চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
প্রকাশিত হয়েছে : 2 October 2026, 5:47 pm

ছবি: পূর্বদিক
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া গ্যাস ফিল্ড এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে সাতটি বগি আটকা পড়ার ঘটনায় বন্ধ হয়ে যাওয়া সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মাগুরছড়া এলাকায় পৌঁছালে ট্রেনের হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে থাকা নয়টি বগি নিয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের দিকে চলে যায়। অপরদিকে, সাতটি বগি ঘটনাস্থলে বিচ্ছিন্ন অবস্থায় আটকা পড়ে।
পরে বিকল্প একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলো উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নেওয়া হয়। এ কারণে প্রায় চার ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।
বগিগুলো সরিয়ে রেললাইন ক্লিয়ার করার পর সন্ধ্যার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পূর্বদিক/এসএ





