নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : 21 September 2026, 5:02 pm

ছবি: পূর্বদিক
নেত্রকোনা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নেত্রকোনায় আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার নেত্রকোনা পৌর এলাকার পূর্ব কাটলীর প্রকৃতি চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এ কর্মসূচির আয়োজন করে।
জনউদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন লেখক ও অধ্যাপক ননী গোপাল সরকার, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, জনউদ্যোগের সদস্য জহিরুল ইসলাম কবির, নারী উদ্যোক্তা মুক্তা আক্তার, সাদিয়া আক্তার ও জান্নাত আক্তার।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
পূর্বদিক/এসএ





