logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. স্ক্রলিং

সাভারের স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘লিটন’ মিরপুর থেকে গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে : 23 September 2026, 7:14 pm

ছবি: পূর্বদিক

সাভার প্রতিনিধি: রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর থানার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাকির আল আহসান।

পুলিশ জানায়, নাসির আহমেদ লিটন (৫০) সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হোসেন আলীর ছেলে। তিনি সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর ধানমন্ডি থানায় লিটনের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওই মামলায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, মামলায় সাজা হওয়ার পরও লিটন আদালতে হাজির না হয়ে আত্মগোপনে থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে নজরদারি চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার সন্ধ্যায় লিটনের অবস্থান মিরপুরের পাইকপাড়া এলাকায় শনাক্ত হওয়ার পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সাভার মডেল থানার একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। পরে তাকে গ্রেপ্তার করে সাভারে নিয়ে আসা হয়।

এদিকে পুলিশের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভারে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে লিটন সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে সাভার মডেল থানায় অন্তত ১০টি হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “নাসির আহমেদ লিটনের বিরুদ্ধে সাভারে সংঘটিত ছাত্র হত্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। তিনি সাভার মডেল থানায় দায়ের হওয়া ১০টি হত্যা মামলাসহ রাজধানীর ধানমন্ডি থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।”

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক মনে করে লিটন মাঝে মধ্যে এলাকায় ফিরছিলেন। এ সময় তিনি আবারও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত জুলাই এবং ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়ায় ব্যাপক সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তৎকালীন সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এসব ঘটনায় সাভার-আশুলিয়ায় বহু মানুষ নিহত ও আহত হন।

তবে নাসির আহমেদ লিটনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর অভিযোগ আদালতে বিচারাধীন বিষয়।

পূর্বদিক/এসএ

স্ক্রলিং এর আরও খবর
গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০

গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০

সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা

নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা

সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি

সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল, রাজপথে থাকার ঘোষণা

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল, রাজপথে থাকার ঘোষণা

হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার

হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল ৯২ লাখ টাকার বৃত্তি
খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল ৯২ লাখ টাকার বৃত্তি
সাভারের স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘লিটন’ মিরপুর থেকে গ্রেপ্তার
সাভারের স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘লিটন’ মিরপুর থেকে গ্রেপ্তার
ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
গভীর রাতে শ্রীমঙ্গলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ইউএনও
গভীর রাতে শ্রীমঙ্গলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ইউএনও
শ্রীমঙ্গলে আন্তঃক্লাব বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
শ্রীমঙ্গলে আন্তঃক্লাব বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
পাঠদানের সময় টেবিলে ঘুম, কমলগঞ্জের স্কুলে শিক্ষিকাকে ঘিরে ক্ষোভ
পাঠদানের সময় টেবিলে ঘুম, কমলগঞ্জের স্কুলে শিক্ষিকাকে ঘিরে ক্ষোভ
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে বার্মিংহামে কাসিদায়ে বুরদাহ পাঠ অনুষ্ঠিত
ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে বার্মিংহামে কাসিদায়ে বুরদাহ পাঠ অনুষ্ঠিত
ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী আটক
ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী আটক
নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও লিফলেট বিতরণ
নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও লিফলেট বিতরণ
সাতক্ষীরা-৪ আসন শূন্য ঘোষণার দাবিতে মিছিল-সমাবেশ
সাতক্ষীরা-৪ আসন শূন্য ঘোষণার দাবিতে মিছিল-সমাবেশ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top