logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব এ বছর পাঁচ দিন

প্রকাশিত হয়েছে : 23 October 2014, 1:38 pm

www.purboodeekc.om

পূর্বদিক ডেস্ক ::

এ বছর পাঁচ দিন ধরে চলবে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব বাংলাদেশ ২০১৪। ২৭শে নভেম্বর থেকে শুরু হতে যাওয়া উৎসবের উদ্বোধন হবে বাংলাদেশের প্রথিতযশা ৪০ শিল্পীর সম্মেলক গানে।

উৎসবে অংশ নিতে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণপ্রাপ্ত শিল্পী কিশোরী আমোনকার। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে পল্লীকবি জসীমউদ্দিনকে।

এবারের উৎসবেও পণ্ডিত গিরিজা দেবী, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত রাজন মিশ্র ও সাজন মিশ্র, পণ্ডিত উলহাস কাশালকর, পণ্ডিত তেজেন্দ্র নারায়ন মজুমদার, পণ্ডিত অরুণা সাইরাম, কৌশিকী চক্রবর্তীসহ আরও অনেকে অংশ নিচ্ছেন।

পণ্ডিত অজয় চক্রবর্তী এবারের উৎসবে শ্রোতাদের ভিন্ন স্বাদ দেওয়ার প্রয়াস করবেন তরুণ স্লাইডগিটার শিল্পী দেবাশীষ ভট্টাচার্যের সঙ্গে যুগলবন্দী পরিবেশনের মাধ্যমে। পণ্ডিত তেজেন্দ্র নারায়নও উত্তর ভারতীয় পদ্ধতির সেতারবাদনের সঙ্গে দক্ষিণ ভারতীয় পদ্ধতির মেলবন্ধন ঘটাবেন তরুণ বেহালাবাদক গণেশ রাজাগোপালের সঙ্গে যুগলবন্দী পরিবেশনার মাধ্যমে।

উৎসবে অংশ নিচ্ছেন মোট ১৬০ জন শিল্পী,  এদের প্রায় অর্ধেক বাংলাদেশি।

উৎসবের উদ্বোধনী পরিবেশনা বাংলা ভাষার সম্মেলক গানে অংশ নিচ্ছেন ইফফাত আরা দেওয়ান, রেজোয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, লাইসা আহমেদ লিসা, অদিতি মহসীন, খায়রুল আনাম শাকিল, বুলবুল ইসলাম, সুবীর নন্দী, ফরিদা পারভীন, শামা রহমান, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, শাহীন সামাদ, মহিউজ্জামান চৌধুরী, সুমন চৌধুরী, ফাহমিদা নবী, ফাহিম হোসেন চৌধুরী, ইয়াসমীন মুশতারী, শারমীন সাথী ইসলাম, প্রিয়াঙ্কা গোপসহ অনেকে। গানটির সংগীতায়োজন করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু।

অনুষ্ঠানের শেষ দিন, পহেলা ডিসেম্বরের প্রথম অধিবেশনও শুরু হবে একই শিল্পীদলের সম্মেলক গানের মাধ্যমে।

বাংলাদেশের আরও ২৬ কণ্ঠশিল্পী ও ১৯ যন্ত্রশিল্পী অংশ নিচ্ছেন এবারের উৎসবে। কক পরিবেশনা করবেন ড. অসিত রায়, স্বরূপ হোসেন, মনিরুজ্জামান, নিশিত দে, সুপ্রিয়া দাশ, অমিত চৌধুরী প্রমুখ। এদের সঙ্গে অংশ নিচ্ছেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ে ভর্তির জন্য নির্বাচিত একদল তরুণ শিল্পী।

বাংলাদেশি তবলা বাদক এনামুল হক ওমর, গৌতম সরকার, মোহম্মদ জাকির হোসেন ও বিশ্বজিৎ নট্টের দলীয় পরিবেশনা এবারও থাকছে।

প্রতিবারের মতো এবারও উৎসব ভেনু ঢাকার আর্মি স্টেডিয়াম।  প্রতিদিন সন্ধ্যায় শুরু হয়ে টানা ১১ ঘণ্টা পরিবেশনা চলবে।

অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এবারও শ্রোতারা বিনামুল্যে উৎসব উপভোগের করতে পারবেন। রেজিস্ট্রেশন শুরু হবে ৩রা নভেম্বর থেকে। উৎসব সংশ্লিষ্ট বিস্তারিত খবরাখবর পাবেন www.bengalfoundation.org এবং www.facebook.com/bfmusicfest ঠিকানায়।

উৎসব সম্পর্কে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। সম্মেলনে বেঙ্গল ফাউন্ডেশন চেয়ারম্যান আবুল খায়ের জানান, বেঙ্গল ফাউন্ডেশন ‘সুফী সংগীত সম্মেলন’ আয়োজনের পরিকল্পনাও করছে।

মাছরাঙ্গা টেলিভিশন এবারও অনুষ্ঠানটি ধারণ ও সম্প্রচার করবে বলে জানান প্রতিষ্ঠানটির সিইও ফাহিম মুনায়েম।

বেঙ্গল ফাউন্ডেশন ও আইটিসি সংগীত রিসার্চ অ্যাকাডেমির যৌথ আয়োজনে প্রথম উৎসব তিনদিন এবং দ্বিতীয় উৎসব চারদিন ধরে হয়। আবুল খায়ের জানান, “আগের উৎসব দুটিতে প্রতিদিন আগতদের চার ভাগের তিন ভাগ শ্রোতাই বয়সে তরুণ।”

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার, ড্রেনে মিলল মরদেহ
শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার, ড্রেনে মিলল মরদেহ
সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা
সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা
কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫
কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
চার স্বাস্থ্যকেন্দ্র, উপসহকারী মেডিকেল অফিসার মাত্র একজন
চার স্বাস্থ্যকেন্দ্র, উপসহকারী মেডিকেল অফিসার মাত্র একজন
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
<span style='color:red;font-size:16px;'>কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ</span>	 <br/> তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top