আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কঠোর হতে হবে —– মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
প্রকাশিত হয়েছে : 30 November 2014, 3:19 pm
সিলেট অফিস # সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমায় ঘন ঘন ডাকাতির ঘটনা রুখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে দমন করতে পুলিশী টহল আরো জোরদার করতে হবে।। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইন-শৃঙ্খলা বাহিনীর নৈতিক দায়িত্ব। অবিলম্বে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট থানাগুলোকে আরো কঠোর হওয়ার পরামর্শ দেন। এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৩০ নভেম্বর রোববার সকালে দক্ষিণ সুরমার আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদের সভাপতিত্বে সমন্বয় কমিটির সভা ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইমাম উদ্দিন নাসিরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা পান্না, দক্ষিণ সুরমা থানার নবাগত ওসি খায়রুল ফজল, মোগলাবাজার থানার ওসি সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক আজমল খান, মোল্লাগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া, বরইকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবীব হোসেন, তেতলী ইউপি চেয়ারম্যান উসমান আলী, লালাবাজার ইউপি চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, সিলাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সুহেল, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকতা উপস্থিত ছিলেন।






