কোম্পানীগঞ্জে ২৭ লাখ টাকার ভারতীয় জিরা ও ট্রাক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৪ মে ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও ৪৮ বিজিবির যৌথ অভিযানে চোরাচালানের প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
র্যাব জানা যানায়, রোববার (৩ মে) রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং ৪৮ বিজিবির একটি যৌথ আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানার হাই-টেক পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার ৪০০ কেজি ভারতীয় জিরা এবং একটি ট্রাক উদ্ধার করা হয়।

উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা বলে জানানো হয়েছে। তবে অভিযানের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে র্যাব-৯ জানিয়েছে, জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সিলেটের কোতোয়ালী থানাধীন জিন্দাবাজার কাস্টমস অফিসে জব্দ তালিকার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
পূর্বদিক/এসএ





