logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে মে দিবসের সমাবেশে চা শ্রমিকদের ভূমির অধিকারসহ নানা দাবি

প্রকাশিত হয়েছে : ১ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান মে দিবস উপলক্ষে চা শ্রমিকদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে শ্রমিক নেতারা ভূমির অধিকার বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

শুক্রবার দুপুরে উপজেলার ভাড়াউড়া চা বাগানের দুর্গা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসাইন, জেমস ফিনলে চা কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কথা কন্দ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা প্রমুখ।

সমাবেশে যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করে বালিশিরা ভ্যালির বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক ও ট্রাক্টরযোগে হাজারো শ্রমিক ভাড়াউড়া চা বাগানে জড়ো হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে উপচে পড়া ভিড় সৃষ্টি হয়। পরে বেলা সাড়ে ৩টায় আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রায় দেড় থেকে দুইশ বছর ধরে চা বাগানে বসবাস করলেও শ্রমিকরা এখনও ভূমির অধিকার থেকে বঞ্চিত। তারা অনেকটা যাযাবরের মতো জীবনযাপন করছেন। চা বাগানে স্বাস্থ্যসেবার মান অত্যন্ত নিম্নমানের বলেও অভিযোগ করা হয়। দীর্ঘদিন ধরে শ্রমিকরা তাদের মৌলিক অধিকার আদায়ের দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়িত হয়নি।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করা জরুরি, যাতে তারা ভবিষ্যতে ভালো কর্মসংস্থানের সুযোগ পায়। নারী শ্রমিকদের জন্য পর্যাপ্ত টয়লেট সুবিধা নেই, মাতৃত্বকালীন ছুটি মাত্র চার মাস, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বৃষ্টির মধ্যে কাজ করলেও শ্রমিকদের জন্য রেইনকোট সরবরাহ করা হয় না। নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা না থাকায় তারা নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। গর্ভাবস্থায়ও শ্রমিকদের নিজস্ব মজুরি থেকেই চিকিৎসা ও পুষ্টির ব্যয় বহন করতে হয়, ফলে পুষ্টিহীনতার সমস্যা দেখা দেয়।

সভাপতির বক্তব্যে বিজয় হাজরা বলেন, “প্রতিবছর মে দিবসে আমরা আমাদের দাবি তুলে ধরি, কিন্তু তা বাস্তবায়ন হয় না। আমরা আশা করি বর্তমান সরকার আমাদের দাবিগুলো পূরণে কার্যকর পদক্ষেপ নেবে।”

তিনি আরও বলেন, চা বাগানে কর্মরত শ্রমিকদের জন্য কোনো আশ্রয়কেন্দ্র নেই। ঝড়-বৃষ্টি ও দুর্যোগের সময় তারা চরম দুর্ভোগে পড়েন। তাই দ্রুত আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, “চা বাগানের মানুষের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। সংসদ সদস্য হওয়ার আগেও ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি, এখন সরকারি উদ্যোগে কাজ করবো। ইতোমধ্যে সংসদে চা শ্রমিকদের বিষয়টি একাধিকবার তুলে ধরেছি। তাদের উন্নয়নে সরকারের পক্ষ থেকে কাজ অব্যাহত থাকবে।”

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি

শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি

শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ

শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’

জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’

সর্বশেষ সংবাদ
কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top