logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় বিশেষ আপত্তি মামলা করতে না পারায় বিপাকে ভূমি মালিকরা

প্রকাশিত হয়েছে : 5 December 2014, 7:10 am

www.purbodeek.com

নাজমুল ইসলাম ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভূমি জরিপ কার্যক্রম ১৪ বছর বন্ধ থাকার পর শুরু হয়েছে ৩০ ধারার শুনানি। কিন্তু এই ধারায় বিশেষ আপত্তি মামলা করতে না পারায় ভূমি মালিকরা পড়েছেন বিপাকে। পাশাপশি সরকারও বঞ্চিত হচ্ছে বড় অংকের রাজস্ব আয় থেকে।

কুলাউড়া উপজেলায় ২০০০ সালে মাঠ জরিপের কাজ শুরু হয়। ১৪ বছর পর উপজেলার ১৩টি ইউনিয়নে মধ্যে ১১টি মৌজায় শুরু হয়েছে ৩০ ধারার কার্যক্রম। মৌজাগুলো হলো বারইগাঁও, কাউকাপন, রাজনগর, পৃথিমপাশা, নর্তন, কর্মধা, বালিয়া, নৈমপুর, কৌলারশি, মৈন্তাম ও দৌলতপুর মৌজা।

সরেজমিন এসব মৌজায় পরিচালিত ৩০ ধারার কার্যক্রম পরিদর্শনে গেলে স্থানীয়রা অভিযোগ করেন, ৩০ ধারা কার্যক্রম চলাকালে বিশেষ আপত্তি মামলা নেয়ার বিধান থাকলেও ভূমি মালিকরা মামলা করতে পারছেন না। মামলা নেয়া হচ্ছে না। এতে করে বিপাকে পড়েছেন ভূমি মালিকরা।

দৌলতপুর মৌজার কৃষক আব্দুল মান্নান, আব্দুল খালিক জানান, তাদের ক্রয়কৃত জায়গায় মাঠ পর্চায় পুরাতন মালিকের নাম অন্তর্ভুক্ত করে দিয়েছে। এখন ৩০ ধারায় কবে মামলা গ্রহণ করা হয়েছে- তা তারা জানেন না। এখন ৩০ ধারা কার্যক্রম চলাকালে আসেন মামলা দিতে। কিন্তু তাদের মামলা নেয়া হচ্ছে না। একই মৌজার নাজমুল ইসলাম জানান, তিনি কিছু জমি কিরেছেন। ৩০ ধারায় তিনি খারিজ করে নিজের নামে রেকর্ড করতে চান। কিন্তু বিশেষ আপত্তি মামলা করতে না পারায় পড়েছেন বিপাকে। বারইগাঁও মৌজায় ৩০ ধারায় মামলা দিতে আসেন প্রবাসী কুতুব উদ্দিন। মাঠ জরিপ চলাকালে তিনি প্রবাসে ছিলেন। বাড়ির মাঠ পর্চায় পার্শ্ববর্তী লোকজনের নাম অন্তর্ভুক্ত করে যান মাঠ জরিপে অংশগ্রহণকারীরা। প্রবাসে থাকায় তিনি তা সংশোধন করতে পারেননি। এখন এসেছেন ৩০ ধারায় মামলা করতে কিন্তু মামলা না নেয়ায় তিনি কি করবেন তা বুঝতে পারছেন না। এভাবে ৩০ ধারা কার্যক্রম পরিচালিত মৌজার লোকজন স্থানীয়ভাবে মামলা করতে না পেরে ভিড় জামাচ্ছেন কুলাউড়া উপজেলা সদরে অবস্থিত সেটেলমেন্ট অফিসে।

৩০ ধারায় মামলা করতে না পারায় ভূমি মালিকরা জমি ক্রয় বিক্রয় করতে পারছেন না। অর্পিত সম্পত্তি রেকর্ড সংশোধনও করা যাচ্ছে না। এতে সরকারও মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান সেটেলমেন্ট অফিসের সংশ্লিষ্টরা। অবিলম্বে বিশেষ আপত্তি মামলা দ্রুত চালুর দাবি ভূমি মালিকদের।

এব্যাপারে কুলাউড়া সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. নুরুল্লাহ’র সাথে ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে নাম প্রকাশ না করার শর্তে সেটেলমেন্ট অফিসের কর্মচারীরা জানান, ৩০ ধারায় আগের দায়ের করা মামলার শুনানি চলবে। তবে আপাতত নতুন করে আর মামলা না নেয়ার নির্দেশ রয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার, ড্রেনে মিলল মরদেহ
শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার, ড্রেনে মিলল মরদেহ
সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা
সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা
কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫
কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
চার স্বাস্থ্যকেন্দ্র, উপসহকারী মেডিকেল অফিসার মাত্র একজন
চার স্বাস্থ্যকেন্দ্র, উপসহকারী মেডিকেল অফিসার মাত্র একজন
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
<span style='color:red;font-size:16px;'>কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ</span>	 <br/> তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top