হোটেল থেকে হাজী স্বপন মিয়া গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাকে কোন মামলায়, কী কারণে এবং কোন ধারায় গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তার গ্রেপ্তারের মধ্য দিয়ে ছাতকে পুলিশ হেফাজত, ছেড়ে দেওয়ার অভিযোগ এবং তা ঘিরে বিক্ষোভ-মানববন্ধনসহ গত দুই দিনের ঘটনাপ্রবাহে নতুন মোড় তৈরি হয়েছে।

পূর্বদিক/এসএ

শীর্ষ সংবাদ এর আরও খবর
নিষেধাজ্ঞা অমান্য করে চলছে স-মিল, নেই কোনো অনুমোদন

নিষেধাজ্ঞা অমান্য করে চলছে স-মিল, নেই কোনো অনুমোদন

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার আর নেই

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার আর নেই

শ্রীমঙ্গলে নাগরিক–সরকার রিপোর্টিং ব্যবস্থা জোরদারের আহ্বান

শ্রীমঙ্গলে নাগরিক–সরকার রিপোর্টিং ব্যবস্থা জোরদারের আহ্বান

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী

সর্বশেষ সংবাদ
নিষেধাজ্ঞা অমান্য করে চলছে স-মিল, নেই কোনো অনুমোদন
নিষেধাজ্ঞা অমান্য করে চলছে স-মিল, নেই কোনো অনুমোদন
নোবিপ্রবি সায়েন্স ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন
নোবিপ্রবি সায়েন্স ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন
ছাতকে তোলপাড়, বনানীতে হাজী স্বপন গ্রেপ্তার
ছাতকে তোলপাড়, বনানীতে হাজী স্বপন গ্রেপ্তার
লন্ডনে খছরু চৌধুরীকে মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের সংবর্ধনা
লন্ডনে খছরু চৌধুরীকে মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের সংবর্ধনা
চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার আর নেই
চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার আর নেই
শ্রীমঙ্গলে নাগরিক–সরকার রিপোর্টিং ব্যবস্থা জোরদারের আহ্বান
শ্রীমঙ্গলে নাগরিক–সরকার রিপোর্টিং ব্যবস্থা জোরদারের আহ্বান
<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ
ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য
চা-শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে মজুরি বৃদ্ধির লড়াই চলবে
চা-শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে মজুরি বৃদ্ধির লড়াই চলবে
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক
শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top