logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য

চাকুরি হারিয়ে এখন সফল বরই চাষি গিয়াস উদ্দিন

প্রকাশিত হয়েছে : 24 November 2025, 12:42 pm

নিজস্ব প্রতিবেদক ::

বরই চাষই ভাগ্য বদলে দিয়েছে রাজনগরের গিয়াস উদ্দিনের। মাত্র ৫ বছরের চেষ্টায় এখন তিনি সফল বরই চাষী। থাই আপেল কুল এবং রেড আপেল কুল বাড়াছে আয়। এখন জমির আয়তন বৃদ্ধি করেছেন। রপ্ত করে নিয়েছেন চাষের খুটিনাটি। তার কথা চেষ্টা, পরিকল্পনা এবং আল্লাহর উপর ভরসাই এই সাফল্যের চাবিকাটি। এখন বছরে কয়েক লক্ষ টাকা আয় তার এই বরই বাগান থেকেই। এবারও ভাল আয় হবে বলে তার আশা।

গিয়াস উদ্দিনের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার একামধু গ্রামে। তিন সন্তানের জনক গিয়াস এক সময় চাকুরী করতেন বিডিআর এ। পিলখানা হত্যাকান্ডের পর চাকুরি হারান। তার কথায় যদিও কোন অপরাধ ছিল না তার। তাই প্রসঙ্গ উঠতেই দু’হাত তুলে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। চাকুরি হারিয়ে শূন্যহাতে বাড়ি ফিরে যখন দুচোখে অন্ধকার দেখছিলেন তখন পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে পূর্ব কৃষি কাজের অভিজ্ঞতা নিয়ে শাক-শবজি চাষ শুরু করেন। জমির উর্বরতা দেখে পাশাপাশি ফল চাষের প্রতি তার আগ্রহ তৈরি হয়। জানান, চাকুরীর সুবাদে দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়। সেই সুবাদে ফলের বাগান দেখে মনে সুপ্ত বাসনা তৈরি হয় সুয়োগ হলে নিজের জমিতে ফলের বাগান করার। সুযোগ করে দেয় চাকুরী হারানোর কারণ। ২০১৯ সালে মনু নদীর ঠিক তীরের নিকটে প্রথম এক কিয়ার (৩০ শতক) জমিতে জুন মাসে আপেল কুল ও বলসুন্দরী জাতের ২০০ বরই চারা যশোহর থেকে এনে জমিতে লাগান। আর এই চারা লাগাতে খরচ হয় ৪০ হাজার টাকা। প্রায় সাত মাস পরিচর্যার পর গাছে বরই ধরা শুরু করে। প্রথম বছর প্রতি গাছে নিম্নে তিন কেজি উর্ধ্বে ১ মন পর্যন্ত ফলন আহরণ করা গেছে। প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হয়। শুক্রবার (২১ নভেম্বর) বরই বাগান দেখতে গেলে গিয়াস উদ্দিন জানান, বরই চাষে লাভ হওয়ায় এখন বাগানের আয়তর বাড়ানো হয়েছে। ৪ কিয়ার জমিতে এখন আছে ৪৫০টি বরই গাছ। সবকটি গাছেই ফলন হয়েছে। এক কিয়ার নিজের জমি হলেও বাকি ৩ কিয়ার অন্য মালিকের। প্রতি কিয়ার বছর চুক্তি ৩০ হাজার টাকায় নিয়েছেন। বাগান ঘুরে দেখানোর ফাঁকে গিয়াস জানান, মাঝে ড্রাগন, স্ট্রবেরি চাষ করেছেন। তবে লাভ দেখছেন মূলত বরই চাষেই। এখন বাগানে পাঁচ জাতের বরই আছে। এর মধ্যে থাই আপেল কুল, রেড আপেলকুল, অস্ট্রেলিয়ান আপেল কুল, টক মিষ্টি চায়না, টক মিষ্টি গোল্ডেন ইত্যাদি। তার কথা এই বরইগুলোর মধ্যে কোন জাতের বরই ১৮/১৯ টিতে এক কেজি ওজন হয়ে যায়। তবে পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে বাগানে ১২ টি বারোমাসি আম গাছ লাগিয়েছেন।

গিয়াস উদ্দিন আরো জানান, বরই বহু বর্ষজীবী তাই প্রতি বছর ফলন পাওয়া যায়। নিয়মিত পরিচর্যা করতে হয়। অপ্রয়োজনীয় ডাল, কুড়ি পাতা ভেঙ্গে দিতে হয় যাতে ফল নিয়মিত সূর্যের আলো পায়। ঠিকমতো পুষ্টি পায়। আবার ফল যখন পাকার সময় আসে সেই সময় পাখির আক্রমন থেকে বাচাতে গাছ নেট দিয়ে ঢেকে দিতে হয়। পোকা মাকড়ের আক্রমন থেকে বাচিয়ে রাখতে ঔষধ দিতে হয়। গিয়াস উদ্দিন জানান প্রতি বছর ২ থেকে আড়াই লক্ষ টাকা বাগানে শ্রমিক ও অন্যান্য খরচ বাবত ব্যয় হয়। আয় বছরে ৫ লক্ষ টাকার অনেক বেশি হয়। কিন্তু প্রকৃত আয়ের টাকার পরিমান বলতে চান না। কারণ হিসাবে বলেন মানুষ হিংসা করে। তবে এই বরই চাষ করে নতুন পাকা বাড়ি করেছেন। স্বচ্ছল জীবন যাপন করছেন। এই বরই বাগানে কামলার কাজ করেন পাশ্ববর্তি গ্রামের একলাছুর মিয়া (৬৬)। প্রতি দিন ৬০০ টাকা পান। সিজনে আরো কয়েকজন কাজ করেন। জানান কার্তিক মাসে গাছে ফুল আসে। অগ্রহায়ণ মাস থেকে মাঘ মাস পর্যন্ত বরই ফসল তোলে বিক্রি করা হয়। ফসল তোলার পর ডাল ছাটাই করে দিতে হয়। নদীর কাছে যে বছর পলি পড়ে সেই বছর ফলন আরো ভাল হয়।

গিয়াস উদ্দিনের ক্ষোভ আছে কিছুটা স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তার উপর। জানান উপ-সহকারি কৃষি কর্মকর্তাকে ফোন দিলে বা যোগাযোগ করলে খুব কম সহযোগিতা পাওয়া যায়। অনেক সময় ফোনই তুলেন না।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের

ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

সর্বশেষ সংবাদ
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
<span style='color:red;font-size:16px;'>গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ</span>	 <br/> ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা
নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা
<span style='color:red;font-size:16px;'>সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা</span>	 <br/> উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল, রাজপথে থাকার ঘোষণা
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল, রাজপথে থাকার ঘোষণা
হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার
হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল ৯২ লাখ টাকার বৃত্তি
খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল ৯২ লাখ টাকার বৃত্তি
সাভারের স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘লিটন’ মিরপুর থেকে গ্রেপ্তার
সাভারের স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘লিটন’ মিরপুর থেকে গ্রেপ্তার
ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
গভীর রাতে শ্রীমঙ্গলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ইউএনও
গভীর রাতে শ্রীমঙ্গলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ইউএনও

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top