logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

উন্নয়নের নতুন দুই গুরুত্বপূর্ণ দায়িত্বে এমপি মুজিবুর রহমান

প্রকাশিত হয়েছে : 16 September 2026, 5:56 pm

এমপি মুজিবুর রহমান চৌধুরী

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং কমিটি অন এস্টিমেটসের (Committee on Estimates) সদস্য হয়েছেন।

নতুন এ দায়িত্ব পাওয়ার পাশাপাশি নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি। নির্বাচনের পর থেকেই শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাঁদের সমস্যা, চাহিদা ও প্রয়োজনের কথা শুনছেন।

নির্বাচনী এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, হাসপাতালের রোগীদের পাশে দাঁড়ানো, পথশিশুদের খাবার ও নতুন পোশাক বিতরণ, শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁকে সম্পৃক্ত থাকতে দেখা গেছে।

এ ছাড়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে দিকনির্দেশনামূলক ও সমন্বয়মূলক সভায়ও তিনি অংশ নিচ্ছেন। সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসার ব্যবস্থা এবং দৃষ্টিহীন মানুষের ছানি অপারেশনের উদ্যোগ নিয়েও কাজ করছেন তিনি।

স্থানীয়দের মতে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শোনা এবং সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর উদ্যোগ তাঁর কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।

মৌলভীবাজার-৪ আসনটি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এ অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে কৃষি ও চা শিল্পের নিবিড় সম্পর্ক রয়েছে। ফলে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে তাঁর সদস্যপদকে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, কমিটি অন এস্টিমেটসের সদস্য হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও ব্যয়ের প্রাক্কলন নিয়ে সংসদীয় পর্যায়ে কাজ করার সুযোগ পাবেন তিনি। দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে দায়িত্ব পাওয়ায় নির্বাচনী এলাকার উন্নয়ন, কৃষি ও চা শিল্পের স্বার্থ এবং জাতীয় পর্যায়ে জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা রাখার সুযোগ আরও বাড়ল।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বড়লেখায় ১০০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে অবরুদ্ধ, ৫ জনের কারাদণ্ড

বড়লেখায় ১০০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে অবরুদ্ধ, ৫ জনের কারাদণ্ড

কুলাউড়ায় ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার

কুলাউড়ায় ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার

মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ

গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ

মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান

মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান

সর্বশেষ সংবাদ

কলকাতায় অঙ্কুর নৃত্য উৎসব, শতাধিক শিল্পীর অংশগ্রহণে মঞ্চস্থ ‘পরা’
কলকাতায় অঙ্কুর নৃত্য উৎসব, শতাধিক শিল্পীর অংশগ্রহণে মঞ্চস্থ ‘পরা’
করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক
করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক
মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
বরেন্দ্র অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে কৃষি সচিব
বরেন্দ্র অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে কৃষি সচিব
বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান
মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান
সাবেক চেয়ারম্যানের কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
সাবেক চেয়ারম্যানের কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা
শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর
সাতক্ষীরা সদর হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক
সাতক্ষীরা সদর হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক
অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, পুড়িয়ে মারার হুমকি; বিএনপি নেতা শোকজ
অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, পুড়িয়ে মারার হুমকি; বিএনপি নেতা শোকজ
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য
রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও
রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top