logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য

ঋণের সুদ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

প্রকাশিত হয়েছে : ২ মে ২০১৫, ১০:৩৭ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

অর্থ-বাণিজ্য ডেস্ক ::

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে বাংলাদেশের ব্যাংকগুলো আমানতে সুদের হার যতটা কমিয়েছে, ঋণের সুদের হার ততটা কমায়নি।  তাই ঋণের সুদ হার কমানোর উদ্যোগ যেন নেওয়া হয়, সেজন্য ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকার্স সভার কার্যপত্রে গভর্নরের এই নির্দেশানার উল্লেখ দেখা যায়।

কার্যপত্রে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে আমানতের সুদ হার যতটা কমেছে ঋণের সুদ হার ততটা কমেনি।  বাংলাদেশ ব্যাংক মনে করে, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য ঋণের সুদ হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা প্রয়োজন।

জানুয়ারি মাসে ব্যাংকিং খাতে গড় সুদ হার ১২ দশমিক ৩২ শতাংশ থাকলেও কমপক্ষে ১৩টি ব্যাংকের গড় সুদ হার ১৪ শতাংশের উপরে ছিল বলে বাংলাদেশ ব্যাংক ব্যাংকের পর্যবেক্ষণ।

কার্যপত্রের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে বেসিক, ন্যাশনাল, এক্সিম, প্রিমিয়ার, ব্র্যাক এবং নতুন আটটি ব্যাংকের (ফারমার্স, সাউথ বাংলা এগ্রিকালচার, মধুমতি, মেঘনা, ইউনিয়ন, এনআরবি গ্লোবাল, এনআরবি কমার্শিয়াল ও মিডল্যান্ড ব্যাংক) গড় সুদ হার ছিল ১৪ শতাংশের বেশি।

এই ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের বিশেষভাবে নির্দেশনা দেওয়ার পাশাপাশি সব ব্যবস্থাপনা পরিচালকদের ঋণের সুদ হার কমিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী জানান, “ঋণের সুদ হার কমিয়ে আনার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।  ব্যাংকার্স সভায়ও ব্যবস্থাপনা পরিচালকদের বলা হয়েছে।”

গত জানুয়ারি মাসে আমানত ও ঋণের ভারিত গড় সুদ হারের ব্যবধান অর্থাৎ স্প্রেড ৫ দশমিক শূন্য ৬ শতাংশ ছিল।  এই সময়ে ঋণের ভারিত গড় সুদ হার ছিল ১২ দশমিক ৩২ শতাংশ। আর আমানতের গড় সুদ হার ছিল ৭ দশমিক ২৬ শতাংশ।

ফেব্রুয়ারিতে এসে এই সুদ হার আরেকটু কমেছে।  ফেব্রুয়ারিতে আমানতের গড় সুদ হার ৭ দশমিক ১৯ শতাংশ আর ঋণের গড় সুদ হার ১২ দশমিক ২৩ শতাংশ।

মার্চ মাসে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে সুদ হারের যে তথ্য দিয়েছে, তা পর্যালোচনা করে দেখা গেছে, বড় ও মাঝারী শিল্পের মেয়াদি ঋণে অনেক ব্যাংক ১৫ শতাংশের বেশি হারে সুদ নিচ্ছে।

এর মধ্যে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ১৭ দশমিক ৫০ শতাংশ, এনআরবি ব্যাংক ১৭ শতাংশ, ফার্মার্স ব্যাংক ১৬ দশমিক ৫০ শতাংশ, এনআরবি গ্লোবাল ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক ১৬ শতাংশ সুদ নিচ্ছে।

এই হার প্রিমিয়ার ব্যাংকে ১৬ দশমিক ৫০ শতাংশ, উত্তরা ব্যাংকে ১৬ শতাংশ, এবি ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট, এক্সিম, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন, সাউথইস্ট, এসআইবিএলে ১৫ দশমিক ৫০ শতাংশ।

এপ্রিল মাসে ছোট শিল্পের জন্য মেয়াদি ঋণের সুদ হার ২৩ শতাংশ পর্যন্ত নেয় কোনো কোনো ব্যাংক। বেশ কয়েকটি ব্যাংকেরই সুদ হার ২০ শতাংশের উপরে।

একই অবস্থা চলতি মূলধনের বেলায়ও।  বড় ও মাঝারী শিল্পের জন্য চলতি মূলধনের সুদ হার রয়েছে ১৮ শতাংশ পর্যন্ত। অধিকাংশ ব্যাংকেরই এ খাতে সুদ হার ১৫ শতাংশের উপরে।

আর ছোট শিল্পের চলতি মূলধন পেতে উদ্যোক্তাদের সুদ দিতে হচ্ছে ২৩ দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত।  সর্বোচ্চ এই সুদ নিচ্ছে বেসরকারি ব্র্যাক ব্যাংক।  এছাড়া অধিকাংশ বেসরকারি ব্যাংকে সুদ হার ১৭ শতাংশের বেশি।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বশেষ সংবাদ
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top