logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. স্ক্রলিং

কুরআন-সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব

প্রকাশিত হয়েছে : 16 September 2026, 5:59 pm

ছবি: পূর্বদিক

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম. শাহেদ আলী বলেছেন, কুরআন ও সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সোনালি সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, “আধুনিক জাহেলিয়াতের যুগে আমরা যদি কুরআন ও সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে সাজাতে পারি, তাহলে আজকের আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সোনালি সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। এই চেষ্টাই জামায়াতে ইসলামী গত ৫৪ বছর ধরে বাংলাদেশে করে আসছে। আমরা যদি কুরআন-সুন্নাহর আলোকে জীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে সমাজে বিদ্যমান বৈষম্য ও অব্যবস্থাপনা থাকবে না, ইনশাআল্লাহ।”

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার সদর উপজেলার ৪ নম্বর কাগাবলা ইউনিয়নের কাগাবলা বাজারে আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি ফয়েজ আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি সুমন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম এবং উপজেলা কর্ম ও শুরা সদস্য দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহসভাপতি অলিউর রহমান তালুকদার, আমতৈল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম এবং যুব বিভাগের ইউনিয়ন সভাপতি শরফ উদ্দীনসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তব্যে এম. শাহেদ আলী আরও বলেন, “২০২৪ সালে একটি গণঅভ্যুত্থান হয়েছিল। সেখানে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই রাস্তায় নেমে এসেছিল। তাদের চাওয়া-পাওয়ার মধ্যে টাকা-পয়সা, ধন-দৌলতের বিষয় ছিল না। তারা চেয়েছিল একটি পরিবর্তনশীল ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ।”

তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। এ দেশের জনগণ পরিবর্তনের প্রত্যাশায় দুটি ভোটাধিকার প্রয়োগ করেছিল। সবাই নিজ দায়িত্বে উৎসবমুখর পরিবেশে ভোট প্রয়োগ করেছিল। কিন্তু রাত ১২টার পর থেকে ফলাফল পরিবর্তন করতে শুরু করে।”

এম. শাহেদ আলী বলেন, “দেশের স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য আমাদের আমীরে জামায়াত তা মেনে নিয়েছিলেন। আমাদের প্রত্যাশা ছিল, নতুন সরকার গঠনের পর জুলাইয়ের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে জুলাই সনদ বাস্তবায়ন করবে।”

দাওয়াতি সভা শেষে মৌলভীবাজার সদর উপজেলার প্রবীণ রুকন আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এম. শাহেদ আলী।

পূর্বদিক/এসএ

স্ক্রলিং এর আরও খবর
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বড়লেখায় ১০০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে অবরুদ্ধ, ৫ জনের কারাদণ্ড

বড়লেখায় ১০০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে অবরুদ্ধ, ৫ জনের কারাদণ্ড

কুলাউড়ায় ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার

কুলাউড়ায় ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার

কলকাতায় অঙ্কুর নৃত্য উৎসব, শতাধিক শিল্পীর অংশগ্রহণে মঞ্চস্থ ‘পরা’

কলকাতায় অঙ্কুর নৃত্য উৎসব, শতাধিক শিল্পীর অংশগ্রহণে মঞ্চস্থ ‘পরা’

করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক

করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক

মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সর্বশেষ সংবাদ

গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
বরেন্দ্র অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে কৃষি সচিব
বরেন্দ্র অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে কৃষি সচিব
বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান
মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান
সাবেক চেয়ারম্যানের কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
সাবেক চেয়ারম্যানের কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা
শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর
সাতক্ষীরা সদর হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক
সাতক্ষীরা সদর হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক
অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, পুড়িয়ে মারার হুমকি; বিএনপি নেতা শোকজ
অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, পুড়িয়ে মারার হুমকি; বিএনপি নেতা শোকজ
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য
রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও
রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top