logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

রাজপথে থাকার নির্দেশ খালেদা জিয়ার

প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০১৪, ২:৪৩ অপরাহ্ণ

Khaleda_Ziaমঈন উদ্দিন খান

নতুন নির্বাচনের দাবি আদায়ে রাজপথেই থাকবে বিএনপি। গত বুধবার বিশেষ আদালত এলাকায় হামলা-সংঘর্ষের পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংগঠনের প্রতিটি স্তরের শীর্ষ নেতাদের যেকোনো কর্মসূচি সফলে রাজপথ না ছাড়ার নির্দেশ দিয়েছেন। ঢাকার নেতাদের শক্ত প্রস্তুতি নেয়ার পাশাপাশি নাশকতার বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। দলের শীর্ষ নেতারা বলেছেন, ঢাকার আন্দোলনের প্রস্তুতি ঠিক পথেই এগোচ্ছে। নেতাকর্মীরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে এখন মাঠে নামতে উদগ্রীব। তৃণমূলের চাওয়া এবার পূরণ হবেই; যার আলামত ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে।

এ দিকে দলের নেতারা বলেছেন, যেকোনো মূল্যে আগামীকাল গাজীপুরে সমাবেশ করবে বিএনপি। যেখানে বাধা দেয়া হবে, সেখানেই অবস্থান নিয়ে জনসভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে নেয়া হচ্ছে প্রতিরোধের প্রস্তুতিও।

জানা গেছে, বুধবার বিশেষ আদালতের বাইরে রাজপথে থেকে ছাত্রলীগকে চ্যালেঞ্জ করায় সন্তুষ্ট বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া। সারা দেশের নেতাকর্মীরাও এতে আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। হামলা হলেও রাজপথ ছাড়েনি নেতাকর্মীরা, তাই এবার ঢাকায় আন্দোলন হবে- এমন প্রত্যয়ও সৃষ্টি হয়েছে তাদের মধ্যে।

গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের সাথে আলাপচারিতায় তাদের বেশ উজ্জীবিত মনে হয়েছে। বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা বললেন, আন্দোলনের জন্য তারা প্রস্তুত। বুধবারের ঘটনায় তাদের আত্মবিশ্বাস আরো বেড়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার দিনের বেলায় ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষের পর রাতে সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেছেন খালেদা জিয়া। বৈঠকে উপস্থিত এক নেতা আন্দোলন প্রশ্নে খালেদা জিয়ার কঠোর মনোভাবের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, খালেদা জিয়া ওই বৈঠকে বলেছেন, ‘দাবি আদায়ের প্রশ্নে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। রাজপথে থেকে সর্বাত্মক প্রতিরোধের প্রস্তুতি নিতে হবে।’

ঢাকায় দীর্ঘ দিন পরে আন্দোলনের সূচনা হওয়ায় তৃণমূল নেতারাও সংশয়মুক্ত হতে শুরু করেছেন। বিগত ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে রাজধানীর আন্দোলন নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা রয়েছে। তারা মনে করেন, ওই সময়ে ঢাকায় কোনো আন্দোলন হয়নি। এর ফলে আন্দোলনের ফসলও ঘরে তুলতে পারেনি বিএনপি। সর্বশেষ গত ১৮ ডিসেম্বর রাজধানীতে সাবেক ছাত্রদের কনভেনশনেও সারা দেশে আন্দোলনের মাঠে গুরুত্বপূর্ণ নেতারা ঢাকার আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন। ঢাকায় এবার আন্দোলন হবে কি না তারও নিশ্চয়তা চেয়েছেন তারা। তৃণমূল নেতাদের এমন চাওয়ার মধ্যেই বুধবার খালেদা জিয়ার আদালতে হাজির হওয়াকে কেন্দ্র করে রাজধানীতে যে শোডাউন হয়েছে, তাতে তারা আশাবাদী হয়ে উঠেছেন।

চট্টগ্রাম বিএনপির নেতা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম বলেন, বুধবারের শোডাউন প্রমাণ করে এবার ঢাকায় কঠোর আন্দোলন হবে। তৃণমূলের নেতারা এখন আন্দোলনের সফলতার বিষয়ে অনেক আশাবাদী হয়ে উঠেছেন।

এ দিকে প্রশাসন থেকে অনুমতি না পেলেও যেকোনো মূল্যে গাজীপুরের জনসভা করতে বদ্ধপরিকর বিএনপি। জানা গেছে, আগামীকাল ২৭ ডিসেম্বর ওই জনসভায় যোগ দিতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া গাজীপুরের উদ্দেশে রওনা হবেন। যেখানে বাধা দেয়া হবে, সেখানেই অবস্থান নিয়ে জনসভা করার পরিকল্পনা করা হয়েছে।

এ বিষয়ে বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের গাজীপুর জেলার নেতাসহ দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেছেন। করণীয় ঠিক করতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় বৈঠক করেন নগর বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন বলেন, ‘আমরা যেকোনো মূল্যে জনসভা করব। বাধা এলে প্রতিরোধ হবে। কিন্তু আমরা পিছপা হব না।’

জানা গেছে, বুধবার রাতে খালেদা জিয়া জনসভার বিষয়ে গাজীপুর জেলার নেতাদের কাছে প্রস্তুতি সম্পর্কে জানতে চান। এ সময় নেতারা বলেন, তারা প্রস্তুত। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে প্রতিহত করতে সব প্রস্তুতি রয়েছে।

ঘণ্টাব্যাপী পর্যালোচনার পর সিদ্ধান্ত হয়, খালেদা জিয়া গাজীপুর যাবেন এবং যেখানে বাধা দেয়া হবে সেখানেই জনভা হবে। এমনকি গাড়িবহরে হামলা হলে প্রতিরোধও হবে।

ওই বৈঠকের একাধিক সূত্র জানিয়েছে, আগামীকাল দুপুরে বিশাল বহর নিয়ে ঢাকা থেকে গাজীপুরের সমাবেশের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। যেখানে বাধা দেয়া হবে, সেখানে গাড়িবহর অবস্থান নেবে। গাজীপুর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে খালেদা জিয়ার অবস্থানের উদ্দেশে রওনা হবে। কোথাও তাদের বাধা দেয়া হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।

জানা গেছে, গাজীপুরের সমাবেশসহ জানুয়ারির প্রথম সপ্তাহে বিএনপির বেশ কিছু কর্মসূচি রয়েছে। এর মধ্যে ৫ জানুয়ারির সমাবেশকে মূল টার্গেট করা হয়েছে। ওই দিন ঢাকায় ব্যাপক লোকসমাগমের মধ্য দিয়ে সরকারকে নতুন নির্বাচনের দাবির যৌক্তিকতা বিএনপি আবারো প্রমাণ করতে চায়। আর সমাবেশ করতে দেয়া না হলে হরতাল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, এসব কর্মসূচিকে ঘিরে ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বড় একটি অংশকে রাজধানীতে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেয়া হয়েছে। একইভাবে সারা দেশের প্রত্যেক মহানগর, জেলা ও থানা-উপজেলাপর্যায়ে নেতাকর্মীদের সবাইকে প্রস্তুত থাকারও নির্দেশ দেয়া হয়েছে।

জাতীয় এর আরও খবর
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

সর্বশেষ সংবাদ
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top