মৌলভীবাজারে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করবেন নাসের রহমান
প্রকাশিত হয়েছে : 22 November 2026, 4:44 pm

নাসের রহমান
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের অসহায়, দুস্থ ও অসচ্ছল মানুষের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য এম. নাসের রহমান।
তাঁর উদ্যোগে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার প্রকৃত অসহায়, অসচ্ছল ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হবে।
এ কর্মসূচির আওতায় যেসব শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হুইলচেয়ার প্রয়োজন, তাঁদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর অথবা তাঁর প্রতিনিধির কাছে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত দুস্থ ও অসহায় ব্যক্তিরা যাতে এ সহায়তা কর্মসূচির আওতায় আসতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হচ্ছে। পাশাপাশি নিজ নিজ এলাকার অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে এ তথ্য পৌঁছে দিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এ উদ্যোগের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করার পাশাপাশি অসচ্ছল নারীদের সেলাই মেশিন প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নেওয়া হয়েছে।





