logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কমলগঞ্জে গ্যাস স্টেশন বন্ধে সিএনজি অটোরিক্সায় দ্বিগুণ ভাড়া বৃদ্ধি ॥ চরম দুর্ভোগে যাত্রীরা

প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৪, ১১:১৩ পূর্বাহ্ণ

www.purbodeek.com

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বড়চেগ এলাকায় ত্রুটিজনিত কারণে গ্যাস স্টেশন বন্ধ থাকায় গত এক সপ্তাহ ধরে গ্যাস পাম্প বন্ধ হয়ে যাওয়ায় সিএনজি অটোরিক্সা চালকরা দূর থেকে গ্যাস আনার অজুহাতে দ্বিগুণ ভাড়া আদায় করছেন বলে যাত্রীরা অভিযোগ তোলেছেন।

জয়নাল আবেদীন ::
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বড়চেগ এলাকায় ত্রুটিজনিত কারণে গ্যাস স্টেশন সিটি ওভারসিজ বন্ধ থাকায় সিএনজি অটোরিক্সায় দ্বিগুণ ভাড়া বৃদ্ধি পেয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও যাত্রী সাধারণ। গত এক সপ্তাহ ধরে গ্যাস পাম্প বন্ধ হয়ে যাওয়ায় সিএনজি অটোরিক্সা চালকরা দূর থেকে গ্যাস আনার অজুহাতে এই ভাড়া আদায় করছেন বলে যাত্রীরা অভিযোগ তোলেছেন।
জানা যায়, মৌলভীবাজার জেলা সদর অথবা কুলাউড়া থেকে যানবাহনে গ্যাস লোড করে যথারীতি যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করতেন। গত দুই বছর পূর্বে শমশেরনগর বড়চেগ এলাকায় সিটি ওভারসিজ নামে একটি সিএনজি স্টেশন স্থাপনের পর যানবাহন চালকদের জন্য গাড়িতে গ্যাস লোড সহজতর হয়ে উঠে। কিন্তু হঠাৎ করে সিএনজি স্টেশনের ম্যাটেরিয়েলস ভেঙে যাওয়ায় গত মঙ্গলবার থেকে গ্যাস পাম্প বন্ধ হয়ে যায়। এর অজুহাতে কমলগঞ্জ-শমশেরনগর থেকে বিভিন্ন রুটে সিএনজি অটোরিক্সা চালকরা ভাড়া প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছেন।

সিএনজি অটোরিক্সা যাত্রী আফজল আলী, আব্দুর রহিম, সিকন্দর আলী, আবলুস মিয়াসহ স্কুল ও কলেজ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শমশেরনগর-উপজেলা সড়কে ১০ টাকার ভাড়ার স্থলে ২০ টাকা, শমশেরনগর-পীরেরবাজার সড়কে ১৫ টাকার স্থলে ২০ টাকা, পতনউষার, মৌলভীবাজারসহ বিভিন্ন সড়কে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ফলে বাড়তি ভাড়া গুণতে গিয়ে চালকদের সাথে যাত্রীরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। এতে নিম্ন আয়ের লোক ও স্কুল কলেজ শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন।

বাড়তি ভাড়া আদায় বিষয়ে পীরেরবাজার সিএনজি চালক সমিতির সম্পাদক রানু মিয়া ও সিএনজি (অটোরিক্সা) চালক সুমন আহমদ বলেন, সিএনজি স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় দূর দূরান্ত থেকে গ্যাস আনতে হয়। এতে কেউ কেউ বাড়তি ভাড়া আদায় করলেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে নিষেধ করেছেন। শমশেরনগর সিএনজি স্টেশন সিটি ওভারসিজ এর দায়িত্ব প্রাপ্ত কেয়ারটেকার মো. আব্দুল গফুর বলেন, পূজা ও ঈদের সময়ে যানবাহনের অতিরিক্ত চাপে ১৪ অক্টোবর মঙ্গলবার সিএনজি স্টেশনের ম্যাটেরিয়েলস ভেঙে যাওয়ায় গ্যাস পাম্প বন্ধ হয়ে পড়ে। তবে আরো দু’তিন দিনের মধ্যে মেরামত করে যথারীতি যানবাহন সমূহে গ্যাস সরবরাহ করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top