logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী আটক

প্রকাশিত হয়েছে : 21 September 2026, 5:04 pm

ছবি: পূর্বদিক

পূর্বদিক ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির একটি টহলদল মোংলামবস্তি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা বাগানে অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবির টহলদল সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করে।

আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে কর্মরত রয়েছেন বলে জানান। বর্তমানে তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।

বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করা হলে জানা যায়, সুশান্ত প্রায় এক মাস ধরে কোনো অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ সময় তার অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল।

জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা

শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা

শ্রীমঙ্গলে খাটের নিচে ১৬ ফুটের অজগর, আতঙ্কে পরিবার

শ্রীমঙ্গলে খাটের নিচে ১৬ ফুটের অজগর, আতঙ্কে পরিবার

শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের চূড়ান্ত পরীক্ষা, অংশ নিল ৭৪০ শিক্ষার্থী

শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের চূড়ান্ত পরীক্ষা, অংশ নিল ৭৪০ শিক্ষার্থী

মাখন লাল কর্মকারের স্মরণে ভাড়াউড়া চা বাগানে নীরবতা পালন

মাখন লাল কর্মকারের স্মরণে ভাড়াউড়া চা বাগানে নীরবতা পালন

কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪

কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪

সর্বশেষ সংবাদ
ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী আটক
ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী আটক
নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও লিফলেট বিতরণ
নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও লিফলেট বিতরণ
সাতক্ষীরা-৪ আসন শূন্য ঘোষণার দাবিতে মিছিল-সমাবেশ
সাতক্ষীরা-৪ আসন শূন্য ঘোষণার দাবিতে মিছিল-সমাবেশ
শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা
শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা
হাওর রক্ষা আন্দোলন নেতার সঙ্গে ব্রিটিশ এমপির সৌজন্য সাক্ষাৎ
হাওর রক্ষা আন্দোলন নেতার সঙ্গে ব্রিটিশ এমপির সৌজন্য সাক্ষাৎ
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ তিন স্কুলছাত্র, দুই জমজ ভাইয়ের লাশ উদ্ধার
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ তিন স্কুলছাত্র, দুই জমজ ভাইয়ের লাশ উদ্ধার
শ্রীমঙ্গলে খাটের নিচে ১৬ ফুটের অজগর, আতঙ্কে পরিবার
শ্রীমঙ্গলে খাটের নিচে ১৬ ফুটের অজগর, আতঙ্কে পরিবার
দুঃসময়ের স্মৃতি ও প্রত্যাশা || মো. রেদওয়ানুল ইসলাম
দুঃসময়ের স্মৃতি ও প্রত্যাশা || মো. রেদওয়ানুল ইসলাম
১ কোটি ৬৭ লাখ টাকার কোর্ট, নেই নিয়মিত খেলা
১ কোটি ৬৭ লাখ টাকার কোর্ট, নেই নিয়মিত খেলা
জেদ্দায় হৃদ্‌রোগে সাতকানিয়ার প্রবাসী যুবকের মৃত্যু
জেদ্দায় হৃদ্‌রোগে সাতকানিয়ার প্রবাসী যুবকের মৃত্যু
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সাজেকে ৬ পর্যটক আটক
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সাজেকে ৬ পর্যটক আটক
শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের চূড়ান্ত পরীক্ষা, অংশ নিল ৭৪০ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের চূড়ান্ত পরীক্ষা, অংশ নিল ৭৪০ শিক্ষার্থী
মাখন লাল কর্মকারের স্মরণে ভাড়াউড়া চা বাগানে নীরবতা পালন
মাখন লাল কর্মকারের স্মরণে ভাড়াউড়া চা বাগানে নীরবতা পালন
কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪
কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪
ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
দারিদ্র্য জয় করে জিপিএ-৫, উচ্চশিক্ষার পথে রেশমির পাশে ইউএনও
দারিদ্র্য জয় করে জিপিএ-৫, উচ্চশিক্ষার পথে রেশমির পাশে ইউএনও
শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১৪ ফুট লম্বা ২৩ কেজি ওজনের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১৪ ফুট লম্বা ২৩ কেজি ওজনের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে রাত ৮টার পর দোকান খোলা, প্রশাসনের অভিযান
শ্রীমঙ্গলে রাত ৮টার পর দোকান খোলা, প্রশাসনের অভিযান
রাজনগর বিএনপির নবগঠিত কমিটির সঙ্গে জেলা নেতাদের মতবিনিময়
রাজনগর বিএনপির নবগঠিত কমিটির সঙ্গে জেলা নেতাদের মতবিনিময়
শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top