শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিত হয়েছে : 29 September 2026, 6:00 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যুব রেড ক্রিসেন্ট, শ্রীমঙ্গল সরকারি কলেজ দল।
সম্প্রতি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও যুব রেড ক্রিসেন্ট, শ্রীমঙ্গল সরকারি কলেজ দলের সভাপতি অধ্যাপক মো. মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।
কর্মসূচির আওতায় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নানা প্রজাতির ঔষধি ও ফলজ উদ্ভিদের চারা রোপণ করা হয়।
এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে যুব রেড ক্রিসেন্ট, শ্রীমঙ্গল সরকারি কলেজ দলের পক্ষ থেকে গাউসিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধির মাধ্যমে ১০টি ফলজ উদ্ভিদের চারা রোপণ করা হয়। একইভাবে দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের হাতে বিদ্যালয়ের জন্য ১০টি ফলজ উদ্ভিদের চারা তুলে দেওয়া হয়।
শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আরও ১৫টি ঔষধি ও ফলজ উদ্ভিদের চারা বিতরণ করা হয়।
পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুব রেড ক্রিসেন্ট, শ্রীমঙ্গল সরকারি কলেজ দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম।
বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে যুব রেড ক্রিসেন্টের সদস্য তাহসিন আল তাসফি, অত্রি বিশিষ্ট পাল, তৌহিদুল ইসলাম, মোতাসিম বিল্লাহ, ফখরুল ইসলাম রায়হান, উম্মে নাফিসা মাইমুনাহ, রোকাইয়া ইসলাম অনন্যা চৌধুরী, কাজী সিরাতুল জান্নাত, মরিয়ম শেখ রাবিয়া ও শেখ মোসা. জোহরাসহ অন্যান্য যুব সদস্যরা ভূমিকা রাখেন।
পূর্বদিক/এসএ





