মে দিবসে চা-শ্রমিকদের অধিকার জোরদারে ঐক্যের আহ্বান
প্রকাশিত হয়েছে : ১ মে ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: “দুনিয়ার মজদুর এক হও, এক হও—সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত” এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. জাকারিয়া আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানের সঞ্চালনায় সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ কাওছার মিয়া, কংকন জ্যোতি ভট্টাচার্য, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গঙ্গেশ রঞ্জন দেব, কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাস, প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক মো. ইব্রাহিম মিয়া এবং শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাহমুদুল রহমান রাসেল।
এছাড়াও বিভিন্ন আঞ্চলিক নেতাদের মধ্যে বক্তব্য দেন নর্থ সিলেট অঞ্চলের সভাপতি মো. আব্দুল মালিক, জুড়ি অঞ্চলের লিটন দাস, লংলা অঞ্চলের মো. রফিকুল ইসলাম, মনু অঞ্চলের দিলীপ যাদব, দলই অঞ্চলের মন্তাজ সিদ্দিকী, বালিশিরা উত্তরাঞ্চলের নীল মোহন সিংহ, বালিশিরা পূর্বাঞ্চলের মো. মতিউর রহমান, বালিশিরা পশ্চিমাঞ্চলের বদরুল আলম, লস্করপুর পূর্বাঞ্চলের দেবদাস ভট্টাচার্য, লস্করপুর উত্তরাঞ্চলের সুনীল বিশ্বাস, লস্করপুর পশ্চিমাঞ্চলের মোঃ আব্দুল ওয়াহিদ এবং চট্টগ্রাম অঞ্চলের অমল কান্তি দাস প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মে দিবসের মূল চেতনা ধারণ করে শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা ও অধিকার আদায়ে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
পূর্বদিক/এসএ






